কলকাতা,১ মার্চ:- শহীদ মিনারে দলীয় জনসভা সেরেই অমিত শাহ সোজা চলে যান কালীঘাটে। দেশের দশের মঙ্গল কামনা করে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ত্রিস্তরীয় নিরাপত্তার মধ্যে দিয়ে নির্বিঘ্নে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুরভোটের আগে বঙ্গ বিজেপির সংগঠনকে আরও চাঙ্গা করতে শহিদ মিনারের সভায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে আন্দোলন চড়া সুরে বেঁধে দিলেন অমিত শাহ। রাজ্যের মানুষকে সিএএ ও এনআরসি নিয়ে ভুল বোঝানো হচ্ছে, শহিদ মিনারের সভামঞ্চ থেকে অমিত শাহের বক্তব্যের মধ্যে দিয়ে। তবে শুধুই রাজ্যের অরাজকতা নয়, শাসকের বিরুদ্ধে তোপ নয়, অনেক ব্যস্ততার মধ্যেও সময় বার করে পৌঁছে য়ান কালীঘাট মন্দিরে।এদিন নিজের বক্তব্য শেষ করে বেলা ৩টে ১৫ নাগাদ কালীঘাট মন্দিরে পৌঁছন তিনি। মন্দিরের ৩ নম্বর গেটের সামনে তাঁর কনভয় পৌঁছায়।
যদিও অন্যান্য দিন দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকে কালীঘাট মন্দির। এদিন অবশ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আগমণের জন্য খোলা রাখা হয়েছিল মন্দিরের প্রবেশদ্বার। তবে নিরাপত্তার জন্য কালীঘাট মন্দির চত্বরে বন্ধ রাখা হয়েছিল পুজো সামগ্রীর দোকানগুলি। ফলে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে মা কালীর কাছে দেশ ও দশের মঙ্গলকামনা করে পুজো দিয়েছেন অমিত শাহ। পাশাপাশি নিজের নামেও আলাদা করে পুজো দিয়েছেন তিনি। ফুল, মালা, শাড়ি সহ পুজোর বিভিন্ন উপকরণ ছিল তাঁর ডালায়। নিজের হাতে মা কালীর আরতিও করেন তিনি। কালীঘাট মন্দিরে এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।Related Articles
পর্যাপ্ত ভ্যাক্সিনের অভাবে কোভিড টিকাকরণ আপাতত বন্ধ বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে।
হাওড়া , ২৪ এপ্রিল:- পর্যাপ্ত ভ্যাক্সিনের অভাবে কোভিড টিকাকরণ আপাতত বন্ধ রয়েছে বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে। নোটিশ দিয়ে সাধারণ মানুষকে সেকথা জানিয়ে দেওয়া হয়েছে। টিকার অপ্রতুলতার কারণেই বন্ধ রাখা হয়েছে কোভিড ভ্যাক্সিনেশন। হাওড়ার বেলুড় স্টেট জেনারেল হাসপাতালে এই মর্মে লাগানো হয়েছে নোটিশ। শনিবার সকাল থেকে বহু মানুষ করোনা টিকা নেওয়ার জন্যে হাসপাতালে এসে এই নোটিশ […]
শেষ বারের মতো সুশান্তকে দেখতে হাসপাতালে প্রেমিকা রিয়া ।
এন্টারটেনমেন্ট ডেস্ক , ১৫ জুন:- সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট দেননি। ধরেননি কারও ফোন। কোথাও কোনও প্রতিক্রিয়া নেই। এক দিন চুপ করে থাকার পর অবশেষে মুম্বইয়ের আর এন কুপার জেনারেল হাসপাতালে সুশান্তকে দেখতে গেলেন ‘প্রেমিকা’ রিয়া চক্রবর্তী। সাদা পোশাক, সাদা মাস্কে ঢাকা মুখ…এ রিয়াকে চেনা যায় না! সোমবার দুপুরবেলায় হাসপাতালে পৌঁছন এই বাঙালি মেয়ে। সাদা ওড়নায় […]
সিঙ্গুরে সদ্য দলদবদলু মাস্টারমশাই কে বিজেপি প্রার্থী হিসাবে মানতে নারাজ দলের পুরানো সৈনিকরা।
হুগলি , ১৪ মার্চ:- ভারতীয় জনতা পার্টির প্রার্থী তালিকা প্রকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গেছে আদি এবং নব্য বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক বিক্ষোভ। হুগলি সিঙ্গুরে দলবদল করে বিজেপিতে যাওয়া রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে বিজেপি প্রার্থী হিসাবে ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে সিঙ্গুরে ব্যাপক বিক্ষোভ। সেখানকার বিজেপি কর্মীরা রবিন বাবুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষোভে […]








