এই মুহূর্তে

এবার একাকী পুরুষ ও মহিলারাও স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ পাবেন।

কলকাতা, ৫ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে এবার একাকি পুরুষ এবং মহিলারাও এবার স্বাস্থ্যসাথী প্রকল্পের সুযোগ পাবেন।স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া শংসাপত্রের ভিত্তিতে এবার থেকে সিঙ্গেল মাদার, বিবাহ বিচ্ছিন্ন মহিলা পুরুষ অথবা অন্যান্য কারণে একাকী বসবাসকারি মহিলাদের ওই প্রকল্পের সুযোগ দেওয়া হবে বলে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, এতদিন পরিবারের বয়োজ্যেষ্ঠ মহিলাদের নামে […]

এই মুহূর্তে জেলা

দমকলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, কলকাতা থেকে গ্রেফতার মহিলা সহ দুই।

হাওড়া, ৫ ডিসেম্বর:- দমকলে চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। কলকাতার নেতাজি নগর থেকে গ্রেফতার মহিলা সহ দুই। দমকল বিভাগে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণা করার অভিযোগ উঠেছে। কলকাতার নেতাজি নগর এলাকা থেকে শুভাশিস দে ও মিতা বন্দ্যোপাধ্যায় নামের দু’জনকে গ্রেফতার করেছে হাওড়ার ব্যাঁটরা থানার পুলিশ। অভিযোগ, ২০১৭-১৮ সালে হাওড়ার উলুবেড়িয়ার […]

এই মুহূর্তে জেলা

দুর্নীতির অভিযোগে শাসকদলের উপ প্রধানের ইট ভাটায় তালা দিয়ে বিক্ষোভ এলাকাবাসীর।

দেগঙ্গা, ৫ ডিসেম্বর:- দুর্নীতির অভিযোগ তুলে শাসকদলের পঞ্চায়েত উপ প্রধানের ইটভাটাতে তালা মেরে বিক্ষোভ দেখালো এলাকাবাসী। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে দেগঙ্গার নূরনগর গ্রাম পঞ্চায়েতের বেনাপুর এলাকায়। স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ নুরনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আব্দুর রব এলাকায় একাধিক দুর্নীতি কাজ করছেন পাশাপাশি তার ইটভাটাতে বিদ্যাদরী নদী থেকে মাটি চুরি করে সেই মাটি দিয়ে ইট […]

এই মুহূর্তে জেলা

গভীর রাতে ডোমজুড়ের নিবড়ায় বিধ্বংসী আগুন।

হাওড়া, ৫ ডিসেম্বর:- হাওড়ার ডোমজুড়ের নিবড়ায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে রবিবার গভীর রাতে একটি লরির গ্যারেজে হঠাৎই আগুন লাগে। দাউ দাউ করে জ্বলতে থাকে গ্যারজটি। লরি ছাড়াও ম্যাটাডোর, ছোট হাতি গাড়ি এবং বেশ কয়েকটি বাইক আগুনে ভস্মীভূত হয়ে যায়। গ্যারেজ থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের ছাঁট কাপড়ের গোডাউন, রংয়ের গোডাউনে। আগুনে পাশের কয়েকটি ঝুপড়ি […]

এই মুহূর্তে কলকাতা

গৃহ পরিচারিকাদের ন্যুনতম বেতন দিতে উদ্যোগী রাজ্য

কলকাতা, ৫ ডিসেম্বর:- বাড়ি বাড়ি কাজ করা গৃহ পরিচারক ও পরিচারিকা সহ অসংগঠিত কর্মীদের নূন্যতম বেতন নিশ্চিত করতে উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার।রাজ্যের হাতে থাকা আইনি অধিকার কাজে লাগিয়েই তাঁদের কর্মক্ষেত্রে বঞ্চনার হাত থেকে মুক্তি দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। প্রশাসনিক সূত্রে খবর, ১৯৪৮ সালের শ্রম আইনের মাধ্যমে রাজ্য সরকারগুলিকে ক্ষমতা দেওয়া হয়েছে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক […]

এই মুহূর্তে কলকাতা

রাজনীতির সঙ্গে তীর্থ দর্শন একগুচ্ছ কর্মসূচি নিয়ে আজ দিল্লিতে পা রাখছেন মমতা।

কলকাতা, ৫ ডিসেম্বর:- একগুচ্ছ কর্মসূচি নিয়ে সোমবার ৪ দিনের সফরে দেশের রাজধানীতে পা রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই সফরকালের দিকেই তাকিয়ে আছে গোটা বাংলা ও দেশ। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর বৈঠককে ঘিরে। যদিও এখনও পর্যন্ত সরকারি ভাবে জানানো হয়নি সেই বৈঠক ঠিক কবে আর কখন হবে। তবে আগামিকালই প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ […]

এই মুহূর্তে

পঞ্চায়েত নির্বাচনে সংরক্ষিত আসনের খসড়া তালিকা প্রকাশ ৭ই ডিসেম্বর।

কলকাতা, ৫ ডিসেম্বর:- রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে ত্রিস্তরীয় পঞ্চায়েতের প্রতিটি স্তরে আসন সংখ্যা বাড়ছে। পঞ্চায়েতি ব্যবস্থার সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে ১৩ হাজারের বেশি। নভেম্বরে প্রকাশিত পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের খসড়া তালিকার থেকেও চূড়ান্ত তালিকায় গ্রাম পঞ্চায়েতে আসন বেড়েছে ৪০ টি। পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতিতে রাজ্য নির্বাচন কমিশন ত্রিস্তরীয় পঞ্চায়েতের আসন পুনর্বিন্যাসের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। […]

এই মুহূর্তে জেলা

সন্ধ্যে নামলেই বসে মদ গাজার আসর, বন্ধ হাওড়ার স্বাস্থ্যকেন্দ্র।

হাওড়া, ৪ ডিসেম্বর:- প্রায় ৭০ বছর আগে কংগ্রেস আমলে তৈরি হওয়া স্বাস্থ্য কেন্দ্র গ্রামীণ হাওড়ার বাগনান এক নম্বরে ব্লকের বাঙালপুর পঞ্চায়েতের অন্তর্গত আদ্রা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। ৭০ বছর আগে কংগ্রেস আমলে এটি তৈরি হয় এবং দীর্ঘদিন ধরে মানুষকে সেবা করে আসছিল। এই স্বাস্থ্য কেন্দ্র বাম সরকারের সময়ও এই স্বাস্থ্য কেন্দ্রের নতুন করে কোন উন্নতি হয়ে […]

এই মুহূর্তে জেলা

মাহেশের জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন

হুগলি, ৪ ডিসেম্বর:- করোনার মহামারী কাঠিয়ে সারা পৃথিবী ধীরে ধীরে আবার স্বাভাবিক হচ্ছে ।সেই উপলক্ষে রবিবার হুগলির মাহেশের ৬২৬ বছরের ঐতিহাসিক জগন্নাথ দেবের মন্দিরে বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয় জগন্নাথ মন্দির প্রাঙ্গনে। বাংলার বিভিন্ন স্থান থেকে আগত পুরোহিতরা পাঁচ হাজার বার প্রভু জগন্নাথের নামে যজ্ঞে আহুতি দেন। এ প্রসঙ্গে বলতে গিয়ে জগন্নাথ দেব ট্রাস্টি […]

এই মুহূর্তে জেলা

আবারও রক্তাক্ত দিনহাটা, তৃণমূল;বিজেপি সংঘর্ষে আহত ২ তৃনমূল কর্মী।

দিনহাটা, ৪ ডিসেম্বর:- পঞ্চায়েত নির্বাচন এগিয়ে আসতেই আবার সন্ত্রাসমুখী দিনহাটা। শনিবার রাতে দিনহাটা ১ নম্বর ব্লকে শাসক ও শাসক বিরোধী দুই দলেরই সভা ছিল। দিনহাটা নিগমনগরের তৃনমূলের পথসভা ছিল এবং আমবাড়িতে বিজেপির কর্মীসভা ছিল। তৃনমূলের অভিযোগ পথসভা থেকে তাদের কর্মীরা ফেরার পথে অতর্কিত হামলা চালায় বিজেপি আশ্রিতো দুষ্কৃতীরা এবং এই ঘটনায় আহত হয় ২ তৃণমূল […]