শিলিগুড়ি, ২৯ অক্টোবর:- ফের একবার সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের বিধাননগরের মুরালিগঞ্জ চেকপোস্ট নাগা তল্লাশি চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে দুটি লড়ি আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় গরু। এই ঘটনায় দুটি ট্রাকের চালক ও খালাসিদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এবং পাচারে ব্যবহৃত লড়ি বাজেয়াপ্ত করেছে […]
এই মুহূর্তে
পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক হত্যা , রাজনৈতিক হিংসা থেকে বাংলার মানুষকে মুক্তি দিতে হবে – দিলীপ ঘোষ।
কলকাতা , ২৯ অক্টোবর:- পূজোর পর জ্যাংরা বটতলায় চা চক্রে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাগুইআটি জর্দাবাগান থেকে ঘোড়ার গাড়ি করে ব্যান্ড পার্টি সহ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জ্যাংরা বটতলায় চা চক্রের অনুষ্ঠানে নিয়ে আসা হয় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে। চা চক্রের পাশাপাশি লাড্ডু বিতরণের মাধ্যমে বিজয়া সম্মেলনীর আয়োজন করা হয়েছিল রাজারহাট গোপালপুর […]
দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে মৃত মিলনের কাউগাছির বাড়িতে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি।
উত্তর ২৪ পরগণা, ২৯ অক্টোবর:- দুর্গাপূজার অষ্টমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে বেসরকারি হসপিটালে ভর্তি থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়। কাউগাছি চন্ডীতলা এলাকার বাসিন্দা মিলন হালদারের বাড়িতে বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি। গত অষ্টমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফেরার পথে কিছু দুষ্কৃতী তার পথ আটকায় প্রতিবাদ করায় তাকে ব্যাপক […]
১২ ঘন্টার বনধে উত্তপ্ত বাগনান , সৌমিত্রকে ঢুকতে বাধা
বাগনান, ২৯ অক্টোবর:- দুস্কৃতীদের গুলিতে মৃত বিজেপি নেতা কিঙ্কর মাজীকে খুনের প্রতিবাদে বিজেপির ডাকা ১২ ঘন্টা বাগনান বনধ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। এলাকার বাজার দোকান সব বন্ধ রয়েছে। যানবাহন পথে নামেনি। অশান্তি এড়াতে রাস্তায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ, র্যাফ। প্রস্তুত রয়েছে জলকামান। ঘটনায় এক দুস্কৃতীকে পুলিশ গ্রেফতার করলেও মূল অভিযুক্ত পরিতোষ সহ অন্য […]
বৌমার উপর লক্ষীর ভর করতেই গড়বেতার সাহা বাড়িতে শুরু হয় লক্ষীপুজো
পশ্চিম মেদিনীপুর, ২৯ অক্টোবর:- বৌমার উপর ধনদেবীর ভর। আর তা দেখেই নিজের বাড়িতে মা লক্ষীর আরাধনা শুরু করেন গড়বেতার গদাধর সাহা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার খড়কুশমা একটি বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামেই বাস করতেন গদাধর সাহা। জমি জায়গার অভাব ছিল না। ফলে জমিতে চাষাবাদ করেই সংসার চালাতেন৷ স্ত্রী আর দুই পুত্রকে নিয়ে সংসার। দুই পুত্র নারায়ণ […]
পিছিয়ে গেল কলকাতা চলচ্চিত্র উৎসব।
কলকাতা, ২৯ অক্টোবর:- পিছিয়ে গেল কলকাতা চলচ্চিত্র উৎসব। উদ্ভূত পরিস্থিতির কথা মাথায় রেখে চলচ্চিত্র উৎসবের সময় পরিবর্তনের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক টুইট বার্তায় তিনি জানান ৫ই নভেম্বর এর বদলে এবছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২১ সালের ৮ জানুয়ারি। চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। অতিমারীর আবহে সারা বিশ্বে প্রায় সমস্ত চলচ্চিত্র উৎসব পিছিয়ে গিয়েছে […]
প্রয়াত হলেন রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার তথা ঝাড়গ্রামের বিধায়ক ডক্টর সুকুমার হাঁসদা
ঝাড়গ্রাম , ২৯ অক্টোবর:- প্রয়াত হলেন ঝাড়গ্রামের বিধায়ক তথা রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। জানা যায় এদিন বৃহস্পতিবার সকাল এগারোটা কুড়ি মিনিট নাগাদ তিনি প্রয়াত হন। সূত্রে জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে সপ্তাহ খানেক ধরে ভর্তি ছিলেন কলকাতার অ্যাপোলো হাসপাতালে। ২০১১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন […]
আইএসএলের ৩ সপ্তাহ আগেই গোটা দল নিয়ে অনুশীলনে এটিকে-মোহনবাগান
স্পোর্টস ডেস্ক , ২৯ অক্টোবর:- করোনার জন্য এবারের আইএসএল হবে গোয়ায়। বাইরের কারোর সেখানে যাওয়ার উপায় নেই। এমনকি সাংবাদিকদেরও এবার প্রবেশাধিকার নেই। কিন্তু এতেও নিয়ম বদলাতে নারাজ আন্তোনিও লোপেজ হাবাস। সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বোস এবং তিরি, জাভিদের নিয়ে চলছে তাঁর ক্লোজড ডোর প্র্যাকটিস। নিয়মে বদল নেই। গোয়াতেও ক্লোজড ডোর অনুশীলন এটিকে মোহনবাগানের। হাবাসের নির্দেশে প্র্যাকটিস […]
আরসিবি-কে হারিয়ে আবারও শীর্ষে মুম্বই
স্পোর্টস ডেস্ক , ২৯ অক্টোবর:- আবুধাবির মাঠে বুধবার টস জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক কায়রন পোলার্ড।শুরুটা ভালই করেছিল ব্যাঙ্গালোর। দুই ওপেনার মিলে যে ভাবে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাতে বড় রানের দিকেই এগোচ্ছিল তারা। ২০ ওভারে তাদের রান ৬ উইকেট হারিয়ে ১৬৪। রান তাড়া করতে নেমে মুম্বই পাঁচ উইকেটে ১৬৬ করে ম্যাচ জিতে নেয়। এ দিনের জয়ের ফলে আইপিএলের […]
রিষড়া থানার উদ্যোগে রক্তদান উৎসব।
তরুণ মুখোপাধ্যায় , ২৮ অক্টোবর:- লকডাউন এর পর থেকে স্বাভাবিক ব্লাড ডোনেশন ক্যাম্প সেগুলি করা যাচ্ছে না, কোভিড কারণে সেক্ষেত্রে অনেক কিছু নিয়ম-কানুন মানতে হচ্ছে, যার ফলে এই সময় রক্তের অভাব দেখা দিয়েছে। তারই জন্য এগিয়ে এলো চন্দননগর পুলিশ কমিশনারেট অধীনস্থ রিষড়া থানা।। আজ রিষড়া থানা এবং সোসাইটি ফর আই নামে একটি এন, জি, ওর […]

