হাওড়া,২ এপ্রিল:- লকডাউন পরিস্থিতিতে নজরদারি শুরু হল শহরে। আজ সন্ধ্যে থেকে হাওড়ার বালিতে নাকা চেকিং শুরু করেছে পুলিশ। বিভিন্ন গাড়ি চেকিং করা হচ্ছে। আইন ভঙ্গকারীদের থানায় আটক করা হচ্ছে। লকডাউন মেনে চলার জন্য পুলিশের তরফ থেকে মাইকে প্রচার করা হচ্ছে।
জেলা
করোনাকে দুরিভুত করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন।
নদিয়া,২ এপ্রিল:- সারাদেশ জুড়ে যখন লক ডাউন ঠিক সেই সময় করোনা ভাইরাসকে দুরিভুত করতে নদিয়ার শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য মহাশক্তি শিবের আরাধনায় মত্ত হলেন।এদিন তিনি শান্তিপুরের জলেশ্বর মন্দিরে মহাজোগ্য করলেন । তিনি জানান প্রতি বছরের মত এই দিনে শান্তিপুরের এই মন্দিরে পুজা পাঠে বসেন।আগের থেকে ভিড় এড়াতে শান্তিপুরবাসীকে সোসাল মিডিয়ার মাধ্যমে হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হয়।অনেকে […]
ডানকুনি স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণের পক্ষ থেকে গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো।
চিরঞ্জিত ঘোষ,২ এপ্রিল:- ডানকুনি স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণের পক্ষ থেকে এলাকার ২১ নম্বর ওয়ার্ডের ৬০০ গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো । সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই চরম বিপর্যয়ের সময় আমাদের বিশেষ করে যুবসমাজকে আরো বেশি করে মানুষের কাজে লাগতে হবে । সেই কথা মাথায় রেখে উত্তরণ সংগঠনের […]
লকডাউন এ বন্ধ মদের দোকান , ফের সক্রিয় চোলাই এর ভাটিগুলি , হানা আবগারি দপ্তরের।
সুদীপ দাস,২ এপ্রিল:- লকডাউনের জেরে বন্ধ লাইসেন্স প্রাপ্ত দেশী ও বিদেশী মদের দোকানগুলি। যার ফলে একদিকে চরা দামে কালোবাজারে বিকোচ্ছে দেশী-বিদেশী মদ। আর অন্যদিকে যাদের পকেটে টান তারা ঝুঁকছে বেআইনি চোলাই মদের দিকে। তাই চোলাই মদের বাজারও এখন তুঙ্গে। জেলার বিভিন্ন প্রান্তে বন্ধ হয়ে যাওয়া চোলাইয়ের ভাটিগুলি আবার সক্রিয় হয়ে উঠছে। পাশাপাশি বহু ভাটিগুলিতে আগের […]
নৌকায় কোয়ারেন্টিন এ রয়েছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি।
মালদা,২ এপ্রিল:- হাসপাতাল বা বাড়িতে নয় নৌকায় কোয়ারেন্টিন এ রয়েছেন ষাটোর্ধ্ব এক ব্যক্তি। ঘটনাটি মালদার হবিবপুর থানার বুলবুলচন্ডী এলাকার ডোবা পাড়া গ্রামে। টাঙ্গন নদীতে নৌকার ওপর পড়ে রয়েছেন এই ব্যক্তি। তার বাড়ি নদীয়ার নবদ্বীপ থানার পাবনা পাড়া এলাকায়। সম্প্রতি হবিবপুরের বুলবুলচন্ডী তে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন তিনি। বাইরে থেকে আশায় এলাকার মানুষ তার […]
করোনার প্রভাব। ফাঁকা মন্দিরে রামের পুজো হাওড়ার রামরাজাতলায় শ্রী রামরাজা মন্দিরে।
হাওড়া,২ এপ্রিল:- আজ রামনবমীর পুজো। হাওড়ার রামরাজাতলায় ঐতিহ্যবাহী শ্রী রামরাজা মন্দিরে সকাল থেকেই শ্রীরামচন্দ্রের পুজোর আয়োজন করা হয়েছে। তবে করোনা সতর্কতা হিসাবে মন্দির চত্বরে এবার সাধারণ ভক্তদের প্রবেশ নিষেধ করা হয়েছে। যতদিন পর্যন্ত লকডাউন চলবে বা সরকারি নির্দেশ না আসা পর্যন্ত এখন মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ রাখা হয়েছে। এর আগে কোনওদিন এমন পরিস্থিতি সৃষ্টি […]
করোনা পরিস্থিতিতে এলাকাবাসীর পাশে দাঁড়ালেন মন্ত্রী রাজীব।
হাওড়া,২ এপ্রিল:- দেশ জুড়ে চলছে লকডাউন। তারই সঙ্গে গ্রাস করেছে করোনা আতঙ্ক। সেইসময় নিজের বিপদের কথা না ভেবে মুখ্যমন্ত্রীর নির্দেশে আর্ত মানুষদের পাশে দাঁড়ালেন রাজ্যের বনমন্ত্রী তথা হাওড়ার ডোমজুড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজীব ব্যানার্জি। বৃহস্পতিবার তিনি হাওড়ার বিভিন্ন প্রান্তে ঘুরে দিন আনা দিন খাওয়া প্রায় চল্লিশ হাজার মানুষদের হাতে তুলে দিলেন খাদসামগ্রী। এদিন তিনি […]
মুখের স্বাদ পাল্টাতে গরীব মানুষকে বিরিয়ানি খাওয়ালেন সংগীত শিল্পী শুভায়ন।
হুগলি,২ এপ্রিল:- চীনা ভাইরাসের কারণে দেশ জুড়ে লকডাউন। কর্মহীন হয়ে পড়েছেন দিনআনা দিন খাওয়া মানুষেরা। তাই দেখে ঘরে না বসে এগিয়ে এলেন কোন্নগরের সংগীত শিল্পী শুভায়ন চক্রবর্তী। রাজ্যে সরকার থেকে শুরু করে এলাকার ছোটখাটো ক্লাব সবাই এগিয়ে এসেছে । কেউ চাল, ডাল তো কেউ আলু , পিঁয়াজ হাতে তুলে দিচ্ছেন কর্মহীন মানুষ গুলোর মধ্যে।এদিন […]
প্রতিদিন দুশো গরিব মানুষের হাতে খাদ্যবস্তু তুলে দিচ্ছেন রিষড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিত দাস ।
তরুণ মুখোপাধ্যায়,২ এপ্রিল:- প্রতিদিন দুশো গরিব মানুষের হাতে খাদ্যবস্তু তুলে দিচ্ছেন রিষড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিজিত দাস ।অভিজিত বাবু জানালেন যেভাবে আমাদের দেশে করোনার মতো মারণ রোগ থাবা বসিয়েছে তাতে মানুষ দিশেহারা। এই অবস্থায় সকল মানুষকে ঘরের মধ্যে লকডাউনে থাকতে হচ্ছে । ফলে সব থেকে সংকটের মধ্যে পড়েছেন যে সমস্ত মানুষ যারা দৈনিক মজুরিতে […]
করোনা ঠেকাতে দুরত্বই পথ , রেশনে এবার খুঁড়োর কল।
সুদীপ দাস,২ এপ্রিল:- করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখতে অভিনব উদ্যোগ ব্যান্ডেল দেবানন্দপুরের একটি রেশন দোকানে। খাদ্যসামগ্রী দেওয়ার সময় গ্রাহকদের থেকে প্রায় সাড়ে তিন ফুট দূরত্ব বজায় রেখে পাইপের মাধ্যমে খাবার দেওয়া হচ্ছে। মোটা পাইপের একদিক দোকানের দিকে। অন্যদিক বাইরের দিকে। দোকানের ভিতরে থেকে পাইপের এক মুখে পন্যসামগ্রী ঢেলে দেওয়া হচ্ছে। বাইরের দিকে থাকা অন্য […]

