এই মুহূর্তে জেলা

অমিত শাহের মাল্যদান করা মূর্তিকে তৃণমূল শুদ্ধ করলো গঙ্গাজল দিয়ে।

বাঁকুড়া , ৬ নভেম্বর:- ভারতের রাজনীতিতে মূর্তি নিয়ে বহু রাজনৈতিক তরজা হয়েছে। বাঁকুড়ার পোযাবাগান অঞ্চল শুক্রবার এমনিই আরও এক তরজার সাক্ষী রইল। বৃহস্পতিবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কর্ত্তৃক মাল্যদান করা মূর্তিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করা হয়। রাজ্যের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মূ, জেলা পরিষদের মেন্টার অরূপ চক্রবর্তী, বিধায়ক […]

এই মুহূর্তে জেলা

লকগেট মেরামতির কাজ শেষ , ডিভিসির পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু

বাঁকুড়া, ৬ নভেম্বর:- লকগেট ভাঙার ৬ দিন পর মেরামতির কাজ শেষ হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। তারপর ডিভিসির পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়। ফলে যে সংকট তৈরি হয়েছিল তা কাটিয়ে ওঠে শুক্রবার বিকেল থেকেই দুর্গাপুর ও বাঁকুড়ায় জল সরবরাহ শুরু হওয়া স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দুই জেলার শিল্পাঞ্চল। মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের ৮ […]

এই মুহূর্তে কলকাতা

অমিত শাহর সফরের মধ্যেই জঙ্গলমহল থেকে কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার ।

কলকাতা , ৬ নভেম্বর:- মাওবাদী কার্যকলাপ দমনে জঙ্গলমহলের ঝাড়গ্রাম এবং পুরুলিয়া জেলায় কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দুই জেলায় বর্তমানে মোট যে ১৪ কোম্পানি সিআরপিএফ বাহিনী রয়েছে চলতি মাসেই তাদের তুলে নিয়ে ছত্রিশগড়ে পাঠানো হবে বলে কেন্দ্রের তরফে মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশক কে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বলে নবান্ন […]

এই মুহূর্তে জেলা

রেলের লোক এলে ঝাঁটা মেরে তাড়ানোর নিদান বিধায়কের।

সুদীপ দাস , ৬ নভেম্বর:- রেলের লোক এলে ঝাঁটা মেরে তাড়ানোর নিদান বিধায়কের। প্রসঙ্গত ব্যান্ডেল স্টেশন সংলগ্ন ক্যান্টিন বাজার, পীরতলা, সাহেববাগান, সাহেবপাড়া প্রভৃতি এলাকায় স্বাধীনতার পর থেকেই বসবাস করছে কয়েকশো পরিবার। সেইসমস্ত পাশাপাশি ক্যান্টিন বাজারে দোকানপাট করেও রুজি-রুটির সন্ধান করেছে অনেকে। সম্প্রতি সেইসমস্ত অবৈধ দোকানপাট ও বাসস্থান উচ্ছেদের লক্ষে রেল একাধিকবার নোটিশ ঝুলিয়েছে। সেই খবর […]

এই মুহূর্তে জেলা

সিপিএম নেতার বেদম প্রহারে মাথা ফাটল পোস্ট অফিসের কর্মীর।

সুদীপ দাস , ৬ নভেম্বর:- পোস্ট অফিসের কর্মীকে বেদম প্রহার সিপিএম নেতা ও স্থানীয় মানুষের। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো ব্যান্ডেল পোস্ট অফিসের কর্মী দেবাশীষ গাঙ্গুলিকে। তার দোষ, ওই নেতার কাজ তড়িঘড়ি করে না দেওয়া। ওই নেতার বিরুদ্ধে পোস্ট অফিসের কর্মীরা অভিযোগ দায়ের করলো চুঁচুড়া থানায়। গতকাল ব্যান্ডেল পোস্ট অফিসে, স্থানীয় সিপিএম নেতা অমিত ঘোষ […]

এই মুহূর্তে খেলাধুলা

আইপিএল মিটতেই ইংরেজদের বিদেশ সফর, দলের একাধিক তারকাকে পাবে না ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক , ৬ নভেম্বর:- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলবে ইংল্যান্ড।  ২৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওডিআইয়ে মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ দিয়েই ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে। একই দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচ দিয়ে ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফর শুরু।নিউল্যান্ডস ক্রিকেট মাঠে প্রথম টি ২০ মহারণ দিয়ে মর্গ্যানদের প্রোটিয়া সফরে ঢাকে […]

এই মুহূর্তে জেলা

২ মাসের বকেয়া বেতন না পেয়ে থালা হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি জলপথ পরিবহন কর্মচারীদের।

হাওড়া , ৬ নভেম্বর:- সরকারি তরফে প্রায় দু’কোটি টাকার আর্থিক সহায়তা মিলেছে। কিন্তু এরপরেও পুজো কেটে গেলেও এখনও ২ মাসের বকেয়া বেতন, বোনাসের সমস্যা মেটেনি হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতির কর্মচারীদের। অগত্যা শুক্রবার সকালে থালা হাতে প্রতীকী ভিক্ষাবৃত্তি করে প্রতিবাদে নামলেন এখানকার কিছু সংখ্যক কর্মী। জানা গেছে, কর্মীদের সমস্যা মেটাতে তাদের পাশে দাঁড়িয়ে প্রায় […]

এই মুহূর্তে জেলা

দেশের মানুষের মঙ্গলকামনায় দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ।

উঃ২৪পরগনা , ৬ নভেম্বর:- ২০২১ সালে বাংলা দখলের লক্ষে বাংলা সফরে এসেছেন অমিত শাহ। গতকাল বাঁকুড়ার পর শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েই অমিত শাহ তাঁর দ্বিতীয় দিনের রাজ্য সফর শুরু করলেন। এদিনও ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিন সকাল ১০টা নাগাদ তিনি নিউটাউনের হোটেল থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেন। পৌনে এগারোটা নাগাদ অমিত শাহর […]

এই মুহূর্তে জেলা

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র চেহারা নিল দিনহাটার শালমারা বাজার

কোচবিহার, ৬ নভেম্বর:- তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে রণক্ষেত্র চেহারা নিল দিনহাটা ২ নম্বর ব্লকের শালমারা বাজার। এক গোষ্ঠী অপর গোষ্ঠীর বিরুদ্ধে রীতিমতো বোমা এবং আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ করে। বেশ কয়েকটি বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউ দাউ করে জ্বলতে দেখা যায় বেশ কয়েকটি মোটরবাইক। প্রকাশ্যে তৃণমূল কর্মী সমর্থকদের একপক্ষকে বোমা ছুড়তেও দেখা যায় বলে অভিযোগ। এছাড়াও উভয়পক্ষের […]

এই মুহূর্তে খেলাধুলা

আজ ঋদ্ধি-ওয়ার্নার এর সামনে বিরাট চ্যালেঞ্জ, জিতলে প্রতিপক্ষ দিল্লি

স্পোর্টস ডেস্ক, ৬ নভেম্বর:- পরপর তিনটে ম্যাচ জিতে IPL 2020-র প্লে অফে উঠেছে সানরাইজ়ার্স হায়দরাবাদ। আজ এলিমিনেটর পর্বে তাদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলতে হবে। অন্যদিকে পরপর চারটে ম্যাচে হেরে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তবুও নেট রানরেট বেশি থাকার কারণে তারা প্লে-অফে জায়গা পেয়েছে। প্রায় সপ্তাহ দুয়েক আগে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তারা শেষ ম্যাচ […]