কলকাতা , ১০ জানুয়ারি:- নরেন্দ্র মোদীর গুজরাট মডেল ফেক বলে কটাক্ষ করল তৃণমূল। শুধু স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রেই বাংলার থেকে অনেক পিছিয়ে বিজেপি শাসিত গুজরাট। শিশু স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রতিবেদন তুলে ধরে রবিবার তৃণমূল টুইট করে জানায়, নবজাতক শিশু মৃত্যুর হার বাংলার থেকে অনেক বেশি গুজরাটে। গুজরাটে শিশু মৃত্যুর হার ৩১.২, যা বাংলার ২২ এর তুলনায় অনেকটাই বেশি। ৫ বছরের নিচে শিশু মৃত্যুর হার গুজরাটে ৩৭.৬, বাংলায় তা ২৫.৪। তৃণমূলের দাবি, বাংলার তুলনায় গুজরাটের শিশুরা অনেক বেশি অপুষ্টির শিকার। এছাড়াও সরকারি হাসপাতালের শয্যা ঘনত্বের দিক থেকেও দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলা। গুজরাটের সরকারি হাসপাতালে আইসিইউয়ের সংখ্যার ৪ গুণ বেশি আইসিইউ রয়েছে বাংলার সরকারি হাসপাতালে। এই তথ্য তুলে ধরে তৃণমূলের দাবি, নরেন্দ্র মোদীর গুজরাট মডেল ফেক। যদিও বিজেপি নেতারা বারবারই দাবি করে আসছেন ক্ষমতায় এলে বাংলাকে গুজরাট বানাবেন তারা। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রীও জানিয়ে দিয়েছেন, বাংলাকে কখনোই গুজরাট বানাতে দেবেন না।
Related Articles
স্বাস্থ্য ক্ষেত্রে শূন্যপদ পূরণে উদ্যোগী হলো রাজ্য সরকার।
কলকাতা,৭ ফেব্রুয়ারি:- স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে রাজ্য সরকার স্বাস্থ্যক্ষেত্রে শূন্যপদ পূরণে উদ্যোগী হয়েছে। স্বাস্থ্য দফতর সুত্রে জানা গিয়েছে কোভিডের কারণে গত প্রায় তিন বছর এই নিয়োগ বন্ধ ছিল। তার ফলে বিভিন্ন সরকারি হাসপাতাল সহ স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং স্বাস্থ্য প্রশাসনের দৈনন্দিন কাজকর্মও ব্যাহত হচ্ছিল। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার প্রশাসনিক বৈঠকে রাজ্যের হেলথ রিক্রুটমেন্ট কমিশনের […]
শ্রীরামপুর ও চুঁচুড়ায় বিধায়কের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ।
হুগলি,২৮ ডিসেম্বর:- দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে বিধানসভা ভিত্তিক ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেইমত শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদিপ্ত রায়ের নেতৃত্বে শ্রীরামপুর আদালত সংলগ্ন এলাকায় শুরু হয়েছে তৃণমূলের অবস্থান। এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধায়কের পাশাপাশি শ্রীরামপুর বিধানসভা এলাকার অন্তর্গত ত্রিস্তর […]
রাজ্যে নিষিদ্ধ শব্দবাজি উৎপাদন বন্ধে কঠোর নজরদারি।
কলকাতা, ৩১ মার্চ:- রাজ্যে যাতে কোনও ভাবে নিষিদ্ধ শব্দবাজি উৎপাদন না হয় তা নিশ্চিত করতে এবার চালানো হবে কঠোর নজরদারি। এই নজরদারির কাজে জেলা শাসকদের নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার পরিবেশ মন্ত্রী মানস ভূইঁয়া একথা জানিয়েছেন। কলকাতায় পরিবেশ ভবনে এদিন দমকল বিভাগের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠক শেষে মানস বাবু জানান, শীর্ষ আদালতের নির্দেশিকা […]








