এই মুহূর্তে জেলা

জাঙ্গিপাড়ায় তৃণমূলীদের হাতে বিজেপি কর্মীদের নিগৃহীত হওয়ার ঘটনায় শ্রীরামপুর মহকুমার বিভিন্ন জায়গায় অবরোধ বিজেপির।

হুগলি,২ মার্চ:-  গত কাল কলকাতায় অমিত শাহের সভায় যাওয়ার পথে বাসে হামলা, বাস ভাঙচুর ও বিজেপি কর্মীদের মারধোর করার অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত ১১ জন বিজেপি কর্মী। ঘটনাটি ঘটেছে জাঙ্গিপাড়া ব্লকের বাহানা গ্রামে। আহতদের প্রথমে জাঙ্গিপাড়া গ্রামীন হাসপাতালে আনা হয়। পরে আটজনকে শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে পাঠানো হয়েছে। বিজেপির অভিযোগ তৃনমূল কংগ্রেস হামলা চালিয়েছে। অভিযোগ […]

এই মুহূর্তে কলকাতা

পুরসভা নির্বাচন এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল আমার গর্ব মমতা’ নামে নতুন কর্মসূচি সূচনা করলো।

কলকাতা,২ মার্চ:-  আসন্ন পুরসভা নির্বাচন এবং ২০২১ সালের রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস আমার গর্ব মমতা’ নামে নতুন কর্মসূচি সূচনা করেছে।কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ এই কর্মসূচি র সূচনা করেন দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। দলের তরফে যে পুস্তিকা বিলি করা হয়েছে তাতে বলা হয়েছে, ২ মার্চ থেকে ১০ মে পর্যন্ত চলবে এই অভিযান। […]

এই মুহূর্তে কলকাতা

দিল্লির সাম্প্রতিক হিংসার ঘটনা পরিকল্পিত গণহত্যা দাবি মমতার।

কলকাতা,২ মার্চ:-   আগামী দিনে দলের জনভিত্তিকে আরও মজবুত করতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী নেতা কর্মীাদের আরও নম্র ও বিনয়ী হওয়ার নির্দেশ দিয়েছেন। নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলীয় কর্মিসভায় আজ তিনি গত লোকসভা নির্বাচনে দলের খারাপ ফল হওয়ার জন্য কর্মীদের একাংশের ঔদ্ধত্য এবং পারষ্পরিক কোন্দলকেই দায়ী করেন। অহঙ্কার ত্যাগ করে মানুষের সঙ্গে ভাল ব্যবহার করতে এবং […]

এই মুহূর্তে কলকাতা

৭৭-এ পা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

কলকাতা,১ মার্চ:-  ১৯৪৪ সালের পয়লা মার্চ কলকাতাতে জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের। ছোটবেলার পড়াশোনা শৈলেন্দ্র সরকার বিদ্যালয়ে। তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন তিনি। সেইসময়ই যোগদান রাজনীতিতে। তারপর থেকে দীর্ঘ রাজনৈতিক জীবন। এদিন সকাল থেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের বাড়িতে একের পর এক ফুলের তোড়া পৌঁছে যায়। নবান্ন থেকে শুভেচ্ছা বার্তা পাঠান হয়েছে। ট্যুইট […]

এই মুহূর্তে খেলাধুলা

ট্রাউকে তিন গোল দিয়ে আই লীগে জয়ের অপেক্ষায় মোহনবাগান।

অঞ্জন চট্টপাধ্যায়,১ মার্চ:-  ট্রাউকে তিন গোল দিয়ে আই লীগে জয়ের অপেক্ষায় মোহনবাগান। ডার্বি জয়ের আগেই হয়তো আই লীগে জয় নিশ্চিত করে ফেলবে মোহনবাগান। অন্তত ট্রাউ এফসি বিরুদ্ধে বাগান এর ৩-১ গোল এ জয়ের পর সেরকমই মনে হচ্ছে । এদিন  খেলার শুরুতে তো মনে হচ্ছিলো হাফ ডজন গোল দিয়ে দেবে টীম বাগান। ম্যাচে ২২ মিনিটেই ৩ […]

এই মুহূর্তে কলকাতা

রাজপুত্র নয়, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন কোনও ভূমিপুত্র, কটাক্ষ অমিতের।

প্রদীপ সাঁতরা,১ মার্চ:-  রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের দিদিকে বলো কর্মসূচির পাল্টা হিসাবে বিজেপি আর নয় অন্যায় কর্মসূচি শুরু করেছে। কলকাতার শহিদ মিনার ময়দানের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি শুরু করেন।তিনি বলেন, মোদিজি লক্ষ লক্ষ মানুষকে নাগরিকত্ব দিয়েছেন। সবার আগে বাংলার এই মহান মাটিকে প্রণাম। বাংলা ৪২-এ ১৮টি আসন […]

এই মুহূর্তে কলকাতা

দেশের মঙ্গল কামনা করে পুজো কালীঘাটে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

কলকাতা,১ মার্চ:-  শহীদ মিনারে দলীয় জনসভা সেরেই অমিত শাহ সোজা চলে যান কালীঘাটে। দেশের দশের মঙ্গল কামনা করে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বিঘ্নে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুরভোটের আগে বঙ্গ বিজেপির সংগঠনকে আরও চাঙ্গা করতে শহিদ মিনারের সভায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আন্দোলন চড়া সুরে বেঁধে দিলেন অমিত শাহ। রাজ্যের মানুষকে […]

এই মুহূর্তে জেলা

ফাঁসিদেওয়ায় মহানন্দা নদী থেকে উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ,চাঞ্চল্য।

  দার্জিলিং,১ মার্চ:-  শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুড়িখাওয়া বিওপি সংলগ্ন মহানন্দা নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে শনিবার রাতে হঠাৎ ওই ব্যক্তির মৃতদেহ নদীর জলে ভেসে ওঠে। এই দেখে তরীঘরী স্থানীয়রা মুড়িখাওয়া বিওপি-র সীমান্তরক্ষী বাহিনীকে খবর দেয়। এরপর রবিবার ফাঁসিদেওয়া থানার পুলিশ […]

এই মুহূর্তে জেলা

আমন্ত্রণ করে দুস্থদের মধ্যাহ্নভোজন ও বস্ত্র তুলে দিলেন হবু দম্পতি।

   কোচবিহার,১ মার্চ:-  রীতিমত কার্ড ছাপিয়ে আমন্ত্রণ করে দুস্থ ব্যক্তিদের দান গ্রহনের জন্য আমন্ত্রণ জানানো হল মোদক পরিবারের পক্ষ থেকে। পরিবারের ছেলের বিয়ে উপলক্ষে দুস্থদের মধ্যহ্নভোজ ও বস্ত্রদানের এই কর্মসূচী হয় মাথাভাঙ্গার বাইশগুড়ি এলাকায়। রাত পোহালেই সাতপাকে বাঁধা পড়বেন এবং নতুন জীবন শুরু করবেন মাথাভাঙার বিবেক ও মধুশ্রী। তার আগে রবিবার দুপুর বেলায় বিবেকের পরিবার […]

এই মুহূর্তে জেলা

শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫তম জন্মমহোৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠে।

  হাওড়া,১ মার্চ:-  ভগবান শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫ তম জন্মমহোৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে হাওড়ার বেলুড় রামকৃষ্ণ মঠে। এই উপলক্ষে রবিবার সকাল থেকে বেলুড় মঠে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটেছে। ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসবের সমাপ্তি অনুষ্ঠান “সাধারণ” উৎসব হিসেবেই এদিন সাড়ম্বরে পালিত হচ্ছে বেলুড় মঠে। বছরের এই একটি দিন অর্থাৎ সাধারণ উৎসবের দিন ছোট বড় ব্যবসায়ীরা তাদের […]