এই মুহূর্তে জেলা

অবাক সত্যি! বিজেপি সরকারের প্রশংসায় শ্রীরামপুর ওয়ালস।

হুগলি , ১০ জুন:- স্বাস্থ্য সুবিধায় নব্বই শতাংশ নম্বর পেয়ে ন্যাশনাল কোয়ালিটি অ্যাসেসমেন্ট স্টান্ডার্ড (এন কিউ এ এস) এর গুনগত মানের শংসাপত্র পেলো শ্রীরামপুর ওয়ালস হাসপাতাল।কেন্দ্র সরকারের স্বাস্থ্য দপ্তরের জয়েন্ট সেক্রেটারি বিশাল চৌহান পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে চিঠি দিয়ে জানিয়েছেন সেকথা। শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে সঙ্গে হাওড়ার উদয়নারায়ণপুর হাসপাতাল ও এই স্বীকৃতি পেয়েছে। […]

এই মুহূর্তে জেলা

ডোমজুড়ের কারখানায় বিধ্বংসী আগুন। আগুনে জখম দুই।

হাওড়া, ১০ জুন:- ডোমজুড়ে কারখানায় ভয়াবহ আগুন। লরিতে ব্যাটারি টেস্ট করার সময় তা থেকে আগুন ধরে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। বিকট শব্দে লরির চাকা ফেটে যায়। আগুন ছড়িয়ে পড়ে গোডাউন এবং কারখানায়। লরির খালাসি ও চালক জখম হন। খালাসির অবস্থা গুরুতর বলে প্রত্যক্ষদর্শীরা জানান। ডোমজুর থানার অন্তর্গত সরস্বতী কমপ্লেক্সে শনিবার দুপুর দেড়টা নাগাদ আগুন লাগে। […]

এই মুহূর্তে জেলা

সুষ্ঠুভাবে সাধারণ মানুষের ভোটদান নিশ্চিত করতে হবে, দাবি লকেটের।

হুগলি, ১০ জুন:- মনোনয়নপত্র জমা দেওয়া নিয়ে সন্ত্রাস চলছে। অভিষেক ব্যানার্জি আসুক এসে মনোনয়ন জমা করিয়ে দিক। আসলে এদের কথায় আর কাজের সঙ্গে মিল নেই। সিভিক ভলেন্টিয়ারদের এটাই তো সমাজসেবা মহিলাদের জামা কাপড় ধরে টানবে। বড় সমাজসেবা করছে তারা। প্রলোভন দেখিয়ে এদেরকে নামিয়েছে। ভয় পেয়েছে তাই এত তাড়াতাড়ি পঞ্চায়েত নির্বাচন ঘোষণা করেছে। মাসেল পাওয়ার দিয়ে […]

এই মুহূর্তে জেলা

বাংলায় শিল্প নেই, পঞ্চায়েত শিল্পই বড় শিল্প, হাওড়ায় সুকান্ত।

হাওড়া, ১০ জুন:- মোদী টাকা পাঠাবে আর দিদির ভায়েরা লুটবে। বাংলায় এখন রোজগার নেই। শিল্প নেই। পঞ্চায়েত শিল্পই এখন বড়ো শিল্প এই বাংলায়। পঞ্চায়েত এখন রোজগারের জায়গা হয়ে গেছে। শনিবার বিকেলে হাওড়ায় বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এদিন সাংবাদিকদের বলেন, মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন বোমা বন্দুক সব অস্ত্র উদ্ধার করতে। তা হলে ভালো হতো। […]

এই মুহূর্তে জেলা

ট্রেন দূর্ঘটনায় আহত হরিপালের যুবকের খোঁজ নেই আট দিন পরেও, দুশ্চিন্তা পরিবারের।

হুগলি, ১০ জুন:- হরিপালের অলিপুর কাশীপুর অঞ্চলের পানিশেওলার বাসিন্দা গোপাল হেমব্রম(২২)। করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহত হয়েছিলেন এই মর্মে উড়িষ্যার বালেশ্বর জেলা হাসপাতালে নথিভূক্ত আছে। কিন্তু এখনো পর্যন্ত তার খোঁজ মেলেনি। রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্না মেদিনীপুরের জেলা শাসকের সঙ্গে কথা বলে খোঁজ নিয়েছেন। হরিপালের পানিশেওলার চারজন আদিবাসী যুবক কেরলে কাঠের কাজ করতে যাচ্ছিলেন। দুর্ঘটনাগ্রস্ত […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি বাসে বিনা টিকিটের ছাত্রীদের ধরতে বিশেষ অভিযান পরিবহন দপ্তরের।

কলকাতা, ১০ জুন:- সরকারি বাসের বিনা টিকিটের যাত্রীদের ধরতে রাজ্য পরিবহন দফতর বিশেষ অভিযানে নেমেছে। বিশেষ দল গঠন করে বাসে বাসে চলছে তল্লাশি অভিযান। শহর এবং দূরপাল্লার সব বাসেই চালানো হচ্ছে তল্লাশি। রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে তাদের কাজ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। একই রকম ভাবে […]

এই মুহূর্তে জেলা

আগামী ত্রিস্তর পঞ্চায়েত ভোটে সবকটা আসনই আমাদের লক্ষ্য। হাওড়ায় বললেন চন্দ্রিমা।

হাওড়া, ১০ জুন:- আগামী ত্রিস্তর পঞ্চায়েত ভোটে সবকটা আসনই আমাদের লক্ষ্য। হাওড়ায় বললেন চন্দ্রিমা। শনিবার সকালে হাওড়ায় এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে এসে ওই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, যখনই রাজনৈতিক দলগুলো লড়াইয়ের ময়দানে নামে তখন সামগ্রিকভাবে পুরোটাই তাদের লক্ষ্য থাকে। সুতরাং নির্বাচন হবে। আমাদের নিশ্চিত বিশ্বাস যে সব জায়গা থেকেই আমরা জিতব। […]

এই মুহূর্তে কলকাতা

ভোটের আগে বোমা ও অস্ত্র উদ্ধারে জেলাগুলিকে কড়া নির্দেশ কমিশনের।

কলকাতা, ১০ জুন:- পঞ্চায়েত ভোটের প্রথম পর্ব নির্বিঘ্ন করতে তত্পর রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন পর্বের প্রথম দিনে ডোমকল, খড়গ্রাম সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের ছবি ধরা পড়ায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। শনিবার সকালে তিন জেলা- মুর্শিদাবাদ, আসানসোল, উত্তর ২৪ পরগনার পরিস্থিতি জানতে চেয়ে কমিশনার রাজীব সিনহা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের ফোন করেন। সূত্রে […]

এই মুহূর্তে জেলা

পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূল, উদয়নারায়ণপুরে মহামিছিল।

হাওড়া, ৯ জুন:- পঞ্চায়েত ভোটের প্রচারে নেমে পড়লো তৃণমূল। হাওড়ার উদয়নারায়ণপুরে শুক্রবার হলো মহামিছিল। পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই হাওড়ায় জোরকদমে প্রচারে নামলো তৃণমূল। উদয়নারায়ণপুরের বিধায়ক তথা তৃণমূলের হাওড়া জেলা (গ্রামীণ) চেয়ারম্যান সমীর পাঁজার নেতৃত্বে এদিন বিকেলে পঞ্চায়েতের দলীয় প্রার্থীদের সমর্থনে মহামিছিল করা হয়। উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির অফিসের সামনে থেকে শুরু হয় ওই মিছিল। প্রায় […]

এই মুহূর্তে কলকাতা

আগামীকাল থেকে গোটা রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল।

কলকাতা, ৯ জুন:- আগামীকাল থেকে গোটা রাজ্যে পুলিশ কর্মীদের ছুটি বাতিল। চিঠি দিয়ে প্রতি জেলার প্রশাসনকে জানালেন অ্যাডিশনাল ডিজিপি (আইনশৃঙ্খলা)। পঞ্চায়েত ভোট শেষ না হওয়া পর্যন্ত পুলিশ কর্মীদের ছুটি নয়।তবে জরুরি কারণেই ছুটি বিবেচনা করা যেতে পারে, জানানো হয়েছে চিঠিতে।