এই মুহূর্তে জেলা

চীনের দালাল প্রধানমন্ত্রী, দু বছরেও সীমান্তে ৩৪ কিমি ভারতের এলাকা দখল করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার- কল্যান।

হুগলি, ১৪ আগস্ট:- নাথুরাম গডসের শিষ্যদের থেকে দেশপ্রেম শিখব না। দু’বছর ধরে চীন ভারতবর্ষের সীমান্তে ৩৪ কিমি এলাকা দখল করে রেখেছে।চীনের হাত থেকে দেশের জমি কে উদ্ধার করতে পড়েনি মোদী সরকার।আসলে তিনি চীনের বড় দালাল।রবিবার কোন্নগরের মাতৃসদনে ডেঙ্গি শনাক্তকরণ কেন্দ্রের উব্দোধন করতে এসে এভাবেই বিজেপি কে একহাত নেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,আমারা অনেক […]

এই মুহূর্তে জেলা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কড়া নিরাপত্তা, হাওড়া স্টেশনের বিভিন্ন জায়গায়।

হাওড়া, ১৪ আগস্ট:- রাত পোহালেই কাল সোমবার দেশের ৭৫তম স্বাধীনতা দিবস। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হলো হাওড়া স্টেশনকে। গত ৭২ ঘণ্টা ধরেই চলছে হাওড়া স্টেশনে বিশেষ তল্লাশি। বিশেষ করে দূরপাল্লার ট্রেনগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। জিআরপি এবং আরপিএফ যৌথভাবে বিভিন্ন ট্রেনে তল্লাশি চালানোর পাশাপাশি যাত্রীদের ব্যাগ পরীক্ষা করা, যাত্রীদের দেহ তল্লাশি করা সহ নিরাপত্তা ব্যবস্থা […]

এই মুহূর্তে কলকাতা

দু’বছর করোনার রেশ কাটিয়ে আগামীকাল রেড রোডে জমকালো ভাবেই অনুষ্ঠিত হবে ৭৫ তম স্বাধীনতার বর্ষপূর্তি।

কলকাতা, ১৪ আগস্ট:- গত দু বছর করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে সাদামাটা ভাবে আয়োজন করা হয়েছে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। এবছর স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি। কলকাতায় রেড রোডে জমকালো অনুষ্ঠানের আয়োজন করছে রাজ্য সরকার।কলকাতা পুলিশ ও সেবা বাহিনীর কুচকাওয়াজ তো থাকছেই। তাছাড়া থাকছে নানা চমক। উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে […]

এই মুহূর্তে জেলা

শিশু মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর চুঁচুড়া সদর হাসপাতাল।

সুদীপ দাস, ১৩ আগস্ট:- শিশু মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর হাসপাতালে। চুঁচুড়া সদর হাসপাতালের আইসিসিইউ-তে ভাঙচুর। ঘটনাপ্রসঙ্গে জানা যায়, চুঁচুড়ার খুশিগলির বাসিন্দা পেশায় আরপিএফ কর্মী নন্দকিশোর মন্ডলের ৬মাসের মেয়ে রিধিতার ঠান্ডা লাগায় আজ বেলা ১২টা নাগাদ শিশু বিভাগে ভর্তি করা হয়। অভিযোগ চিকিৎসক ভর্তির সময় একবার দেখেই চলে যায়। বিকেলের দিকে শিশুর শারিরিক অবস্থা ক্রমশ খারাপ […]

এই মুহূর্তে কলকাতা

জিএসটির বিরুদ্ধে তৃণমূল সোচ্চার হলেও, বিগত চার মাসে রেকর্ড পরিমাণ আদায় এরাজ্যে।

কলকাতা, ১৩ আগস্ট:- পণ্য পরিষেবা কর জিএসটির বিরুদ্ধে প্রথম থেকেই নীতিগত ভাবে সোচ্চার তৃণমূল কংগ্রেস। সেই বাংলা থেকেই বিগত ৪ মাসে আদায় হয়েছে রেকর্ড পরিমাণ জি এস টি। যার অঙ্ক ১২ হাজার ৩০০ কোটি টাকা। যা অবশ্যই বন্দ্যোপাধ্যায়ের সরকারের এক বড় সাফল্য। জানা গিয়েছে, বাংলায় গত অর্থবর্ষে প্রথম ৪ মাসের জন্য জিএসটি আদায় হয়েছিল ৯ […]

কলকাতা এই মুহূর্তে

নিজের অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৩ আগস্ট:- স্বাধীনতা দিবসের ৭৫ বছর পূর্তির আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অ্যাকাউন্টের প্রোফাইল ছবি বদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ৩০ জন বিপ্লবীর ছবি এবং ভারতের জাতীয় পতাকার তিন রঙ সম্বলিত গ্রাফিক প্রোফাইল ছবিতে টাঙিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক এবং টুইটার অ্যাকাউন্টে প্রোফাইল ছবি বদল করা হয়েছে।শুধু ছবি বদল করা নয়, ভারতবর্ষ সম্পর্কে […]

এই মুহূর্তে কলকাতা

ফের দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে।

কলকাতা, ১৩ আগস্ট:- ফের দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত মায়ানমার টপকে চলে এসেছে বঙ্গোপসাগরের বুকে। সেখানেই এদিন সে নিম্নচাপের চেহারা নিচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দফায় দফায় শক্তি বাড়িয়ে সে পরিণত হতে চলেছে সুস্পষ্ট গভীর শক্তিশালী গভীর নিম্নচাপে. আর সেই নিম্নচাপ ওড়িশা দিয়েই প্রবেশ করবে দেশের মূল ভূ-খণ্ডে। যাবে সে ছত্তিশগড়ের […]

এই মুহূর্তে জেলা

বীরভূম জেলার অলিখিত মুখ্যমন্ত্রী করেছিলেন অনুব্রত মন্ডলকে, হাওড়ায় বিস্ফোরক শুভেন্দু।

হাওড়া, ১৩ আগস্ট:- মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার অলিখিত মুখ্যমন্ত্রী করেছিলেন অনুব্রত মন্ডলকে। তাই সেখানে জেলা সভাধিপতি, সুপার সবই ছোট মুখ্যমন্ত্রীর আওতায় তো থাকবে এটাই স্বাভাবিক। হাওড়ায় বিস্ফোরক শুভেন্দু। শনিবার বিকেলে তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে এসে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একথা বলেন। এদিন শুভেন্দু বলেন, “আজকের র‍্যালির বার্তা দেশাত্মবোধ, রাষ্ট্রবাদ এবং জাতীয়তাবাদ। দেশমাতৃকার সেবা করার জন্য […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় তিরঙ্গা যাত্রা কর্মসূচিতে যোগ দিলেন শুভেন্দু।

হাওড়া, ১৩ আগস্ট:- ৭৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে সারা দেশব্যাপী যে আজাদি কা অমৃত‍ মহোৎসব পালন হচ্ছে তারই অঙ্গ হিসাবে শনিবার বিকেলে উত্তর হাওড়ার কমল সংঘের উদ্যোগে তিরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হয়। হাওড়ার গুলমোহর ময়দান থেকে এর সূচনা করেন রাজ‍্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জাতীয় পতাকা হাতে নিয়ে হুডখোলা গাড়িতে কর্মসূচিতে অংশ নেন তিনি। উপস্থিত ছিলেন দলের […]

এই মুহূর্তে জেলা

রি-কল পিটিশন ফাইল জানালেন অরূপ।

হাওড়া, ১৩ আগস্ট:- আয় বহির্ভূত সম্পত্তি মামলায় আইনজীবীদের পরামর্শমতো একটি রি-কল পিটিশন দায়ের করা হয়েছে বলে জানা গেছে। এবিষয়ে মন্ত্রী অরূপ রায়কে প্রশ্ন করা হলে তিনি জানান, “আইনজীবীদের পরামর্শমতো অর্ডার রি-কল করার জন্য একটা রি-কল পিটিশন ফাইল করা হয়েছে। সেটা জমা করা হয়েছে। পরবর্তীকালে সেই বিষয় নিয়ে সিদ্ধান্ত হবে। এরমধ্যে রাজনৈতিক উদ্দেশ্য অবশ্যই আছে।” অরূপ […]