উঃ২৪পরগনা , ৯ জানুয়ারি:- দিলীপ ঘোষকে ক্ষ্যাপা ষাঁড় বলে কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। শনিবার বিকেলে ব্যারাকপুর স্টেশনে তৃণমূলের এক জনসভায় এসে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ বলেন,বঙ্গ বিজেপি এখন ক্ষ্যাপা ষাঁড়ের মত দৌড়ে বেড়াচ্ছে। ওদের দিলীপ ঘোষও একটা ক্ষ্যাপা ষাঁড়। ওর কোন চিকিৎসা নেই। এদিন তিনি শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করে বলেন,নন্দীগ্রাম আন্দোলনের […]
এই মুহূর্তে
বিষ্ণুপুর পোড়ামাটির হাটে আজ থেকে শুরু হল বিষ্ণুপুর মিউজিক ফেস্টিভাল 2021
বাঁকুড়া , ৯ জানুয়ারি:- মন্দির নগরী বিষ্ণুপুর শহরের বিশ্বজোড়া খ্যাতি রয়েছে পাশাপাশি সংগীতের প্রাচীন ঘারানা হিসেবে পরিচিত বিষ্ণুপুর শহর। বিষ্ণুপুর ঘারানার সঙ্গীত শুধুমাত্র এরাজ্যে নয় বিশ্বজোড়া খ্যাতি অর্জন করেছে কিন্তু কালক্রমে তা হারিয়ে যেতে বসেছিল। বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিষ্ণুপুর ঘারানার সংগীত আবারও তার মর্যাদা ফিরে পেয়েছে। শুক্রবার অর্থাৎ আটই জানুয়ারি বিষ্ণুপুর […]
গঙ্গাসাগরগামী পূণ্যার্থীদের কোভিড টেস্ট
সোজাসাপটা ডেস্ক , ৯ জানুয়ারি:- গঙ্গাসাগরগামী পূণ্যার্থীদের কোভিড টেস্ট করছে রাজ্য সরকার। পূণ্যার্থীদের কোভিড টেস্ট করানোর জন্য বাবুঘাটে বিশেষ ক্যাম্প করা হয়েছে। করোনা পরিস্থিতিতে কঠোর সর্তকতা অবলম্বন করে গঙ্গাসাগর মেলার আয়োজন করা হচ্ছে। মেলায় যাওয়ার বিভিন্ন পয়েন্টে করোনা পরীক্ষা করার বন্দোবস্ত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
২০ বছর ধরে বেহাল রাস্তার অবস্থা ,নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ে গ্রামের মানুষ।
হুগলি , ৯ জানুয়ারি:- ২০ বছর ধরে বেহাল রাস্তার অবস্থা ,নিত্যদিন দুর্ঘটনার কবলে পড়ে গ্রামের মানুষ। পান্ডুয়ার বৈঁচি চারাবাগান থেকে বেড়লা প্রায় দুই কিলোমিটার রাস্তা খানাখন্দে ভর্তি । রাস্তার মোরাম উঠে বেরিয়ে গিয়েছে ইট। দশ-বারোটি গ্রামের মানুষ এই রাস্তায় দিয়েই যাতায়াত করে । স্কুলের ছাত্র-ছাত্রী থেকে বয়স্ক মানুষেরা মাঝেমধ্যেই পড়ে গিয়ে দুর্ঘটনার ঘটে । রাতের […]
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে রাজ্যের বিরুদ্ধে নালিশ জানালেন রাজ্যপাল
সোজাসাপটা ডেস্ক , ৯ জানুয়ারি:- রাজ্যে বিধানসভা ভোটের আর কয়েক মাস বাকি। তারই মধ্যে ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে রাজ্যের পরিস্থিতি নিয়ে নালিশ জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল। টুইট করে রাজ্যপাল জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টার বেশি বৈঠক হয়েছে। রাজ্যের বিভিন্ন বিষয়ে […]
বিজেপি মানব জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল:-কাকলি ঘোষ দস্তিদার
কলকাতা, ৯ জানুয়ারি:-বিজেপির মত এত বড় মিথ্যাবাদী দল কখনো দেখা যায়নি। বিজেপি মানব জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রকারী দল। এই ভাষাতেই বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে প্রকৃত তথ্য তুলে ধরে কাকলি দাবি করেন, বিজেপির আইটি সেল বেপরোয়াভাবে ফেক নিউজ ছড়াচ্ছে। নাম না করে রাজ্যে আসা বিজেপি নেতাদের কটাক্ষ করে […]
লিলুয়া হোমে কিশোরীর উপর নির্যাতনের ঘটনা নিয়ে এডিএমকে ডেপুটেশন দিলেন অগ্নিমিত্রা।
হাওড়া , ৯ জানুয়ারি:- মিথ্যের উপর ভিত্তি করে একটা সরকার চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম মিথ্যা কথা বলেন, তিনি তাঁর সাকরেদদেরও সেরকম মিথ্যা কথা বলতে শিখিয়েছেন। লিলুয়া হোমে কিশোরীর উপর সেফটিপিন ফুটিয়ে অত্যাচারের ঘটনা নিয়ে বলতে গিয়ে বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল আজ হাওড়ায় একথা বলেন। এদিন দুপুরে তিনি হাওড়ার এডিএমকে ডেপুটেশন দেন। পরে […]
হাওড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই দুস্কৃতিকে গ্রেফতার করল স্পেশ্যাল টাস্ক ফোর্স।
হাওড়া , ৯ জানুয়ারি:- হাওড়া স্টেশন সংলগ্ন দিঘা হাওড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে দুই দুস্কৃতিকে গ্রেফতার করল স্পেশ্যাল টাস্ক ফোর্স। ধৃতদের নাম আব্দুল কাদির ও গুলাম ওয়ারিশ। বিহারের ভাগলপুর থেকে এরা এসেছিল বলে জানা গেছে। এদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, কার্তুজ উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ এদের গ্রেফতার করে। […]
শ্রীরামপুর ওয়ালস সুপারস্পেশালিটি হাসপাতালে রুগীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য
হুগলি , ৯ জানুয়ারি:- শ্রীরামপুর ওয়ালস সুপারস্পেশালিটি হাসপাতালে রুগীর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাসপাতাল চত্বরে। হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। বেশ কয়েকদিন আগে লিভারের সমস্যা নিয়ে ওয়ালস সুপারস্পেশালিটি হাসপাতালে ভর্তি হন সিঙ্গুর বাজার এলাকার বাসিন্দা রাজা রাম পোদ্দার(৩৬)। এরপর কয়েকদিন চিকিৎসা চলার পর এদিন সকালে বাথরুমে যান ওই রুগী।এরপর অনেক সময় কেটে […]
পশ্চিমবাংলায় যখন লক্ষ লক্ষ বেকার চাকরি পাচ্ছে না , তখন সরকার ফিল্ম ফেস্টিভ্যালে ব্যস্ত – ভারতী ঘোষ।
হুগলি , ৮ জানুয়ারি:- পশ্চিমবাংলায় যখন লক্ষ লক্ষ বেকার চাকরি পাচ্ছে না বিভিন্ন জায়গায হাজার হাজার পদ শূন্য পড়ে রয়েছে তখন আমাদের সরকার ফিল্ম ফেস্টিভ্যালের মত অনুষ্ঠান করে আমোদ-প্রমোদে ব্যস্ত। আজ রিষরায় এক জনসভায় এসে এভাবে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেত্রী প্রাক্তন পুলিসকত্রী ভারতী ঘোষ। তিনি জানান পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের ওপর প্রতিনিয়ত নানা ধরনের […]

