কলকাতা, ৮ জুলাই:- শাকসবজি, আনাজসহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম নিয়ন্ত্রণে মঙ্গলবার বৈঠক ডাকলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের বাজারদর নিয়ন্ত্রণে গঠিত টাস্ক ফোর্স, বিভিন্ন দফতর, পুলিশ, এনফোর্সমেন্ট বিভাগ সব জেলার জেলা শাসকরা ওই বৈঠকে ডাক পেয়েছেন। এদিন মুখ্যমন্ত্রী জানান, সমস্ত জিনিসের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। সাধারণ মানুষ চরম অসুবিধায় পড়ছেন। সে কারণেই এই […]
এই মুহূর্তে
হারিট হাইস্কুলের বিজ্ঞান বিভাগের উদ্বোধনে সাংসদ রচনা।
হুগলি, ৮ জুলাই:- হুগলির দাদপুর এর হারিট হাই স্কুলের বিজ্ঞান বিভাগের উদ্বোধন হলো আজ। উদ্বোধন করেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জনধারা, পোলবা দাদপুর ব্লকের বিডিও জগদীশ চন্দ্র বাড়ুই ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, স্কুলের শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। হারিট হাই স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে […]
একুশে সমাবেশ নিয়ে রেলের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুললেন মমতা।
কলকাতা, ৮ জুলাই:- এগিয়ে আসছে ২১ জুলাই। আর কদিন পর জনসমুদ্র আছড়ে পড়বে ধর্মতলায়। দলের সব থেকে বড় কর্মসূচি উপলক্ষ্যে প্রশাসনকে এখন থেকেই প্রস্তুতি শুরু করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান শহীদ স্মরণ উপলক্ষে প্রত্যেক জেলা থেকে কলকাতায় নেতা–কর্মী–সমর্থকরা এসে থাকেন। কাজে সুষ্ঠুভাবে যাতে সবটা সম্পন্ন হয় সেটা দেখতে হবে। […]
গ্যাস সিলিন্ডার ফেটে বাড়িতে আগুন।
হাওড়া, ৮ জুলাই:- সোমবার দুপুরে হাওড়া শ্যামপুর থানা এলাকার মোরসালে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লাগে। জানা গিয়েছে, এলাকার স্থানীয় বাসিন্দা বনমালী দলুইয়ের বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে আগুন লাগে। এরপর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন লাগানোর কাজে হাত লাগায়। পরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। যদিও স্থানীয়দের দাবি দমকল […]
ডিএমের সঙ্গে মিটিং এর পর দখল করা সরকারি জায়গা পুনরুদ্ধারের কাজ শুরু বাঁশবেড়িয়ায়।
হুগলি, ৮ জুলাই:- বাঁশবেড়িয়া পুরসভার চার নম্বর ওয়ার্ডের আট একর জায়গা পতিত পড়েছিল। ২০১৬-১৭ সালে তার তিন একর জায়গা দখল হয়ে যায়। বলা ভালো তৎকালীন বাঁশবেড়িয়া পুরো বোর্ড গরিব মানুষদের মধ্যে সেই জমি বিলি করে। রাস্তা বিদ্যুৎ জলেরও ব্যবস্থা করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সরকারি জায়গা উদ্ধারের কথা বলার পর গত ২৯ শে জুন হুগলি জেলাশাসক […]
হনুমানের আক্রমণে কার্যত গৃহবন্দী শঙ্করহাটি এলাকার মানুষ।
হাওড়া, ৮ জুলাই:- হনুমানের আক্রমণে কার্যত গৃহবন্দী শঙ্করহাটি এলাকার মানুষ। হাওড়া জগৎবল্লভপুরের শঙ্করহাটি-১ গ্রাম পঞ্চায়েতের বল্লভবাটি এলাকা জুড়ে হনুমানের তান্ডবে এখনও পর্যন্ত আক্রান্ত কম করে ১৫ জন। এলাকায় হনূমান ধরার ফাঁদ পাতা হলেও এখনও পর্যন্ত ধরা পড়েনি হনুমান। এলাকার মহিলা থেকে শিশুরা আক্রান্ত হচ্ছে রোজ। বেশ কয়েকজনকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। ফাঁদ পাতা ছাড়া কিছুই […]
নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা গাড়িতে ধাক্কা গুরাপে, মৃত দুই আহত তিন।
হুগলি, ৭ জুলাই:- চার চাকা গাড়ি করে বর্ধমান থেকে কলকাতা যাওয়ার পথে গুরাপের বসিপুরে দুর্ঘটনা,মৃত দুই আহত তিন।সকলকেই বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার কবলে পরা চার চাকা গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ক্রেনের সাহায্যে উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন বিকালে রথযাত্রা উপলক্ষে নো এন্ট্রি চলছিল। দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়েতে যান […]
৩০০ বছরের প্রাচীন গুপ্তিপাড়ার রথের বিশেষত্ব ভান্ডার লুঠ।
হুগলি, ৭ জুলাই:- বাংলার প্রসিদ্ধ রথ গুলোর মধ্যে অন্যতম হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার রথযাত্রা। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন। রথযাত্রায় মাসির বাড়ি যান। জানা যায় ১৭৪০ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ মতান্তরে পিতাম্বরানন্দ। গুপ্তিপাড়ার রথ বৃন্দাবন জিউ রথ নামে পরিচিত। প্রায় তিনশ বছরের গুপ্তিপাড়ার রথযাত্রা।বছরের অন্যসময়ে ঐতিহ্যপূর্ণ বৃন্দাবনচন্দ্র মঠের পাশে বছরভর […]
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ।
বাঁকুড়াঃ, ৬ জুলাই:- একাধিকবার হাজিরা এড়ানোয় শেষ পর্যন্ত বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ ও আগামী ৯ জুলাই আদালতে হাজিরা না দিলে ওই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার নির্দেশ দিয়েছিল বিধাননগরের এম.পি-এম.এল.এ আদালত নির্দিষ্ট সেই দিনের আগেই বিধানগরের ওই আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। শনিবার বাঁকুড়া জেলা আদালত […]
রাস্তা জুড়ে মাটি, বৃষ্টিতে পরপর দুর্ঘটনায় আহত পথচারীরা, বিক্ষোভ উত্তরপাড়ায়।
হুগলি, ৬ জুলাই:- গতকাল রাত থেকে জি টি রোড জুড়ে উত্তরপাড়ায় পড়ে আছে মাটি, আর সেখানেই পর পর বাইক দুর্ঘটনায় আহত অনেকেই। স্থানীয়দের অভিযোগ রাতে একাধিক লরি করে মাটি এই জি টি রোড দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই মাটি রাস্তায় পড়ে থাকছে। বৃষ্টিতে মাটি ভিজে পিচ্ছিল হয়ে যাওয়ায় ঘটছে দুর্ঘটনা। গতকাল রাত থেকে আজ […]











