হাওড়া,১৭ ডিসেম্বর:- বিজেপি’র ছাত্র সংগঠন এবিভিপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন প্রায় শতাধিক কর্মী। মঙ্গলবার বিকালে হাওড়ায় তৃণমূলের দলীয় সদর কার্য্যালয়ে বিজেপি’র ছাত্র সংগঠন ছেড়ে আসা কর্মীদের হাতে দলের পতাকা তুলে দেন তৃণমূলের সদর সভাপতি মন্ত্রী অরূপ রায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁর আন্দোলনে সামিল হতেই এরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন বলে অরূপ […]
এই মুহূর্তে
প্রয়াত মোহনবাগান সভাপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়, ময়দানে শোকের ছায়া।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৭ ডিসেম্বর:- প্রয়াত মোহনবাগান সভাপতি তথা বর্ষীয়ান বিচারপতি গীতানাথ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। গত বছর থেকে ক্লাব সভাপতির পদে ছিলেন তিনি। মঙ্গলবার দুপুরে মোহনবাগান ক্লাবের তরফে একটি বিবৃতি দিয়ে তাঁর মৃত্যুসংবাদ জানানো হয়। জানা গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যায় মঙ্গলবার দুপুরে তাঁকে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। […]
ধীরে ধীরে বিজেপি শাসিত রাজ্য গুলি থেকেই এন আর সি বিরোধী স্লোগান উঠবে – মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা,১৭ ডিসেম্বর:- যখন গোটা আকাশ অন্ধকর হয়ে থাকে তখন মানুষ একটু আলোর সন্ধানে থাকে। সেটাই আমরা করতে চাইছি। ভারতের এমন জায়গা নেই যেখানে আন্দোলন হয়নি। একটা রাজনৈতিক দল ভোট জিতে যা ইচ্ছা তাই করতে চাইছে। সব কিছু নিজের বললে চলবে না। ভেদাভেদের রাজনীতির আমরা করতে দেব না। যারা দেশের স্বাধীনতা এনেছেন তাদের নাগরিকত্ব দিতে চাইছে […]
হাওড়ায় বিজেপির মিছিল ঘিরে তুলকালাম।
হাওড়া,১৭ ডিসেম্বর:- আজ দুপুরে CAA এবং NRC এর সমর্থনে মিছিল করল বিজেপি। নেতৃত্ব দেন রাজু ব্যানার্জি, সঞ্জয় সিং, সুরজিৎ সাহা প্রমুখ। মিছিল পাওয়ার হাউস মোড়ে আটকে দেয় পুলিশ। সেখানে বিজেপি কর্মীরা রাস্তায় বসে পড়েন। এরপর পুলিশ বিজেপি কর্মীদের রাস্তা থেকে তুলতে গেলে পুলিশের সঙ্গে তাদের ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। বিজেপি সমর্থকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি চলতে […]
সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে কৃষকরা।
হুগলি,১৭ ডিসেম্বর:- সিঙ্গুরের প্রকল্প এলাকার জমিকে চাষযোগ্য করে দেওয়ার দাবিতে সিঙ্গুর বিজেপি মন্ডলের উদ্যোগে সিঙ্গুর থেকে রাজভবনের উদ্যেশ্যে বাসে রওনা। হাতে গোনা পাঁচজন কৃষক ছিল বাসে। সিঙ্গুর বাঁচাও এর ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্যপাল কে শিল্পের দাবি জানানো হবে। আজ দুপুর একটায় রাজ্যপাল দেখা করার সময় দিয়েছেন।
দিঘায় ৩ কেজি ইলিশের দাম উঠল ১০ হাজার টাকা।
দিঘা,১৭ ডিসেম্বর:- জালে উঠল প্রায় ৩ কেজি ওজনের ইলিশ।সোমবার সকালে প্রমাণাকারের ওই ইলিশ মাছটিকে ঘিরে হইচই পড়ে যায় দিঘা মোহনার মৎস্য নিলাম কেন্দ্রে।ওডিশার পরেশ কুমার সাউর ট্রলারের জালে রবিবার বিকেলে ইলিশটি ধরা পড়ে।জল থেকে টেনে তুলে ওজনের পর দেখা যায় নধর ওই ইলিশ মাছটির মোট ওজন ২ কেজি ৭০০ গ্রাম।সোমবার সকালে দিঘা মোহনায় অজিত […]
সোমবার পথে নামলো হুগলি জেলা তৃণমূল কংগ্রেস।
হুগলী,১৬ ডিসেম্বর:- দলীয় নেত্রীর নির্দেশ মতো এনআরসি ও ক্যাবের প্রতিবাদে সোমবার পথে নামলো হুগলি জেলা তৃণমূল কংগ্রেস। আজ বিকেলে চুঁচুড়ার খাদিনামোড় থেকে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব। উপস্থিত ছিলেন মন্ত্রী তপন দাশগুপ্ত, বিধায়কদের মধ্যে অসিত মজুমদার, স্নেহাসিস চক্রবর্তী ,স্বাতী খন্দকার, কৃষ্ণচন্দ্র […]
ডুরান্ডের প্রতিশোধ, গোকুলামকে হারাল মোহনবাগান।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ ডিসেম্বর:– ডুরান্ডের ফাইনালে এই গোকুলামের কাছ পরাস্ত হয়েই ট্রফি হাতছাড়া হয়েছিল। তাই সোমবার কল্যাণীতে মোহনবাগানের কাছে লড়াইটা ছিল বদলার। ফ্রান গঞ্জালেজের সৌজন্যে পূরণ হল সেই লক্ষ্য। স্প্যানিশ তারকার জোড়া গোলের সৌজন্যে ডার্বির আগে জয়ের ছন্দ ধরে রাখল মোহনবাগান। ডুরান্ডে বিপক্ষের ত্রাস হয়ে উঠেছিলেন গোকুলামের মার্কাস। তাই এদিনও মোহনবাগানের ম্যাচটা ছিল ত্রিনিদাদ টোবাগো […]
দুই দিন ব্যাপি ছোটদের ফুটবল টুর্নামেন্ট ভদ্রেশ্বরে।
হুগলী,১৬ ডিসেম্বর:- কোলকাতার মাঠে প্রতিভাবান প্লেয়ার সাপ্লাই ও উঠতি প্লেয়ারকে বাছাই করার উদ্দেশ্য নিয়ে ভদ্রেশ্বরে হয়ে গেল আন্ডার ১৬ দুই ব্যাপি ফুটবল টুর্নামেন্ট।ভদ্রেশ্বর ফ্রেন্ডস এসোসিয়েশনের পরিচালনায় ১৪ ও ১৫ই ডিসেম্বর তাদের ক্লাব মাঠে এই টুর্নামেন্টের আয়জন করা হয়। এবার সপ্তম বর্ষের এই টুর্নামেন্টে কোলকাতার পাশাপাশি জেলার বাইরে থেকে মোট ৮ টিমও অংশ নেয়।রবিবার নৈশলোকে […]
খেলার মাঠের পাশে বোম বাগডোগরায় আহত চতুর্থ শ্রেণীর ছাত্র
দার্জিলিং,১৬ ডিসেম্বর:- বন্ধুদের সাথে রবিবার বিকেলে খেলতে গিয়ে মাঠের কোণে বোম দেখতে পায় চতুর্থ শ্রেণীর এক কিশোর। এরপর বোমাটিকে হাতে করে নিয়ে এসে তা দেশলাই দিয়ে ধরানোর চেষ্টা করলে সেই সময় বোমাটি ফেটে যাওয়ায় গুরুতর আহত হয় কিশোর কৌশিক সিং। ঘটনাটি ঘটেছে বাগডোগরার গোসাইপুরের রুপসিং জোত এলাকায়। বোম ফাটার আওয়াজ শুনে দৌড়ে আসেন স্থানীয় […]

