এই মুহূর্তে জেলা

হাওড়াতেও তৃণমূল কংগ্রেসের বঙ্গধ্বনি যাত্রা কর্মসূচির সূচনা।

হাওড়া , ১১ ডিসেম্বর:- রাজ্যের প্রতিটি বাড়িতে প্রতিটি মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের বিগত ১০ বছরের সাফল্যের খতিয়ান রিপোর্ট কার্ডের মাধ্যমে তুলে ধরতে ‘বঙ্গধ্বনি যাত্রা’ নামে নতুন একটি প্রচারাভিযানের সূচনা করেছে তৃণমূল কংগ্রেস। সারা রাজ্য জুড়ে চার হাজারেরও বেশি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ প্রতিটি বাড়িতে পৌঁছে গিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের এই সম্মিলিত সাফল্যের কথা […]

এই মুহূর্তে কলকাতা

জে, পি,নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্য প্রশাসনের দিকেই আঙ্গুল তুললেন রাজ্যপাল।

কলকাতা , ১১ ডিসেম্বর:- বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য প্রশাসন এর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। আজ রাজভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন গতকাল মানবাধিকার দিবসে রাজ্যে যা ঘটলো তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। গতকালের ঘটনা সংবিধানের পক্ষে অবমাননাকর বলেও তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আমলাদের বারবার […]

এই মুহূর্তে খেলাধুলা

ক্রসবার ইস্টবেঙ্গলকে প্রথম পয়েন্ট উপহার করল।

ইস্টবেঙ্গল: ০ জামশেদপুর: ০ প্রসেনজিৎ মাহাতো, ১০ ডিসেম্বর:- আইএসএলে হারের হ্যাটট্রিকের পর অবশেষে তিলক ময়দানে আইএসএলে পয়েন্টের খাতা খুলল এস সি ইস্টবেঙ্গল। দশ জনে লড়াই করে জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য অবস্থায় অমীমাংসিত থাকে। গত ম্যাচের থেকে প্রথম একাদশে চারটে বদল আনেন ফাউলার। জেজে শুরু থেকে নামলেও সেভাবে কার্যকরী হয়ে উঠতে ব্যর্থ। কিন্তু গোটা ম্যাচে ঝলমলে মহম্মদ […]

এই মুহূর্তে খেলাধুলা

নিজামের শহরের বিরুদ্ধে কী রণকৌশল হাবাসের ?

প্রসেনজিৎ মাহাতো , ১০ ডিসেম্বর:- হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে সতর্ক এটিকে মোহনবাগান। গত ম্যাচে হারতে হয়েছে। তাই সাবধানে পা ফেলে ৩ পয়েন্ট না এলেও ১ পয়েন্ট পাখির চোখ হাবাসের দলের। সুব্রত পালের দলের বিরুদ্ধে নামার আগে ধাক্কা সবুজ–মেরুন শিবিরে। এ ম্যাচেও হয়তো খেলতে পারবেন না জাভি হার্নান্ডেজ। তঁার অভাব পূরণের জন্য বিশেষ পরিকল্পনা করেছেন হাবাস। […]

এই মুহূর্তে জেলা

বিধায়ক অশোক ভট্টাচার্যের বাড়িতে চুরির চেষ্টা , এলাকায় পুলিশ কুকুর দিয়ে তল্লাশি

শিলিগুড়ি , ১০ ডিসেম্বর:- বিধায়ক তথা পুর প্রশাসক অশোক ভট্টাচার্যের বাড়িতে চুরির চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে যে বুধবার রাতে অশোক বাবুর বাড়িতে ঢুকে বেশকিছু সামগ্রী ও বাসনপত্র একটি বস্তাতে ভড়ে নিয়ে পালানোর চেষ্টা চালায় চোর। সেই সময় শব্দ পেয়ে বাড়ির লোকজন উঠে পড়ে। এবং চোর বুঝতে পেরে চম্পট দেয়। তবে […]

এই মুহূর্তে জেলা

জে পি নাড্ডার কনভয়ে হামলা তৃণমূলের ,আহত মুকুল , কৈলাশ ডায়মন্ডহারবারে

দক্ষিন ২৪ পরগনা , ১০ ডিসেম্বর:- বিজেপির কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডার কনভয় সহ একাধিক কেন্দ্রীয় নেতার গাড়িতে হামলা সহ ভাঙচুরের ঘটনা ঘটল। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। বৃহস্পতিবার সকালে দক্ষিন ২৪পরগনার ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কর্মসূচি ঘিরে কার্যত ধুন্ধুমার কান্ড নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপার। এদিন সকালে সর্বভারতীয় সভাপতি জি পি নাড্ডা, […]

এই মুহূর্তে জেলা

সরকারের ১০ বছরে তৃণমূলের রিপোর্ট কার্ড প্রকাশ হাওড়ায়।

হাওড়া , ১০ ডিসেম্বর:- ২০১১-২০২০ বিগত দশ বছরে রাজ্য সরকারের কাজের খতিয়ান তুলে ধরতে রিপোর্ট কার্ড প্রকাশ করল তৃণমূল। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হাওড়ায় সদর অফিসে এক সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী অরূপ রায়। ওই সাংবাদিক বৈঠকে তিনি রিপোর্ট কার্ডের গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরেন। স্বাস্থ্য, অর্থনীতি, খাদ্য, বিদ্যুৎ, সড়ক, জল, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন থেকে শুরু […]

এই মুহূর্তে কলকাতা

কৃষক আন্দোলন কৌশলে ভাঙার চেষ্টা চলছে – মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১০ ডিসেম্বর:- কৃষি আইন বাতিলের দাবিতে গড়ে ওঠা কৃষক আন্দোলন কৌশলে ভাঙার চেষ্টা চলছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতার মেয় রোডে আজ কৃষি আইন বাতিলের দাবিতে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভকে চাপা দেওয়া হচ্ছে। আন্দোলন থেকে নজর ঘোরাতে কেন্দ্রীয় সরকার বিভিন্ন […]

এই মুহূর্তে কলকাতা

জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনা বিজেপি তরফে ঘটানো হয়েছে – মুখ্যমন্ত্রী।

কলকাতা , ১০ ডিসেম্বর:- রাজ্যে বিজেপির প্রচার অভিযানে সাধারণ মানুষ সাড়া না দেওয়ায় প্রচারের কৌশল হিসেবে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনা প্রচার করা হচ্ছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতার মেয়ো রোডে কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন ওই ঘটনা বিজেপি […]

এই মুহূর্তে জেলা

হিন্দমোটরের মৃত গৃহবধু মৌমিতা চক্রবর্তীর পরিবার এবারে দ্বারস্থ হলো চন্দননগর কমিশনারেটে

সুদীপ দাস , ১০ ডিসেম্বর:- হিন্দমোটরের মৃত গৃহবধু মৌমিতা চক্রবর্তীর পরিবার এবারে দ্বারস্থ হলো চন্দননগর কমিশনারেটের কমিশনার হুমায়ুন কবীরের। প্রসঙ্গত হাওড়ার একটি বেসরকারী নার্সিং হোমে মৌমিতার মৃত্যুর পর হাসপাতালের বিরুদ্ধে তাঁর অঙ্গ চুরি করে নেওয়ার অভিযোগ তোলে পরিবার। সেই ঘটনায় পথমে উতংতরপাড়া থানা অভিযোগ না নেওয়ায় তাঁরা আদালতে মামলা রুজু করে। অভিযোগ সেই মামলার কাজ […]