এই মুহূর্তে জেলা

বহিরাগতদের এনে হামলার অভিযোগ ছাত্রদের বিরুদ্ধে, উত্তেজনা হাওড়ায়।

হাওড়া, ১৬ নভেম্বর:- বুধবার হাওড়ায় জয়নারায়ণ সাঁতরা লেনের একটি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের মধ্যে প্রকাশ্য রাস্তাতেই চলে মারামারি। অভিযোগ, এলাকার মানুষজন এর প্রতিবাদ করলে তাদেরও গালিগালাজ করে পড়ুয়ারা। স্থানীয়দের অভিযোগ, এদিন বহিরাগতদের ডেকে এনে হামলা চালানোর চেষ্টা হয়। এরপরই স্থানীয় মানুষজন ক্ষিপ্ত হয়ে মারধর করেন কয়েকজন পড়ুয়াকে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া থানার বিশাল পুলিশ […]

এই মুহূর্তে

গঙ্গা ভাঙ্গন রোধে কিছুটা আশার আলো দেখছেন গঙ্গা তীরবর্তী মানুষ।

নদীয়া, ১৬ নভেম্বর:- শান্তিপুর শহরের চরসাড়াগর, বেলঘড়িয়া দু’নম্বর অঞ্চলের গবার চড়া এলাকায় ভাগীরথী তীরবর্তী প্রায় ৪০০ মিটার গঙ্গার পাড় বাঁধানোর প্রাথমিক কাজ শুরু হলো আজ থেকে। জানা যায় পাঁচটি সি এন জি নৌকায় ৫০০০টি বাড়ির বস্তা ফেলে জলের নিচে কাজ শুরু হয়। অতীতেও বেশ কয়েকবার বিভাগীয় দপ্তরের আধিকারিকদের নিয়ে গঙ্গা পরিদর্শন করতে দেখা যায় তাকে। […]

এই মুহূর্তে জেলা

হাওড়া ষ্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। ধৃত ১।

হাওড়া, ১৬ নভেম্বর:- হাওড়া ষ্টেশন থেকে আবারও উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনার গয়না। ধৃত ১। আরপিএফ এর হাতে ধরা পড়েন ওই ব্যক্তি। উদ্ধার হয় নগদ প্রায় ১১ লক্ষ টাকা এবং বেশ কিছু সোনার জিনিস যার বর্তমান বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। আরপিএফ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সিপিডিএস এর টিম হাওড়া স্টেশনে নজরদারি […]

এই মুহূর্তে জেলা

ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা শিবির বৈদ্যবাটি পুরসভায়।

হুগলি, ১৬ নভেম্বর:- ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা শিবির করল বৈদ্যবাটি পুরসভা।বুধবার পুরসভার সভাকক্ষে পুরসভার স্বাস্থ্য, সাফাই বিভাগের কর্মীরা হাজির ছিলেন। এ ছাড়া জেলা স্বাস্থ্য দপ্তরের চিকিৎসক ও পতঙ্গবিদরা ডেঙ্গি মোকাবিলায় বেশ কিছু কর্মসূচির কথা উল্লেখ করেন। সেখানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো ও চেয়ারম্যান ইন কাউন্সিল মহুয়া ভট্টাচার্য। পুরপ্রধান বলেন, ডেঙ্গি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ […]

এই মুহূর্তে জেলা

দু’দিনের ঝাড়গ্রাম সফর সেরে ফিরলেন মুখ্যমন্ত্রী।

হাওড়া, ১৬ নভেম্বর:- রাজ্যে পঞ্চায়েত ভোটের আগে মঙ্গলবার দু’দিনের ঝাড়গ্রাম সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে সরাসরি হেলিকপ্টারে করে ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হন মুখ্যমন্ত্রী। সেই সফর শেষ করে বুধবার কলকাতায় ফেরেন তিনি। এদিন ডুমুরজলায় মুখ্যমন্ত্রী হেলিকপ্টার থেকে নেমে তাঁর গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা হন।

এই মুহূর্তে

এবার কার্তিক পুজোর বাজনা বাজলো।

হুগলি, ১৬ নভেম্বর:- উদ্বোধন হয়ে গেলো সাহাগঞ্জ ও বাঁশবেড়িয়া কার্তিক পুজোর গাইড ম্যাপ। উদ্বোধন করলেন স্বপ্তগ্রামের বিধায়ক তপন দাসগুপ্ত। উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পৌরসভা র পৌর প্রধাণ আদিত্য নিয়োগী, উপপ্রধান শিল্পী চ্যাটার্জী হুগলী চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় সহ পুলিশ আধিকারিকরা। ৩৫০ বছরের বেশী সময়ের বেশী বাঁশবেরিয়ার কার্তিক পূজো। কেন্দ্রীয় কমিটির উদ্যোগ এ ২০ তারিখে শোভাযাত্রা। […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ৫ জি টেলিকম পরিষেবা চালু করতে প্রস্তুত, জানালো তথ্যপ্রযুক্তি দপ্তর।

কলকাতা, ১৫ নভেম্বর:- সারা রাজ্যে ৫ জি টেলিকম পরিষেবা চালু করার রাজ্য সরকার প্রস্তুত রয়েছে বলে তথ্য প্রযুক্তি দফতর জানিয়েছে। কেন্দ্রের সংশোধিত নীতির সঙ্গে তাল মিলিয়ে এ রাজ্যে ৫জি পরিষেবার পরিকাঠামো তৈরির সহায়ক পরিবেশ গড়ার খসড়া নীতি তৈরি করা হচ্ছে। খুব শীঘ্রই তা চূড়ান্ত হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। রাজ্যের সর্বত্র কীভাবে দ্রুত ৫জি […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার জগাছায় যুবকের রহস্য মৃত্যু। পরিবারের দাবি খুন।

হাওড়া, ১৫ নভেম্বর:- এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে হাওড়ার জগাছা থানা এলাকায়। পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের নাম শান্তনু দাস (৩২)। বাড়ি হাওড়ার জগাছার ধাড়সা গভঃ কলোনিতে। শনিবার রাতে সে বন্ধুদের কল পেয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। রাতে আর বাড়ি ফেরেনি। পরদিন রবিবার সকালে তাকে রক্তাক্ত অবস্থায় মাঠ থেকে উদ্ধার করে কলকাতার এনআরএস […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় পুর নির্বাচনের দাবিতে বিজেপির পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা।

হাওড়া, ১৫ নভেম্বর:- ডেঙ্গু নিয়ে পুর প্রশাসকমন্ডলীর ব্যর্থতার প্রতিবাদে এবং হাওড়ায় পুর নির্বাচনের দাবিতে বিজেপির হাওড়া পুরসভা অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল। পুলিশের সঙ্গেও হয় ধস্তাধস্তি। আটক বেশ কয়েকজন বিক্ষোভকারী। অবিলম্বে হাওড়া পুরসভায় নির্বাচন করানোর দাবিতে এবং ডেঙ্গু নিয়ে পুর প্রশাসকমন্ডলীর ব্যর্থতার প্রতিবাদে মঙ্গলবার দুপুরে হাওড়া পুরসভা অভিযান করলো বিজেপি। বিভিন্ন ইস্যুতে কয়েক দফা দাবিতে এদিন […]

এই মুহূর্তে জেলা

বেলুড়ে পুলিশ ব্যারাকে এক ট্রাফিক পুলিশ কর্মীর অস্বাভাবিক মৃত্যু।

হাওড়া, ১৫ নভেম্বর:- কয়েকদিন ধরেই চলছিল বেলুড় ফাঁড়ি (ব্যারাকের) সংস্কারের কাজ। তারই মধ্যে সোমবার সকালে এক ট্রাফিক গার্ডের কর্মীর অস্বাভাবিক মৃত্যু হলো। তিনি গোলাবাড়ি ট্রাফিক গার্ডে পোস্টিং ছিলেন। বেলুড় থানার পুলিশ সূত্রে জানা গেছে, সনাতন ঘোষ (৫৩) নামের ওই কনস্টেবল গোলাবাড়ি ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন। পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা। এদিন পুলিশ এসে দেখে ‘মৃত’ অবস্থায় […]