এই মুহূর্তে খেলাধুলা

শেষ পযন্ত ছাগলের তৃতীয় সন্তানের কাছে বিক্রি হলো আবেগের মোহনবাগান।

অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ জানুয়ারি:-  কলকাতা ময়দানে এ সব কিছু সম্ভব । টাকার কাছে শেষ পযন্ত মাথা নামাতে হলো আবেগ কে। একটা ঝড়ে গঙ্গা পাড়ের ক্লাব এক হয়ে গেলো আই এস এল এর এটিকের কাছে অর্থাৎ সঞ্জীব গোয়েঙ্কা কাছে থাকলো ৮০ শতাংশ ও মোহনবাগান এর কাছে ২০ শতাংশ শেয়ার।  যে এটিকে কে ছাগলের তৃতীয় সন্তান বলা হলো […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় ফুলমেলার শুভ সূচনা।

  হাওড়া,১৬ জানুয়ারি:- হাওড়া ফুলমেলার শুভ উদ্বোধন হল মধ্য হাওড়ার বিজয়ানন্দ পার্কে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মেলার শুভ সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার, অভিনেত্রী দেবলিনা দত্ত সহ অন্যান্যরা। উল্লেখ্য, “হাওড়া ফুলমেলা – ২০২০” এর পরিচালনায় রয়েছে হাওড়া বৃক্ষ ও পুষ্প প্রেমী সংগঠন। ১৬ জানুয়ারি থেকে ১৯ […]

এই মুহূর্তে কলকাতা

প্রগতির গতি নিয়ে বাচিক সন্ধ্যা।

  প্রদীপ সাঁতরা,১৬ জানুয়ারি:- গত বুধবার  সন্ধ্যায় কলকাতার জীবনানন্দ সভাঘর এ প্রগতি তার অনুষ্ঠানের গতির ডালি দিয়ে আবৃত্তি, শ্রুতিনাটক ও স্বরচিত কবিতা পাঠের মধ্য দিয়ে পালন করলো এক সুন্দর বাচিক সন্ধ্যা। উক্ত সন্ধ্যার অনুষ্ঠানের মঞ্চের আসনে উজ্জ্বল উপস্থিত ছিলেন ডাঃ কৌশিক রায়চৌধুরী মহাশয়। এই বাচিক সন্ধ্যার মঞ্চে অংশগ্রহনে ছিলেন আবৃত্তি ও কবিতায় প্রদীপ দত্ত, দেবশ্রী […]

এই মুহূর্তে জেলা

প্রত্যেক বারের ন্যায় এবছরেও মাছের মেলাকে ঘিরে সরগরম হুগলী জেলার দেবনন্দপুরের কৃষ্ণপুর অঞ্চল।

হুগলি,১৬ জানুয়ারি:- প্রত্যেক বারের ন্যায় এবছরেও মাছের মেলাকে ঘিরে সরগরম হয়ে উঠেছে হুগলী জেলার আদিসপ্তগ্রাম দেবানন্দপুর এলাকার কৃষ্ণপুর অঞ্চল । স্থানীয় সূত্রে জানা যায় দীঘ ৫১৩ বছর আগে শ্রীমত রঘুনাথ দাস গোস্বামীর ঘরে ফেরাকে ঘিরে কৃষ্ণপুরে উত্তরায়ন নামে এই উৎসবের সুচনা হয় । এখানে এদিন দিনভোর নামসংকৃত্তনের পাশাপাশি বিস্তীর্ণ এলাকা জুড়ে এক বিরাট মেলা বসে […]

এই মুহূর্তে খেলাধুলা

দিঘাতে আবাসিক শিবির মহামেডান এর ।

অঞ্জন চট্টোপাধ্যায়,১৬ জানুয়ারি:- কলকাতা লীগ এ দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল। সেখানে থেকে মিনি ডার্বি জিতে স্বপ্নের দৌড় লীগ জয়ের কাছে কাছে চলে আসা। এরপরে সিকিম গোল্ড কাপ জয়. এবার লক্ষ দ্বিতীয় ডিভিশন আই লীগে জিতে প্রথম ডিভিশন এ খেলা সেই লক্ষ নিয়ে অনুশীলন শুরু সাদা কালো ব্রিগেড এর।  আর এবার আবাসিক শিবির দিঘাতে। বাঙালি এই […]

এই মুহূর্তে জেলা

দার্জিলিং যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো কোন্নগর এর বাসিন্দা কৌশিক মল্লিক নামে এক যুবকের।

হুগলি,১৫ জানুয়ারি:- দার্জিলিং যাওয়ার পথে বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো কোন্নগর এর বাসিন্দা কৌশিক মল্লিক নামে এক যুবকের। গতকাল (মঙ্গলবার)পাঁচ বন্ধু মিলে রাইডিংএ বের হয় ।অন্য চার বন্ধু শ্যামবাজার এলাকার হলেও কৌশিক একাই ছিল কোন্নগর থেকে। দার্জিলিং যাওয়ার পথেই রায়গঞ্জ এলাকায় একটি ট্রাকের পেছনে ধাক্কা মারে। এরপর তাঁর বন্ধুরা প্রথমে স্থানীয় একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া […]

এই মুহূর্তে জেলা

বর্ধমান দু নম্বর ব্লকের নবস্থা ২ অঞ্চলে ৪১৫ জন কৃষি উপভোক্তার হাতে কৃষক বন্ধু চেক প্রদান করা হয়।

পু:বর্ধমান,১৫ জানুয়ারি:- বর্ধমান দু নম্বর ব্লকের নবস্থা ২ অঞ্চলে ৪১৫ জন কৃষি উপভোক্তার হাতে কৃষক বন্ধু চেক প্রদান করা হয়। তাদের হাতে চেক তুলে দেন পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধক্ষ পরমেশ্বর কোনার। কৃষি আধিকারিক সৌমেন ঘোষ, বি,ডি,ও অদিতি বসু।

এই মুহূর্তে খেলাধুলা

সঞ্জিত সেনকে ধরে বিক্ষোভ দেখাল লাল-হলুদ সমর্থকরা।

অঞ্জন চট্টোপাধ্যায়,১৫ জানুয়ারি:- গোকুলামের কাছে কল্যাণীতে ৩ গোল হজম করার পর যেন সব ধৈর্যের বাঁধ ভেঙে গেল সমর্থকদের। কল্যাণী স্টেডিয়ামেই কোয়েস ইস্টবেঙ্গলের সিইও সঞ্জিত সেনকে ধরে বিক্ষোভ দেখাল লাল-হলুদ সমর্থকরা। অভিযোগ, একাংশের সমর্থক ‘শারীরিক হেনস্থা’ করেছেন সঞ্জিতকে। সমর্থকদের বক্তব্য, এই দল করেছে বিনিয়োগকারী সংস্থা কোয়েস। কোচের পছন্দ মতো প্লেয়ার দিয়ে তারাই টিম সাজিয়েছে। কিন্তু এই […]

এই মুহূর্তে খেলাধুলা

গোকুলামের কাছে হার,ডার্বির আগে ছন্নছাড়া ইস্টবেঙ্গল।

অঞ্জন চট্টোপাধ্যায়,১৫ জানুয়ারি:- ডার্বির আগে ডার্বির আগে দলের ছন্নছাড়া পারফরম্যান্স নিঃসন্দেহে চিন্তা বাড়াল শিবিরেরঘরের মাঠে আত্মবিশ্বাসের সঙ্গে গোকুলামকে মাটি ধরিয়েই মোহনবাগানের বিরুদ্ধে বড় ম্যাচে নামার লক্ষ্য ছিল ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রোর। কিন্তু সে লক্ষ্য পূরণ হল না। উলটে তিন- তিনটে গোল হজম লাল-হলুদ কোচকে রীতিমতো চিন্তায় ফেলে দিল। গোকুলামের  বিরুদ্ধে তেড়েফুঁড়ে উঠতে মরিয়া ছিল ইস্টবেঙ্গল।    […]

এই মুহূর্তে জেলা

রিষড়া মেলায় আয়োজিত হলো কবি সম্মেলন।

হুগলি,১৫ জানুয়ারি:-  রিষড়া পৌর সভা দ্বারা পরিচালিত 30 তম রিষড়া মেলায় বঙ্গীয় ভাষা সেতু তরফে বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি ও অন্যান্য ভাষার কবি সম্মেলন অনুষ্ঠিত হয় । সরস্বতী বন্দনা ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে শুরু করা হয় । সংস্থার কর্ণধার মুরুলি চৌধুরী স্বাগত ভাষণ রাখেন এবং অতিথিদের সম্মান জানান । সভাপতিত্ব করেন বয়োজ্যেষ্ঠ ঊর্দু শায়ের হালিম […]