এই মুহূর্তে কলকাতা

তৃণমূলের এক বিধায়ক সহ চার নেতার অবৈধ সম্পত্তির খতিয়ান পেশ বিজেপির।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- বিরোধী বিজেপি তৃণমূল কংগ্রেসের এক বিধায়ক সহ চার নেতার বিরুদ্ধে ৫০ কোটি টাকার বেশি অবৈধ সম্পত্তির অভিযোগ সম্বলিত খতিয়ান পেশ করেছে। আজ বিধানসভার প্রেস কর্নারে এক সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত নথিপত্র পেশ করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,মুখ্যমন্ত্রী দাবি করেন তৃণমূল কংগ্রেসের ৯৯ শতাংশ কর্মী সৎ। তিনি প্রমাণ করে দেবেন ওই […]

এই মুহূর্তে কলকাতা

গত দু বছরে চোরাশিকারে একটিও গন্ডারের মৃত্যু হয়নি, দাবি বনমন্ত্রীর।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- রাজ্যে গত দুবছরে চোরা শিকারে একটিও গণ্ডারের মৃত্যু হয়নি। রাজ্য সরকারের সার্বিক নজরদারিতে রাজ্যে সব রকমের পশুর সংখ্যাই বেড়েছে বলে জানিয়েছেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বৃহস্পতিবার বিধানসভায় ১৯৩২ সালের বেঙ্গল রাইনো কনজারভেশন অ্যাক্ট প্রত্যাহার করতে আনা এক বিলের ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে তিনি বলেন, বন্য প্রাণী ও বনজ সম্পদ সংরক্ষণে অরণ্য এলাকায় […]

এই মুহূর্তে কলকাতা

বিধান নগর পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার হলেন গৌরব শর্মা। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটএর কমিশনার পদের দায়িত্বে ছিলেন।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- বিধান নগর পুলিশ কমিশনারেটের নতুন পুলিশ কমিশনার হলেন গৌরব শর্মা। তিনি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটএর কমিশনার পদের দায়িত্বে ছিলেন। সুপ্রতিম সরকারকে এদিকে ট্রাফিক এবং রোড সেফটির দায়িত্ব দেওয়া হল। শিলিগুড়ি কমিশনারেটের নতুন সিপি হলেন অখিলেশ কুমার চতুর্বেদী। তিনি এতদিন কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার এস্টাবলিশমেন্ট ছিলেন। বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপারের বদল হলো। […]

এই মুহূর্তে জেলা

হাওড়া পুরনিগমে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমেছে বলে দাবি কর্তৃপক্ষের।

হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- সাম্প্রতিক সময়ে হাওড়া পুরনিগম অঞ্চলে ডেঙ্গু সংক্রমণে আক্রান্তের সংখ্যা ১২০-১৩০তে পৌঁছে যাওয়ায় কপালে যথেষ্ট চিন্তার ভাঁজ পড়েছিল পুর কর্তৃপক্ষের। সেই অবস্থায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় পুরনিগমের তরফ থেকে। পুরনিগমের দাবি, বৃহস্পতিবারের সরকারী তথ্য থেকে জানা গেছে পুরনিগম অঞ্চলে সেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমে ৩৬ হয়েছে। এখন লক্ষ্য লাগাতার কর্মসূচির মাধ্যমে অবিলম্বে আক্রান্তের […]

এই মুহূর্তে জেলা

উনি ( অভিষেক বন্দ্যোপাধ্যায় ) সরকারের কে ? তিনি কি সুপার সিএম হতে চাইছেন…? নাম না করে অভিষেককে তীব্র আক্রমণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের।

হাওড়া, ১৫ সেপ্টেম্বর:- উনি (অভিষেক বন্দ্যোপাধ্যায়) সরকারের কে ? তিনি কি সুপার সিএম হতে চাইছেন…? নাম না করে অভিষেককে তীব্র আক্রমণ বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পালের।তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়য়ের গতকালের বিতর্কিত মন্তব্যের পরিপ্রেক্ষিতে সরাসরি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বিজেপির মহিলা মোর্চা নেত্রী অগ্নিমিত্রা পাল। বৃহস্পতিবার সকালে হাওড়া জেলা হাসপাতালে তিনি আহত বিজেপি […]

এই মুহূর্তে কলকাতা

শাসক-বিরোধী বিক্ষোভে বিধানসভার বিশেষ অধিবেশন উত্তপ্ত হয়ে উঠল।

কলকাতা, ১৫ সেপ্টেম্বর:- শাসক তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপির বিক্ষোভ পাল্টা বিক্ষোভ কর্মসূচি কে কেন্দ্র করে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন আজ উত্তপ্ত হয়ে ওঠে। অধিবেশনের প্রশ্নোত্তর পর্ব শেষে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্নীতি ইস্যুতে মুলতুবি প্রস্তাব আনতে অধ্যক্ষর অনুমতি চান। অধ্যক্ষ বিষয়টি বিচারাধীন বলে দাবি করে সেই অনুমতি না দেওয়ায় বিজেপি সদস্যরা পোস্টার সহযোগে স্লোগান […]

এই মুহূর্তে জেলা

নবান্ন অভিযানে ধৃত অধিকাংশেরই জামিন। ৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত।

হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- নবান্ন অভিযানে ধৃত অধিকাংশেরই জামিন। ৪ জনের ২ দিনের পুলিশ হেফাজত। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের দিন ধৃত ১৮ জনের মধ্যে ১৪ জনেরই জামিন দেওয়া হলো হাওড়া সিজেএম আদালতে। বুধবার এদের হাওড়া আদালতে তোলা হলে ১৪ জন বিজেপি কর্মীর জামিন মঞ্জুর হয়। এবং চারজনের ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন হাওড়া আদালতের বিচারক।

এই মুহূর্তে জেলা

খোদ বিধায়ককেই ফোনে অশ্লীল ভিডিও কল, চাঞ্চল্য চুঁচুড়ায়।

সুদীপ দাস, ১৪ সেপ্টেম্বর:- খোদ বিধায়ককে ফোনে অশ্লীল ভিডিও কল। চাঞ্চল্য চুঁচুড়ায়। গত ‍‍১২তারিখ সকালে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ফোনে একটি ভিডিও কল আসে। সেই কল রিসিভ করতেই মহিলার নগ্ন ছবি ভেসে ওঠে। বিধায়কের দাবি তারপরই সেই ফোন কেটে দেন বিধায়ক। পরে আরও তিনবার কল এলে বিধায়ক নাম্বারটি ব্লক করে দেন। গতকাল ফের বিধায়কের ফোনে […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে প্রকল্প এলাকায় ভেড়ি তৈরি বন্ধের দাবিতে বামেদের মিছিল।

হুগলি, ১৪ সেপ্টেম্বর:- সুপ্রীম কোর্টের নির্দেশ অনুযায়ী সিঙ্গুরে প্রকল্প এলাকায় মাছের ভেড়ি তৈরি বন্ধের দাবিতে সিঙ্গুরে শুরু বামেদের মিছিল। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সম্পাদক মীনাক্ষী মুখার্জী ও জেলা কমিটির নেতৃত্ব। পরে সিঙ্গুর বিডিও কে ডেপুটেশন দেওয়া হবে। দাবি, সিঙ্গুরে প্রকল্প এলাকা কে সুপ্রীমকোর্টের নির্দেশ অনুযায়ী কৃষকদের জমিকে চাষ যোগ্য করে ফেরত দেওয়ার কথা ছিল। […]

এই মুহূর্তে জেলা

ই‌টভাটা মালিকদের প্রতিবাদ সভা চুঁচুড়ায়।

সুদীপ দাস, ১৪ সেপ্টেম্বর:- শ্রমিক মজুরী চুক্তির উপর প্রস্তাবিত ১২ শতাংশ হারে জিএসটি প্রত্যাহার করতে হবে, বর্ধিত জিএসটির হার প্রত্যাহার করতে হবে, সরকারী কোটা দরে কয়লা বিক্রি করতে হবে, সরকারী নির্মানকল্পে মাটির ইট ব্যবহার করতে হবে। এই সমস্ত দাবীদাওয়াকে সামনে রেখে অল ইন্ডিয়া ব্রিক এন্ড টাইলস ম্যানুফ্যাকচারার্স ফেডারেশন এবং বেঙ্গল ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন গত […]