হাওড়া, ১২ এপ্রিল:– হাওড়ায় জল ‘চুরি’ রুখতে এবার সতর্ক হলো পুরসভা। বুধবার পুর প্রশাসক পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নিজেই নামেন পথে। অভিযোগ, হাওড়ার শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ২২ নং ওয়ার্ড ও ৪৯ নং ওয়ার্ড এর সংযোগস্থলে ইছাপুর শানপুর অঞ্চলে হাওড়া পুরনিগমের পদ্মপুকুর জলপ্রকল্পের ভূগর্ভস্থ পাইপলাইনে অবৈধ সংযোগে প্রতিদিন পানীয় জল চুরি করে তা ব্যবসায়িক স্বার্থে […]
এই মুহূর্তে
দুয়ারে সরকার শিবিরে জমা করা বিভিন্ন অভিযোগ দ্রুত নিষ্পত্তির নির্দেশ রাজ্যের।
কলকাতা, ১২ এপ্রিল:- চলতি দুয়ারে সরকার শিবিরে জমা পরা লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত বিভিন্ন অভিযোগ সহ সব আবেদনের দ্রুত নিষ্পত্তি করতে নির্দেশ দিল রাজ্য সরকার। সুমন লক্ষ্মীর ভাণ্ডারপ্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যা প্রায় দু’কোটি। চলতি দুয়ারে সরকার শিবিরে নতুন করে আরও প্রায় সাত লক্ষ আবেদন পত্র জমা পড়েছে। তাঁদের মধ্যে অনেকেই ব্যাঙ্ক একাউন্টের কেওয়াইসি জমা দেননি। তাই […]
দক্ষিণবঙ্গ জুড়ে তাপ প্রবাহের সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের।
কলকাতা, ১২ এপ্রিল:- আলিপুর আবহাওয়া দফতর আগামী ১৪ থেকে ১৭ এপ্রিল পুরো দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস কিংবা তারও বেশি থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাপমাত্রার সঙ্গে পাল্লা দিয়ে লু বওয়ারও সম্ভাবনা রয়েছে। এই ক’দিনে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। বিশেষ গাইডলাইনও জারি করা […]
থালা নিয়ে রাস্তায় বসে অবরোধ, জুট মিলের শ্রমিকদের।
হাওড়া, ১২ এপ্রিল:- হাওড়ায় দাসনগরের ভারত জুটমিলের শ্রমিকরা ফের রাস্তায় নেমে আন্দোলন শুরু করলেন। মিল খোলার দাবিতে বুধবার সকালে রাস্তা অবরোধ করেন শ্রমিকরা। স্লোগান দিতে থাকেন। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধের খবর পেয়ে ছুটে আসে দাসনগর থানার পুলিশ। অবরোধকারীদের হটায় পুলিশ। গত কিছুদিন ধরেই এই মিলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। প্রোডাকশন নেই। মিলে […]
হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের কমিটি ঘোষণা।
হুগলি, ১২ এপ্রিল:- ঘোষণা করা হলো একসঙ্গে তৃণমূল কংগ্রেসের জেলার সবকটি সংগঠনের জেলা কমিটি। বুধবার চুঁচুড়া খাদিনামোর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সন্মেলনে জেলার মাদার, যুব, মহিলা এবং শ্রমিক সংগঠনের কমিটি ঘোষণা করা হয়। শুরুতে ৮২ জনের জেলা কমিটি ঘোষণা করেন মাদার সংগঠনের সভাপতি অরিন্দম গুইন্। একইসঙ্গে জেলা যুব তৃণমূল কংগ্রেসের ৫০ জনের জেলা […]
আঞ্চলিক দল হিসাবে তৃণমূলকে ঘোষণা প্রসঙ্গে আইনের দ্বারস্থ নেওয়া হবে, জানালেন শশী পাঁজা।
হাওড়া , ১১ এপ্রিল:- বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ সোনামুখী থানার আইসি’কে প্রকাশ্য হুমকি দেওয়ার সমালোচনা করলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী ড: শশী পাঁজা। মঙ্গলবার হাওড়ায় এক অনুষ্ঠানে এসে তিনি এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, উনি এক সময় মাথা কামিয়ে বলেছিলেন যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারেন […]
সরকার ও আন্দোলনরত কুড়মি সম্প্রদায়ের মধ্যে বৈঠকে মিলল না সমাধান সূত্র।
কলকাতা, ১১ এপ্রিল:- জনজাতি মর্যাদা সহ বিভিন্ন দাবিতে আন্দোলনরত কুড়মি সম্প্রদায়ের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকে কোনও সমাধান সূত্র মিলল না। পশ্চিমবঙ্গ কুড়মি সমাজের নেতা রাজেশ মাহাতোর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল মঙ্গলবার নবান্নে মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করে। ৪৫ মিনিটের কিছু বেশি সময় ধরে বৈঠকের পর প্রতিনিধি দলের নেতা রাজেশ মাহাতো […]
বাংলায় প্রথম চালু হতে চলেছে সরকারি অ্যাপ পরিষেবা।
কলকাতা, ১১ এপ্রিল:- সারা দেশের মধ্যেই বাংলায় প্রথম চালু হতে চলেছে সরকারি অ্যাপ ক্যাব পরিষেবা। বেসরকারি অ্যাপ ক্যাব সংস্থাগুলির পরিষেবা নিয়ে ওঠা নানা অভিযোগের নিরসনে সরকারের এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে পরিবহন বিশেষজ্ঞদের অভিমত। অ্যাপ ক্যাবের বিরুদ্ধে নানা অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রতিনিয়ত সামনে আসে। যাত্রী নিরাপত্তা নিয়েও না খুশ গ্রাহকরা। অনেকেই চেয়েছিলেন এসব […]
সিপিএমের পথসভা কে কেন্দ্র করে ধুন্ধুমার চুঁচুড়া।
হুগলি, ১১ এপ্রিল:- চুঁচুড়া চক বাজারে সিপিএম পথসভায় হামলার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার তৃনমূলের। ঘটনায় আহত দুই জন। আজ সন্ধায় চকবাজর কো-অপারেটিভ ব্যাঙ্কের সামনে পথসভা করছিল সিপিএম হুগলি এড়িয়া কমিটি। অভিযোগ স্থানীয় তৃনমূল কর্মিরা পথসভার অনুমতি দেখতে চায়। বচসা শুরু হয় দুই পক্ষের। বচসা থেকে হাতাহাতি শুরু হয়। হুগলি চুঁচুড়া পুরসভার সাত নম্বর ওয়ার্ডের […]
১লা বৈশাখ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে কলকাতা রাজভবন।
কলকাতা, ১১ এপ্রিল:- পয়লা বৈশাখের দিন থেকে কলকাতা রাজভবন সাধারণ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে। পর্যটন দফতরের উদ্যোগে সেখানে চালু হচ্ছে হেরিটেজ ওয়াক। মানুষ পায়ে হেঁটে ঐতিহাসিক ওই ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখতে পারবেন। তবে কী কী দেখানো হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্প্রতি রাষ্ট্রপতি, রাজ্যপালের উপস্থিতিতে মুখ্যমন্ত্রীর হাতে রাজভবন-এর প্রতীকী চাবি […]










