এই মুহূর্তে জেলা

গণনা মিটতেই তৃণমূলের দুই ‘গোষ্ঠী’র সংঘর্ষ হাওড়ার চামরাইলে, উত্তেজনা

হাওড়া, ৫ জুন:- গণনা মিটতেই তৃণমূলের দুই ‘গোষ্ঠী’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলো হাওড়ায়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ডোমজুড়ের চামরাইলে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনায় আহত উভয়পক্ষের ৬-৭ জন। ধারালো অস্ত্রের কোপে জখম হয়েছেন মহিলারাও। চামরাইল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ অন্য গোষ্ঠীর তৃণমূল সমর্থকদের। তবে, অভিযোগ অস্বীকার করে উপপ্রধানের পাল্টা অভিযোগ তাঁদের […]

এই মুহূর্তে জেলা

একটি বুথে পরাজয়, দলেরই অপর গোষ্ঠীর হাতে নিগৃহীত তৃণমূল নেতা, সলপে উত্তেজনা।

c হুগলি, ৫ জুন:- লোকসভা ভোটে একটি বুথে (পার্টে) পরাজয় হলো কেন, অপর গোষ্ঠীর হাতে নিগৃহীত তৃণমূল নেতা। এই ঘটনায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুড় বিধানসভা এলাকায় সলপের ডাঁসীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ, মারধর করা হয় স্থানীয় এক তৃণমূল নেতা’কে। ঘটনায় উত্তেজনা থাকায় বুধবার এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও র‍্যাফ। এলাকায় চলছে ধরপাকড়। এই […]

এই মুহূর্তে জেলা

চূড়ান্ত ফলাফল।

হাওড়া, ৪ জুন:- শেষ পাওয়া খবর অনুযায়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ৬ লক্ষ ২৫ হাজার ২২৯। বিজেলি প্রার্থী ডা: রথীন চক্রবর্তীর প্রাপ্ত ভোট ৪ লক্ষ ৫৫ হাজার ৯৯৬। এবং বাম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়ের প্রাপ্ত ভোট ১ লক্ষ ৫১ হাজার ৪৮৩। প্রসূনবাবুর জয়ের ব্যবধান ১ লক্ষ ৬৯ হাজার ২৩৩। চূড়ান্ত ফলাফল। হাওড়া লোকসভা […]

এই মুহূর্তে কলকাতা

বাংলাদেশের সাংসাদের দেহাংশ তল্লাশিতে বাগজোলা খালে এবার নামালো হল ভারতীয় নৌ সেনাবাহিনীকে।

কলকাতা, ৩ জুন:- দীর্ঘদিন ধরেই ভাঙ্গরের এই বাগজোলা খালে জিরানগাছা ব্রিজ থেকে সাতুলিয়া ব্রিজ পর্যন্ত একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে সি আই ডি ও ডিএমজি আধিকারিকেরা। কখনো জেলে দিয়ে জাল ফেলে কখনো ডিএমজি আধিকারিকেরা জলে নেমে তল্লাশি চালাচ্ছে কিন্তু নিরাশ হয়ে ফিরতে হচ্ছে ডিএমজিও সিআইডির আধিকারিকদের। অবশেষে আজ সোমবার ভাঙ্গড়ের বাগজোলা খালের জিরানগাছা ব্রিজ সংলগ্ন এলাকায় […]

এই মুহূর্তে জেলা

ভোট গণনা কেন্দ্র ঘুরে দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায়।

হুগলি, ৩ জুন:- হুগলি এইচ আই টি কলেজে গণনা হবে হুগলি লোকসভা কেন্দ্রের।তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় এদিন সন্ধায় সেই গণনা কেন্দ্র ঘুরে দেখেন। নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। রচনা বলেন, দু মাস ধরে প্রচার করেছি। বহু মানুষের সঙ্গে যোগাযোগ হয়েছে। অনেক অভিজ্ঞতা হয়েছে।ভোট গননার আগে নতুন একটা অভিজ্ঞতা তো বটেই। আজ অনেকটা রিল্যাক্স লাগছে। অদ্ভুত […]

এই মুহূর্তে কলকাতা

২০২১ এ নন্দীগ্রামে লোডশেডিং এর ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সদা সতর্ক কমিশন।

কলকাতা, ৩ জুন:- লোকসভা ভোটের গণনার আগে ফের প্রাসঙ্গিক হয়ে উঠল নন্দীগ্রাম। ২০২১ এর ভোটের সেই কুখ্য়াত ‘লোডশেডিং’ কাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাজ্যের ৪২ লোকসভা আসনের ভোট গণনা অবাধ ও শান্তিপূর্ণ রাখতে আগেই একাধিক নির্দেশ দিয়েছে কমিশন। এদিন তার রূপায়ণের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী […]

এই মুহূর্তে কলকাতা

গণনার পর শান্তি বজায় রাখতে ভিডিও বার্তা রাজ্যপালের।

কলকাতা, ৩ জুন:- লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ফলাফল যাই হোক না কেন সব পক্ষকে শান্তি বজায় রাখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস আবেদন জানিয়েছেন। আজ এক ভিডিও বার্তায় তিনি বলেন, ভোটের ফলাফল যাই হোক না কেন, জনগণের রায়কে সম্মান দিতে হবে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে দুষ্কৃতীরা যাতে হিংসা ছড়াতে না পারে সেদিকে সকলকে নজর রাখতে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ার ধূলাগোড়ে খুন ট্রাক চালক।

হাওড়া, ৩ জুন:- হাওড়ার ধূলাগোড়ে খুন হলেন এক ট্রাক চালক। সোমবার উমা ইটভাটায় রক্তাক্ত অবস্থায় ওই চালকের দেহ উদ্ধার হয়। পরিবারের তরফ থেকে জানা গেছে সন্দীপ সাউ (৪৮) নামের ওই চালক উত্তর ২৪ পরগনার দেউলি’র বাসিন্দা। ট্রাক নিয়ে গত পরশু বেরিয়েছিলেন। এদিন সকালে তাঁর মৃত্যুর খবর ফোন মাধ্যমে জানতে পারেন পরিবারের লোকজন। খবর পেয়ে তারা […]

এই মুহূর্তে জেলা

ডায়ারিয়ায় আক্রান্ত হাওড়ার দুটি ওয়ার্ডের বাসিন্দারা।

হাওড়া, ৩ জুন:- বর্ষার শুরুতেই হাওড়া পুরসভার দুটি ওয়ার্ডে ডায়ারিয়ার প্রকোপ, আক্রান্ত বেশ কয়েকজন। হাওড়া পুরসভার ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডের বেশ কয়েকজন ডায়রিয়ায় আক্রান্ত বলে অভিযোগ। হাওড়ার জেলা হাসপাতাল-সহ শহরের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন বহু মানুষ। পুরসভার পাইপ লাইনের কাজের জেরেই বিপত্তি বলে অভিযোগ উঠলেও পুরসভা এখনই কারণ নিয়ে ধোঁয়াশায়। বিষয়টি খবর নিয়ে ব্যবস্থা […]

এই মুহূর্তে জেলা

মদ্যপের হাতে প্রহৃত শিক্ষক, লাগল রাজনৈতিক রং

হুগলি, ৩ জুন:- এক মদ্যপের হাতে শিক্ষককে মারধরের ঘটনায় লাগল রাজনৈতিক রং। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে, হুগলির কৃষ্ণপুর শান্তিপল্লী এলাকায়। প্রহৃত শিক্ষক মানিক বর্মন বর্তমানে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। মানিক বিজেপির তপসিলি মোর্চার হুগলি সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। ঘটনার দিন রাতেই অভিযুক্ত অতনু দাস ওরফে বুবাইয়ের বাড়িতে চড়াও হন বিজেপির কর্মী সমর্থকরা। দরজায় ধাক্কাধাক্কি […]