এই মুহূর্তে জেলা

কাউন্সিলার এর মৃত্যুতে গাড়ির গতিকেই দায়ী ফরেন্সিকের , ময়নাতদন্তের পর দুই ভাই এর দেহ তুলে দিলো পরিবারের হাতে।

হুগলি,১৭ ফেব্রুয়ারি:- পথ দুর্ঘটনায় মৃত্যু বারাসাতের তৃণমূল কাউন্সিলর ও তার ভাই l গতকাল রাতের এই ঘটনা চন্ডীতলা এলাকায় l মৃতদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে নিয়ে আসা হলl হাসপাতালে আছেন মধ্যমগ্রামের বিধায়ক রথীন ঘোষ ও অন্যান্য তৃণমূলের নেতৃত্ব l পাশাপাশি গতকাল রাতের এই ঘটনা চন্ডীতলা এলাকায়l দুর্ঘটনাগ্রস্ত সেই গাড়িটির পরীক্ষা করতে এলেন ফরেনসিক বিশেষজ্ঞl l

এই মুহূর্তে জেলা

লিলুয়ায় যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত ধৃত মোট ৪।

  হাওড়া,১৭ ফেব্রুয়ারি:-  হাওড়ার লিলুয়ায় যুবকের রহস্য মৃত্যুর ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ওই ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়ালো চার। সোমবার দুপুরে হাওড়ার ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সাংবাদিক বৈঠক ডেকে একথা জানান। শুক্রবার ওই ঘটনায় দুটি পরিবারের মধ্যে বিবাদ চরমে ওঠে। রবীন বর(২৫) নামে এক যুবককে ব্যাপক মারধর করা হয়। সেই ঘটনার পরেরদিন […]

এই মুহূর্তে জেলা

সত্যবালা আইডি হাসপাতালে রোগীদের সঙ্গে দেখা করলেন মন্ত্রী লক্ষ্মীরতন।

  হাওড়া,১৭ ফেব্রুয়ারি:-  হাওড়া পুরসভার বেশ কিছু এলাকায় দূষিত জল সরবরাহের অভিযোগ উঠেছে। অনেকেই এতে পেটের রোগের সমস্যায় ভুগছেন। হাসপাতালে চিকিৎসাও করেছেন অনেকে। সোমবার হাওড়ার সত্যবালা আইডি হাসপাতালে রোগী এবং তাদের পরিবারের সাথে কথা বলতে আসেন মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। এদিন মন্ত্রী হাসপাতালের সুপারের সঙ্গেও কথা বলেন। উল্লেখ্য, গত প্রায় কয়েক সপ্তাহ ধরে হাওড়ার বেশ কয়েকটি […]

এই মুহূর্তে কলকাতা

মুখোমুখি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী, সম্পর্ক তবে কি গলছে ?

  প্রদীপ সাঁতরা,১৭ ফেব্রুয়ারি:-  রাজভবনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে রাজ্য-রাজনীতিতে নবান্ন ও রাজভবন সংঘাতের পরিপ্রেক্ষিতে এই সাক্ষাৎ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কয়েকদিন আগেই সমাবর্তন সংক্রান্ত জটিলতায় কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে কারণ দর্শাতে বলেছিলেন রাজ্যপাল। এর আগে বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছিল। […]

কলকাতা এই মুহূর্তে

মাধ্যমিক পরীক্ষা কথা মাথায় রেখে বিশেষ পরিবহন ব্যবস্থা করলো রাজ্য সরকার।

কলকাতা,১৭ ফেব্রুয়ারি:-  মাধ্যমিক পরীক্ষা কথা মাথায় রেখে বিশেষ পরিবহন ব্যবস্থা করলো রাজ্য সরকার। সোমবার বিধানসভায় এই কথা জানিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, সরকারি বাস পর্যাপ্ত থাকবে রাস্তায়। কোন ছাত্র-ছাত্রী রাস্তায় থাকলে তাদের নির্দিষ্ট রুটের বাসে তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়ে সমস্ত জেলা শাসকদের সঙ্গে বৈঠক করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী। মোটর […]

এই মুহূর্তে কলকাতা

পোলবাতে যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটিতে স্পিড গভর্নর ছিল না – শুভেন্দু অধিকারী।

কলকাতা,১৭ ফেব্রুয়ারি:-  পুলকার দুর্ঘটনা রোধে বিশেষ ব্যবস্থা করতে চলেছে রাজ্য সরকার। সোমবার বিধানসভায় একথা জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন সমস্ত গাড়িতে স্পিড গভর্ণর লাগাতে হবে। একইসঙ্গে কুড়ি কিলোমিটার অন্তর থাকবে স্পিড ল্যাডার। গাড়ি কত গতিতে যাচ্ছে সেটা দেখার জন্য এই ব্যবস্থা করা হবে। বিধানসভায় শুভেন্দু অধিকারী বলেন পোলবাতে যে গাড়িতে দুর্ঘটনা ঘটেছে সেটিতে […]

এই মুহূর্তে জেলা

দুর্নীতিতে অভিযুক্ত কংগ্রেস পরিচালিত চাঁচল ১ মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত প্রধান। তালা ঝোলালো গ্রামবাসীরা।

  মালদা,১৭ ফেব্রুয়ারি:-  ১০০ দিনের কাজ সমব্যাথী প্রকল্পের টাকা এন এফ বি এস প্রকল্পের টাকা ইন্দ্রা আবাসন এর টাকা প্রবৃত্তি না পেয়ে এবং কাঠ মানি নেওয়ার অভিযোগে চাচোল ১ নম্বর ব্লকের মহানন্দপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দারা। এদিন প্রায় এই গ্রাম পঞ্চায়েতের হাজারখানেক বাসিন্দা সকাল থেকেই বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পঞ্চায়েত অফিস ঘেরাও করে। তাদের অভিযোগ দীর্ঘদিন […]

এই মুহূর্তে জেলা

ব্রাউন সুগার পাচারের অভিযোগে দুই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ।

  মালদা,১৭ ফেব্রুয়ারি:-  বেআইনি ব্রাউন সুগার পাচারের অভিযোগে দুই কলেজ পড়ুয়াকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। তাদের মধ্যে একজন মহিলা পড়ুয়া। রবিবার সন্ধ্যায় ইংরেজবাজার থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে মালদা শহরের কানি মোর এলাকায় হানা দিয়ে ব্রাউন সুগার সহ এই দুই জন কলেজ পড়ুয়াকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে ধূত ওই দুই পড়ুয়ার […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার শিক্ষকের লেখা গানের মিউজিক ভিডিও অ্যালবাম এবার দেখা যাবে ইউটিউব চ্যানেলে।

  হাওড়া,১৭ ফেব্রুয়ারি:- সুপ্রিয় সাউ। পেশায় তিনি শিক্ষক। আর নেশায় তাঁর গান। সেই আকর্ষণ থেকেই কাজের অবসরে গান লেখেন সুপ্রিয়বাবু। মধ্য হাওড়ার বাসিন্দা সুপ্রিয়বাবুর লেখা গানের মিউজিক ভিডিও অ্যালবাম ইউটিউব চ্যানেলে আনুষ্ঠানিকভাবে রবিবার সন্ধ্যায় প্রকাশ হল। এটি তাঁর দ্বিতীয় গানের মিউজিক অ্যালবাম। গানের কথা লিখেছেন সুপ্রিয় সাউ। এতে সুর দিয়েছেন জয়দীপ চক্রবর্তী। গান গেয়েছেন শিল্পী […]

এই মুহূর্তে জেলা

পুলকার মালিক ও ড্রাইভারদের সচেতনতা শিবির চুঁচুড়ায়।

হুগলি,১৭ ফেব্রুয়ারি:-  পোলবায় পুলকার দূর্ঘটনায় নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। এবারে চুঁচুড়ার বেসরকারী স্কুলগুলিতে চলা পুলকার মালিক ও ড্রাইভারদের ডেকে তাঁদের সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয় য‍াতে তাঁরা সরকারি নিয়ম মেনে গাড়ি চালায়। গাড়ি ও গাড়ির কাগজপত্র যাতে ফিট থাকে। পাশাপাশি সকল পুলকার মালিক ও চালকদের যাবতীয় তথ্য নথিবদ্ধ করা হয়। আগামীদিন থেকে পুলকারে পুলিশি চেকিং ধারাবাহিকভাবে […]