এই মুহূর্তে জেলা

ডাউন দুন- এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় বহিরাগতদের বিরুদ্ধে হামলার অভিযোগ।

হাওড়া, ২৫ জুন:- ডাউন দুন এক্সপ্রেসের সংরক্ষিত কামরায় এবার বহিরাগতদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠলো। সোমবার রাত সাড়ে ৮টা নাগাদ ওই ঘটনা ঘটে বিহারের খুরদা স্টেশনে। হাওড়াগামী ডাউন দুন এক্সপ্রেসে বহিরাগত কিছু যুবক ওই হামলা চালায় বলে অভিযোগ। অভিযোগ, সংরক্ষিত কামরায় ওঠা এক বহিরাগত যাত্রীকে সিটে বসতে বারণ করায় তিনিই ‘বৈধ’ যাত্রীদের দেখে নেওয়ার হুমকি […]

এই মুহূর্তে কলকাতা

সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ, ভূমিসচিব পদে রদবদল মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৪ জুন:- সরকারি জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশের পর ভূমি সচিব পদে রদবদল করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এদিন নবান্ন সভাঘরে পুরসভাগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তিনি সরকারি জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারকে ভূমি দপ্তর দেখার কথা বলেন। তার পরেই সচিব স্তরে রদবদলের বিজ্ঞপ্তি […]

এই মুহূর্তে কলকাতা

বেআইনি নির্মাণ, তোলাবাজি সম্পূর্ণভাবে বন্ধের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২৪ জুন:- ২০১১ সালে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর পুরসভা গুলিকে ৫১ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার তা সত্বেও বিভিন্ন পুর এলাকার বাসিন্দারা এখনো রাস্তাঘাট,পানীয় জল নিকাশি, আলোর মতো ন্যূনতম পরিষেবা গুলি ঠিক মতো পাচ্ছে না। নবান্নে পুরসভা ও উন্নয়ন পর্ষদ গুলির পর্যালোচনা বৈঠকে এ নিয়ে সরব হলেন খোদ […]

এই মুহূর্তে কলকাতা

দুই মেদিনীপুরের দুই উন্নয়ন পর্ষদের কাজে অখুশি মমতা, নতুন করে কাজ খতিয়ে দেখার সিদ্ধান্ত।

কলকাতা, ২৪ জুন:- রাজ্য সরকার বর্তমান সময়ের প্রেক্ষিতে বিভিন্ন এলাকা উন্নয়ন পর্ষদের ভূমিকা নতুন করে খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার নবান্নে পুর বৈঠকে এই মর্মে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তিনি দীঘা – শংকরপুর উন্নয়ন পর্ষদ এবং হলদিয়া উন্নয়ন পর্ষদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন দীঘা এবং হলদিয়ার উন্নয়নের জন্য এখন সেখানে […]

এই মুহূর্তে কলকাতা

বাংলাদেশের সঙ্গে কেন্দ্রের জল চুক্তির কড়া বিরোধিতা মমতার।

কলকাতা, ২৪ জুন:- রাজ্যকে অন্ধকারে রেখেই বাংলাদেশের সঙ্গে প্রধানমন্ত্রী গঙ্গা-তিস্তা জল বন্টন চুক্তি করেছেন। যা আগামী দিনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ মানুষের জন্য বিপর্যয় ডেকে আনবে বলে আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে নিজের আপত্তির কথা জানিয়ে সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে […]

এই মুহূর্তে জেলা

পুর প্রশাসনিক বৈঠকে তীব্র ভৎসনা মুখ্যমন্ত্রীর।হুগলির প্রতিনিধিরা শুনলেন ভার্চুয়াল মাধ্যমে।

হুগলি, ২৪ জুন:- লোকসভা নির্বাচন মেটার পর পুর পরিষেবা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আসে।লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যায় প্রায় সত্তরটি পুরসভায় পিছিয়ে রয়েছে শাসক দল তৃনমূল। এর আগে সরকারি জমি বেদখল নিয়ে সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী।আজ নবান্নে পুরসভা ও কর্পোরেশনের চেয়ারম্যান মেয়রদের প্রশাসনিক বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী।ছিলেন প্রশাসনের কর্তারা। সেই বৈঠকে নজির বিহীন ভাবে পুর প্রতিনিধি […]

এই মুহূর্তে জেলা

ওষুধ কেনার নামে ব্যবসায়ীর ফোন হাতিয়ে চম্পট কিশোরের,ছবি ধরা পড়লো সিসি ক্যামেরায়।

হুগলি, ২৪ জুন:- ওষুধ কেনার নামে ব্যবসায়ীর ফোন হাতিয়ে চম্পট কিশোরের,ছবি ধরা পড়লো সিসি ক্যামেরায়। হিন্দমোটর দেবাইপুকুর রোডে এই ঘটনা। ব্যাবসায়ী সৈকত মুখোপাধ্যায় জানান,গত শনিবার রাত পৌনে এগারোটা নাগাদ একটি ছেলে তার দোকানে আসে। বয়স ষোলো সতেরো হবে। তখন দোকান ফাঁকাই ছিল।ছেলেটি কয়েকটি ওষুধ চায়। আমি দিতে শুরু করি। ছেলেটি বলে একটা ওষুধের নাম মনে […]

এই মুহূর্তে জেলা

চোলাই মদের ঠেক ভেঙে আগুন ধরালেন মহিলারা, উত্তেজনা হাওড়ায়।

হাওড়া, ২৪ জুন:- হাওড়ার জগৎবল্লভপুরের শঙ্করহাটিতে চোলাই মদের ঠেক ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন এলাকার মহিলার। এদিন এলাকা জুড়ে ৬-৭টি চোলাই ঠেকে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে জানা গেছে। অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় বেআইনিভাবে চলছিল এইসব মদের ঠেক। বার বার অভিযোগ জানিয়েও মেলেনি কোনও সুরাহা। এরই প্রতিবাদে আজ সোমবার সকালে এলাকার মহিলারা ব্যাপক […]

এই মুহূর্তে জেলা

সিঙ্গুরে সমবায় ভোটে বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার অভিযোগে উত্তেজনা সিঙ্গুরে।

হুগলি, ২২ জুন:- সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন হচ্ছে আজ। মোট ৪৫টি আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য মোট তিনটি জায়গায় ভোট গ্ৰহন চলছে। মোল্লা সিমলা হাই মাদ্রাসায় শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগের পর এবার দিয়াড়াতে সমবায়ের শাখায় ভোট চলাকালীন বহিরাগত দিয়ে দেদার ছাপ্পা দেবার অভিযোগ তুললেন তৃণমূল ও বাম সমর্থিত প্রার্থীরা একে […]

এই মুহূর্তে জেলা

নিউ টাউনে পথ দুর্ঘটনায় মৃত্যু চুঁচুড়ার ছাত্রীর।

হুগলি ২৩ জুন:- গতকাল সন্ধ্যায় কলকাতা নিউ টাউনের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় চুঁচুড়া বিধানসভার অন্তর্গত কোদালিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পল্লীশ্রী তরুনীর। বছর বাইশের প্রিয়াসী পাল সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছেন বলে জানান ওর মা মৌসুমী পাল। গতকাল সন্ধ্যে পৌনে সাতটা নাগাদ একটি ফোন মারফত কলকাতা একটি বেসরকারি নার্সিংহোম থেকে জানানো হয় তার মেয়ের একটি […]