হুগলি, ৬ জুলাই:- ২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি। ঝাড়গ্রামের শিলদায় একটি স্বাস্থ্যকেন্দ্রের সামনে থাকা সেনা ক্যাম্পে হামলা চালিয়ে ২৪ জন জওয়ানকে হত্যা করেছিল মাওবাদীরা। ওই ঘটনায় যুক্ত থাকার অপরাধে গত ফেব্রুয়ারি মাসে মেদিনীপুরের আদালত ২৩ জন মাও নেতাকে যাবজ্জীবন কাটানোর নির্দেশ দেয়। যাদের মধ্যে অন্যতম অর্ণব দাম ওরফে বিক্রম। বর্তমানে হুগলি জেলে বন্দি থাকা অর্ণব বর্ধমান […]
এই মুহূর্তে
শ্বশুরের হাতে বৌমা খুন, চাঞ্চল্য ভদ্রেশ্বরে।
হুগলি, ৬ জুলাই:- শ্বশুরের হাতে বৌমা খুন। মৃতের নাম মিঠু মিত্র ৩০। ঘটনাটি ভদ্রেশ্বর পাল পাড়ার। শশুরকে গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। তবে কি কারণে এই খুন সেটা এখনই পরিষ্কার নয়। শনিবার সকাল সাড়ে আটটা নাগাদ একটি ঘরে বৌমা ও তার মেয়ে একসঙ্গে ঘুমাচ্ছিল। বাড়ির সমস্ত দরজা বন্ধ করে দেয় শশুর হেমাংশু মিত্র। সেই সময়ই […]
আগামী বছর দীঘায় গড়াবে জগন্নাথের রথের চাকা।
কলকাতা, ৫ জুলাই:- এবছর নয়, আগামী বছর থেকে দিঘায় গড়াবে জগন্নাথের রথের চাকা। রথযাত্রার প্রাক্কালে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একথা জানিয়েছেন। শুক্রবার নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানান, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, পুরীর ঐতিহ্যশালী জগন্নাথ মন্দিরের অনুরূপে পশ্চিমবঙ্গে দিঘায় আমরা জগন্নাথ-বলরাম-সুভদ্রার একটি গর্ব- উদ্দীপক মন্দির তৈরি করছি যেখানে প্রতিবছর রথযাত্রাও পালিত হবে। আগামী বছর […]
রাজ্যপালের প্রতিনিধি নয়, অধ্যক্ষের কাছে শপথ নিলেন তৃণমূলের জয়ী দুই প্রার্থী।
কলকাতা, ৫ জুলাই:- রাজ্যপালের ঠিক করে দেওয়া প্রতিনিধি নয়, অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে শপথ বাক্য পাঠ করেই রাজ্য বিধানসভার সদস্য হলেন সাম্প্রতিক উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। বৃহস্পতিবারই বিধানসভার বিশেষ অধিবেশন বসে। সেখানেই অধ্যক্ষ তাঁদের শপথ বাক্য পাঠ করান। তাঁর আগে শপথ নিয়ে রাজভবনের সঙ্গে তাঁর ও ওই […]
বাঁশবেড়িয়া পুরসভায় স্ট্যান্ডিং কমিটির ১২ জন তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ।
হুগলি, ৫ জুলাই:- চেয়ারম্যানে অনাস্থা দেখিয়ে তার ঘরের সামনে বসে ধর্না বিক্ষোভের পর এবার পুরসভারর স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করলেন বাঁশবেড়িয়ার ১২ জন তৃনমূল কাউন্সিলর। লোকসভা ভোটে বাঁশবেড়িয়া পুরসভা এলাকায় সারে এগারো হাজার ভোটে বিজেপির কাছে হারতে হয়েছে তৃনমূলকে। তারপরই দেখা যায় তৃনমূল কাউন্সিলরদের একাংশ চেয়ারম্যান আদিত্য নিয়োগীর বিরুদ্ধে অভিযোগ করতে শুরু করে। কাউন্সিলরদের অভিযোগ […]
চাঁপদানিতে রথকে কেন্দ্র করে সাজো সাজো রব, জানালেন পুরপ্রধান।
প্রদীপ বসু, ৫ জুলাই:- চাঁপদানিতে রথের দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন। চাপদানি পলতা ঘাট গান্ধী মূর্তির পাদদেশ থেকে। ওই দিন মঞ্জুশ্রী সিনেমা হলের কাছে প্রতি বছরের মত এবারেও সন্ধ্যেবেলা পৌঁছে যাবে। তারই প্রস্তুতি শুরু হয়ে গেছে। স্থায়ী মন্দিরে প্রতিষ্ঠিত দেবতারা ৭ তারিখে বাইরে বেরিয়ে যাত্রা শুরু করবে পূজা অর্চনার পর। উপস্থিতি […]
জেসিবি দিয়ে ফুটপাত দখলমুক্ত উত্তরপাড়ায়।
হুগলি, ৫ জুলাই:- উত্তরপাড়া শহরের ফুটপাত দখল মুক্ত করতে জেসিবি’র সাহায্য নেওয়া হল। মুখ্যমন্ত্রী রাস্তা ফুটপাত বেআইনি ভাবে দখল করা নিয়ে কড়া মনোভাব নেওয়ার পর বিভিন্ন পুরসভা এলাকায় দখল মুক্ত করতে ব্যবস্থা নিতে শুরু করে। এনিয়ে বিরোধীদের সমালোচনা শুরু হতেই একমাস সময় দেন মুখ্যমন্ত্রী। কোন এলাকায় কত দখল আছে তা সার্ভে করতে বলা হয় পুরসভা […]
যুব সভাপতির নামে ভুয়ো ফোন করে টাকা দাবি, হাতেনাতে ধৃত প্রতারক।
হাওড়া, ৫ জুলাই:- যুব সভাপতির নাম নিয়ে ভুয়ো ফোন কলে টাকা দাবি, টাকা নিতে এসে হাতেনাতে ধৃত প্রতারক। অভিযোগ, হাওড়া জেলা তৃণমূল যুব সভাপতির নাম ব্যবহার করে ওই ভুয়ো ফোন করা হয়েছিল। ফোনে একাধিক ব্যবসায়ীর কাছে রথের অনুষ্ঠানের জন্য টাকা দাবি করা হয়েছিল। রামরাজাতলা জগাছা এলাকার এক ব্যবসায়ী ওই ভুয়ো ফোন কল পেয়ে বিষয়টি দলের […]
আর থানায় গিয়ে নয়, বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ।
হুগলি, ৫ জুলাই:- এবার থানায় গিয়ে নয়, বাড়িতে বসেই অভিযোগ জানাতে পারবেন সাধরণ মানুষ। জনসাধারণের সুবিধার্থে e-GDE পরিষেবা চালু করতে চলেছে হুগলি গ্রামীন পুলিশের অধীনে সব থানায়। কমিশনারেটের পর জেলায় এই প্রথম কোনো গ্রামীন পুলিশের পক্ষ থেকে এই পরিষেবা চালু করা হচ্ছে। আগামী ৭ ই জুলাই থেকে এই পরিষেবা চালু হচ্ছে হুগলি গ্রামীন পুলিশের প্ৰতিটি […]
ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনিয়ম রুখতে কঠোর ব্যবস্থা রাজ্যের।
কলকাতা, ৪ জুলাই:- ড্রাইভিং লাইসেন্স দেওয়া নিয়ে অনিয়ম রুখতে রাজ্য সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। এখন থেকে একমাত্র পরিবহন দফতরের নির্দিষ্ট পোর্টালে আবেদন জানিয়েই ড্রাইভিং লাইসেন্স পাওয়া যাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বীকৃত প্রায় সাড়ে পাঁচশ গাড়ি চালানোর প্রশিক্ষণ কেন্দ্র বা ড্রাইভিং স্কুল-কে ওই পোর্টালে যুক্ত করা হচ্ছে। যদি কেউ নতুন গাড়ি চালানো শিখে লাইসেন্স […]











