হাওড়া , ২৪ ডিসেম্বর:- ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার বেলুড় মঠে প্রভু যীশু পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবছরেও বেলুড় মঠে যিশুখ্রিস্টের জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন। সন্ধ্যা আরতির পর শুরু হয় যীশুর আরাধনা। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে প্রভু যীশুর ছবি বসানো হয়। মোমবাতি, ফুল দিয়ে ছবি সাজানো হয়। ছবির সামনে […]
এই মুহূর্তে
ভয় দেখিয়ে সহবাস করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে , গ্রেফতার অভিযুক্ত।
হুগলি , ২৪ ডিসেম্বর:- ভয় দেখিয়ে সহবাস করার অভিযোগ প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত যুবক আব্দুল রহিমকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি পান্ডুয়ার সিমলাগর এলাকায়। মহিলার স্বামীর অভিযোগ, স্ত্রী স্নান করার কিছু দৃশ্য ছবি তুলে দীর্ঘদিন ধরে তাকে ভয় দেখায় ঐ যুবক।তারপর থেকে বেশ কয়েকবার সহবাস করে বলে অভিযোগ স্বামীর। বুধবার ঘটনার কথা জানাজানি হতেই তার […]
রাত পোহালেই বড়দিন। নিরাপত্তায় বিশেষ নজরদারি পুলিশের।
হাওড়া , ২৪ ডিসেম্বর:- বড়দিনে অপ্রীতিকর ঘটনা এড়াতে হাওড়া সিটি পুলিশ একাধিক ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে। হাওড়া সিটি পুলিশের ডিসি সদর দ্যুতিমান ভট্টাচার্য জানান, হাওড়া সিটি পুলিশ এলাকায় রয়েছে মোট ২১টি চার্চ । নিশ্চিন্দা, হাওড়া, গোলাবাড়ি সকল জায়গায় চার্চগুলি খোলা থাকবে। এই সকল চার্চে থাকবে পুলিশের কড়া নজরদারি। বড়দিনে চার্চ ছাড়াও নজরদারি করা হবে […]
দলের দূর্নীতি নিয়ে আবারও বেসুরো সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য।
হুগলি , ২৪ ডিসেম্বর:- সামনেই কড়া নাড়ছে বিধানসভা ভোট। প্রত্যেকসময় কিছু না কিছু বিষয় নিয়ে তৃণমূল দলের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিজেপি। এবার সরাসরি তৃণমূল দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সিঙ্গুরের বিধায়ক মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য। সিঙ্গুর ব্লকের সভাপতি নির্বাচন ঘিরে তার ক্ষোভের কথা আগেও প্রকাশ্যে জানিয়েছিলেন বিধায়ক। কিন্তু সেই বিষয়ে কোনো সুরাহা না হওয়ায় আজ […]
যুবতীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ গ্রেপ্তার ২।
কলকাতা , ২৪ ডিসেম্বর:- পুলিশ সূত্রে খবর ২২ তারিখ গভীর রাতে বাগুইহাটি বাসিন্দা যুবতীকে তার পূর্ব পরিচিত দুই যুবক ফোন করে এবং বলে তার এক বন্ধু দুর্ঘটনার কবলে পড়েছে। ফলে কিছু টাকার দরকার সমস্ত কথা শোনার পর ওই যুবতী আর্থিক সহযোগিতা করার জন্য রাজি হন এবং টাকা নিয়ে যাওয়ার জন্য তাদেরকে নিজের বাড়ির সামনে আসতে […]
ভোটের আগে সিঙ্গুর নিয়ে মাস্টারস্টোক মমতার , খুশির হওয়া সিঙ্গুরের চাষীদের মনে।
হুগলি , ২৪ ডিসেম্বর:- বিধানসভা ভোটের আগে হুগলি জেলার সিঙ্গুর নিয়ে মাস্টারস্ট্রোক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর। তাৎপর্যপূর্ণভাবে মুখ্যমন্ত্রীর এদিন বড় ঘোষণা ছিল সিঙ্গুর নিয়ে। যেখানে মমতা ব্যানার্জী বলেন সিঙ্গুরে আমরা চাষীদের জমি ফেরত দিয়েছি। এখন মাসে দুহাজার বা আড়াই হাজার টাকা দি, সঙ্গে বিনা পয়সায় চাল দেওয়া হয়।সিঙ্গুরে কৃষি নির্ভর শিল্প হতেই পারে। কোভিড পরিস্থিতিতে সবাই […]
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না জানানোয় তৈরি হয়েছে বিতর্ক।
কলকাতা , ২৪ ডিসেম্বর:- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। ওই অনুষ্ঠানে তার অনুপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে এ বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজকের অনুষ্ঠানের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়নি। বোলপুর শান্তিনিকেতনের তার আসন্ন সফরের সময় উপাচার্য তার […]
ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে তারকেশ্বর থানায় বিক্ষোভ বিজেপির।
হুগলি , ২৪ ডিসেম্বর:- ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে তারকেশ্বর থানায় বিক্ষোভ বিজেপির। তারকেশ্বরের বালিগুড়ি গ্রামের বাড়ির পিছনে বাগানের গাছ থেকে রবীন পুরকায়েত(55) নামে এক বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মাথায় ক্ষত চিহ্ন দেখে বিজেপির অভিযোগ, তৃনমূল কংগ্রেসের দুস্কৃতিরা মেরে ঝুলিয়ে দিয়েছে। খুনের অভিযোগ এনে তারকেশ্বর থানায় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। আরামবাগ জেলা বিজেপি […]
সিঙুরে শিল্প পার্ক গঠনের ঘোষণা , কৃষি ও শিল্প হাত ধরাধরি করে চলবে-মুখ্যমন্ত্রী
কলকাতা , ২৪ ডিসেম্বর:- পূর্ব মেদিনীপুরের তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য রাজ্য সরকার আগ্রহপত্র আহবান করছে। আগামী সোমবার বিজ্ঞাপন দিয়ে দেশ-বিদেশের বন্দর নির্মাণে দক্ষ সংস্থাকে ৪ হাজার ২০০ কোটি টাকার এই গভীর সমুদ্রবন্দর প্রকল্প নির্মাণের জন্য আহ্বান জানানো হবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের খুঁটিনাটি তৈরি করা হয়েছে। […]
কেন্দ্রের সাহায্য ছাড়াই আমফানে ক্ষতিগ্রস্ত কারিগরদের আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার।
কলকাতা ,২৪ ডিসেম্বর:- কেন্দ্রের সাহায্য ছাড়াই আমফানে ক্ষতিগ্রস্ত কারিগরদের আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার। ক্ষুদ্র,ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ দফতর সুত্রে খবর, ইতিমধ্যে ৬৪ হাজার ১৭৫ জন কারিগরকে ক্ষতিপূরণ হিসেবে ২৬ কোটি ৩১ লক্ষ ১৭ হাজার ৫০০ টাকা দেওয়া হয়েছে। মে মাসে আমফান ঝড়ে বিধ্বস্ত হয়ে পড়ে দক্ষিণবঙ্গ। কেন্দ্রের প্রতিনিধিদল এসে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে দেখে যায়। […]

