এই মুহূর্তে জেলা

রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, ঘাতক বাসে ভাঙচুর। আটক চালক সহ বাস।

হাওড়া, ১৭ জুন:- রাতের শহরে দুর্ঘটনায় পুলিশ কর্মীর মৃত্যু, ঘাতক বাসে ভাঙচুর। আটক চালক সহ বাস। হাওড়ার সাঁতরাগছি স্টেশনের সামনে গতকাল রাতে বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর। রবিবার রাতে বাস পার্কিংয়ের সময় কর্তব্যরত ট্রাফিক হোম গার্ড শচীন রজক (২৭) এর উপর দিয়ে চলে যায় বাস। আহত ট্রাফিক কর্মীকে উদ্ধার করে হাওড়ার আন্দুলের এক […]

এই মুহূর্তে জেলা

অবৈধ বালি বোঝাই ট্রাক ও ডাম্পার আটক হুগলিতে।

হুগলি, ১৬ জুন:- হুগলি জেলার গ্রামীণ পুলিশের গুড়াপ থানা ও দাদপুর থানার যৌথ অভিযানের চালিয়ে ১২ টি অবৈধ বালি বোঝাই ট্রাক ও ডাম্পার আটক করল। পুলিশের সূত্রে জানা গিয়েছে। এই বালি গুল বর্ধমান জেলার ও বীরভূম জেলার বিভিন্ন নদী থেকে অবৈধ ভাবে ট্রাক ও ডাম্পারে বোঝাই করে দূর্গাপুর হাইওয়েজের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতা, […]

এই মুহূর্তে কলকাতা

অস্ত্রোপচারের পর স্থিতিশীল অভিষেক।

কলকাতা, ১৬ জুন:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সকালে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর পেটে একটি ছোট অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন সুস্থ আছেন বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। উল্লেখ্য শারীরিক কারণে রাজনৈতিক কার্যকলাপ থেকে কিছুদিন বিরতি নিচ্ছেন বলে অভিষেক আগেই জানিয়েছিলেন।

এই মুহূর্তে জেলা

উত্তপ্ত হাওড়ার শালিমার, পার্কিং নিয়ে গন্ডগোলের জের, নামল র‍্যাফ।

হাওড়া, ১৬ জুন:- হাওড়ার শালিমারে পার্কিং নিয়ে দু’পক্ষের সংঘর্ষ। দীর্ঘদিন ধরে স্টেশনের বাইরের অংশে পার্কিং নিয়ে বচসা এদিন চরমে ওঠে। ইট বৃষ্টি হয়। বাড়িঘরের পাশাপাশি গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনাস্থলে বিশাল পুলিশ ও র‍্যাফ মোতায়েন করা হয়েছে। একপক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে এই ঘটনায় অভিযোগের আঙুল তুলেছে। অভিযোগ, শালিমার পাঁচ নম্বর এলাকার বুল্লা ভাই এর সাথে […]

এই মুহূর্তে জেলা

বহুতলে আগুন লাগলে আর মই নয়,হুগলি- চুঁচুড়া পৌরসভা আনলো স্কাই লিফটার।

হুগলি, ১৫ জুন:- ঝড়ে গাছ পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে, বহুতলে আগুন লাগলে আর মই নিয়ে দৌড়তে হবে না, হুগলি চুঁচুড়া পুরসভার স্কাই লিফটার সেই কাজ করবে অনায়াসে। অতিতে আয়লা, ফনি অথবা আমপান হালের রেমালের মত ঘূর্নিঝড়ে গাছ ভেঙে পরে, বিদ্যুৎ এর তার ছিঁড়ে বিপর্যস্ত হয়েছে জনজীবন। শহরাঞ্চলে গাছপালা ভেঙে বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তা ফেরাতে সময় […]

এই মুহূর্তে জেলা

বাগনানে বয়লার ফেটে জখম বেশ কয়েকজন শ্রমিক।

হাওড়া, ১৫ জুন:- শনিবার দুপুরে হাওড়ার বাগনান থানা এলাকার বরুন্দায় একটি রাইস মিলের বয়লার ফেটে বেশ কয়েকজন শ্রমিক গুরুতর জখম হন বলে জানা গিয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১১টা নাগাদ বরুন্দার ওই রাইস মিলে বিকট শব্দে বয়লার […]

এই মুহূর্তে জেলা

মোবাইল চুরি চক্রের হদিস মিললো লিলুয়ায়।

হাওড়া, ১৫ জুন:- রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চুরি হওয়া মোবাইল হাতবদল হত হাওড়ার লিলুয়ায়। সেই বড়সড় মোবাইল চুরি চক্রের হদিস পেলো লিলুয়া থানার পুলিশ। উদ্ধার হয়েছে ৫১টি দামি মোবাইল ও নগদ দুই লক্ষ টাকা। গ্রেফতার চক্রের মূল পান্ডা। লিলুয়ার চামরাইলে বসেই গোটা রাজ্যের মোবাইল চুরির চক্র চালাচ্ছিল ধৃত অন্তর দাস। অন্তরের বিরুদ্ধে এর আগেও একাধিক […]

এই মুহূর্তে কলকাতা

কলকাতায় ফিরল কুয়েত অগ্নিকাণ্ডে মৃতের দেহ।

কলকাতা, ১৫ জুন:- শনিবার সকালে কলকাতায় ফিরল কুয়েত অগ্নিকান্ডে মৃত দ্বারিকেশ পট্টনায়েকের (৫২) মৃতদেহ । এদিন দমদম বিমানবন্দরে এসে পৌঁছায় তাঁর দেহ। পশ্চিম মেদিনীপুরের দাঁতনের বাসিন্দা দ্বারিকেশকে বিমানবন্দরে শেষ শ্রদ্ধা জানান দমকল মন্ত্রী সুজিত বসু। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। শ্রদ্ধা নিবেদনের পর দ্বারিকেশের মৃতদেহ নিয়ে তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেয় শববাহী শকট। সাংবাদিকদের […]

এই মুহূর্তে কলকাতা

সিকিমে আটকে থাকা পর্যটক ও তাদের পরিবারের জন্য চালু হলো হেল্পলাইন নাম্বার।

কলকাতা, ১৫ জুন:- প্রাকৃতিক দুর্যোগে সিকিমে আটকে থাকা পর্যটক ও তাঁদের পরিবাররে জন্য হেল্পলাইন চালু করল রাজ্য সরকার। লাগাতার ভারী বৃষ্টি এবং ধসের কারণে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় উত্তর সিকিমে হাজারের বেশি পর্যটক এখনও আটকে রয়েেছেন। প্রতিকূল আবহাওয়ায় ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। আটকদের উদ্ধারে আগেই সিকিম সরকারের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার। এবার চালু করা […]

এই মুহূর্তে জেলা

ফের চুঁচুড়ায় চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়।

হুগলি, ১৫ জুন:- আবারো চুঁচুড়া থানায় এলাকায় চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানা এলাকার ২ নম্বর কাপাসডাঙ্গার চৌধুরী বাগান এলাকায়। পেশায় গ্রন্থাগার দপ্তরে চাকরিরত দেবাশীষ ভট্টাচার্য প্রচন্ড দাবদাহ ফলে যে ঘরে এসি লাগানো রয়েছে সেই ঘরেই সকলে ঘুমান। অপর একটি ঘর ফাঁকাই থাকে। হঠাৎ সকালবেলা উঠে তার বাড়ির লোক লক্ষ্য করেন ফাঁকা ঘরের […]