এই মুহূর্তে কলকাতা

প্রার্থী খুঁজে পাচ্ছে না বিজেপি,দিলীপ-মুকুলকে কটাক্ষ সুব্রত মুখোপাধ্যায়ের।

  প্রদীপ সাঁতরা,১২ মার্চ :-  পুরভোটে বিজেপি প্রার্থী পাচ্ছে না বলে দিলীপ ঘোষ, মুকুল রায়দের কটাক্ষ করলেন সুব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার কলকাতায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বলেন, পুরভোটে সাধারনত যুবকরাই বেশি প্রার্থী হয়। কারণ পুরভোটের দৌড়ঝাঁপ সব থেকে বেশি। আসন্ন পুরভোটে যুবকরা বিজেপির হয়ে প্রার্থী হতে চাচ্ছে না। তাই বিজেপি পুরভোটে প্রার্থী পাচ্ছে না বলে মুরলিধর সেন […]

এই মুহূর্তে কলকাতা

নেতাজির স্মৃতি বিজড়িত রক্সি সিনেমা হল পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেল।

  প্রদীপ সাঁতরা , ১২ মার্চ :-  হেরিটেজ বিল্ডিং-এর তকমা পেয়েছিল আগেই। তারপরও বাঁচানো গেল না কলকাতার আইকনিক সিনেমা হল রক্সিকে। বৃহস্পতিবার থেকে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মৃতি বিজড়িত এই সিনেমা হল। বৃহস্পতিবারই এখানে শেষ শো প্রদর্শিত হল। ১৯৪৩ মুক্তি পাওয়া ছবি ‘কিসমৎ’ ১৮৬ সপ্তাহ ধরে চলেছিল রক্সিতে। এই ছবি দেখতে […]

এই মুহূর্তে জেলা

পাঁচ বছরে মানুষের সম্পত্তি আত্মসাৎ করে এখন উপঢৌকন দিয়ে তুষ্ট করার চেষ্টা করছে তৃণমূল – রাহুল সিনহা।

হুগলি, ১২ মার্চ :-  পাঁচ বছরে কিছুই করেনি তৃণমূল। শুধু মানুষের সম্পত্তি আত্মসাৎ করেছে। বৃহস্পতিবার উত্তরপাড়ায় বিজেপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। বাংলার গর্ব কর্মসূচি কে কটাক্ষ করে বিজেপির নেতা বলেন, এখন উপঢৌকন দিয়ে তুষ্ট করতে চাইছে শাসক দল। কিন্তু মানুষ বোকা নয়। তারা জবাব […]

এই মুহূর্তে জেলা

ভুল বুঝিয়ে লোকসভায় ভোট পেলেও পুরভোটে বিজেপির অস্তিত্ব নেই ডানকুনিতে – স্বাতী খন্দকার।

হুগলি, ১২ মার্চ :-  ডানকুনি পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং কাউন্সিলরদের একসঙ্গে হাজির করে পুরসভা তৃণমূলের দখলে থাকবে বলে দাবি করেন চন্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। বৃহস্পতিবার ডানকুনির আবাসনের সভাকক্ষে বাংলার গর্ব মমতা কর্মসূচিতে ডানকুনি পুরসভার যুযুধান দলীয় কাউন্সিলরদের পাশে বসিয়ে তিনি দাবি করেন কোথাও আমাদের সমস্যা নেই। আলোচনার মাধ্যমে সব মিটে গিয়েছে।বিরোধীরা ভুল বুঝিয়ে […]

এই মুহূর্তে জেলা

ভ্যাটে পড়ে প্রচুর মরা মুরগি। আতঙ্ক বকুলতলায়।

  হাওড়া,১২ মার্চ :-  করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের ঠেলায় এমনিতেই লাটে উঠতে বসেছে রাজ্যের পোলট্রি ব্যবসা। মুরগির মাংসের দাম তলানিতে এসে ঠেকেছে। মুরগির মাংস অধিকাংশ মানুষ এড়িয়ে চলছেন। এই আতঙ্কের মধ্যেই হাওড়ার আন্দুল বকুলতলায় একটি ভ্যাটে বৃহস্পতিবার সকালে প্রচুর মরা মুরগি পড়ে থাকতে দেখা গেছে। যা দেখে আতঙ্ক প্রায় দ্বিগুণ হয়েছে ওই এলাকায়। বকুলতলার ওই […]

এই মুহূর্তে জেলা

চলে গেলেন জনপ্রিয় বিশিষ্ট অভিনেতা সন্তু মুখোপাধ্যায়।

  প্রদীপ সাঁতরা ,১১ মার্চ :-  প্রয়াত বর্ষীয়ান অভিনেতা সন্তু মুখোপাধ্যায়। আজ বুধবার সন্ধ্যায় নিজের দক্ষিণ কলকাতার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। কিছুদিন আগেই শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখনই তাঁর সুগারের সমস্যা ও ক্যান্সারের চিকিৎসার কথা জানা গিয়েছিল। তবে সেইসময় কিছুটা […]

এই মুহূর্তে জেলা

বালিহল্ট বাসস্ট্যান্ডের কাছে একটি ম্যাজিক গাড়ি আগুনে ভস্মীভূত।

হাওড়া, ১১ মার্চ :-  হাওড়ায় বালিহল্ট বাসস্ট্যান্ডের কাছে একটি ম্যাজিক গাড়িতে বুধবার রাতে আগুন লাগে। ওই গাড়িতে অ্যালমনিয়ামের বাসনপত্র ছিল। শটসার্কিট থেকে আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে গাড়িটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

এই মুহূর্তে খেলাধুলা

চার্চিল ম্যাচেই মোহনবাগান সবথেকে ভালো ফুটবল খেলেছে : কিবু ভিকুনা।

অঞ্জন চট্টোপাধ্যায়,১১ মার্চ :-  কিবু আবেগে গা ভাসান না। কিন্তু তিনিও তো রক্তমাংসের মানুষ। সেকারণে সমর্থকদের ভালোবাসাকে সরিয়ে দেবেন দেবেন কি করে ! তাই না চাইতেও কল্যাণীতে যখন লিগ জয়ের পরেই ফুটবলাররা তাঁকে কাঁধে চড়ান গোটা গ্যালারি কিৱু , কিৱু কন্ঠস্বরে মাতিয়ে তখনই কিৱুর চোখের কোণে না চাইতেও জল চলে আসে। এদিন তাঁকে ফোনে ধরা হলে […]

এই মুহূর্তে কলকাতা

এরাজ্যে নভেল করোনা ভাইরাসে কোন আক্রান্তর খবর নেই – মুখ্যমন্ত্রী।

কলকাতা,১১ মার্চ :-  রাজ্যে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মোট তিনজন এখন বেলেঘাটা আইডি হসপিটালে পর্যবেক্ষণে রয়েছেন। তবে এখনো পর্যন্ত এরাজ্যে নভেল করোনা ভাইরাসে নিশ্চিত ভাবে কোন আক্রান্তর খবর নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন করোনাভাইরাস নিয়ে অনেকেই নিজের মতো করে প্রচার করছেন। বাজারেও এর প্রভাব পড়েছে। খাসির মাংসের দাম […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় রকার চেকপোস্ট তুলে দিচ্ছে।

কলকাতা,১১ মার্চ :-  সারা রাজ্যে মাছ ডিম সহ বিভিন্ন কৃষিজ পণ্য অবাধে এক জেলা থেকে অন্য জেলায় চলাচলের সুযোগ করে দিতে রাজ্য সরকার চেকপোস্ট তুলে দিচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে জানিয়েছেন পণ্য চলাচলের ওপর নজরদারি করার জন্য সারা রাজ্যে কৃষি বিপনন দপ্তরের অধীনে ১০৯ টি চেকপোস্ট ছিল। ২২ টি নিয়ন্ত্রিত বাজার কমিটি এগুলি পরিচালনা […]