চিরঞ্জিত ঘোষ,২ এপ্রিল:- ডানকুনি স্বেচ্ছাসেবী সংগঠন উত্তরণের পক্ষ থেকে এলাকার ২১ নম্বর ওয়ার্ডের ৬০০ গরিব মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হলো । সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন এই চরম বিপর্যয়ের সময় আমাদের বিশেষ করে যুবসমাজকে আরো বেশি করে মানুষের কাজে লাগতে হবে । সেই কথা মাথায় রেখে উত্তরণ সংগঠনের সদস্যরা নিজেদের সাধ্যমত এই সমস্ত গরিব মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় তারাও তাদের উৎসাহিত করেছেন। উত্তরণের সদস্যরা মনে করেন এই বিপদের দিনে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে । তবেই করোনার মত ভয়াবহ ব্যাধি আমাদের সমাজ থেকে দূর হবে।
Related Articles
ফুটবল সম্রাটের প্রয়ানে যুবভারতীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন।
কলকাতা, ৩০ ডিসেম্বর:- ফুটবলের রাজা পেলের প্রয়ানে পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে যুবভারতী ক্রীড়াঙ্গনে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনের অনুষ্ঠান আয়োজন করেন। অরূপ বিশ্বাস সহ বিভিন্ন ক্লাবের শীর্ষ কর্তারা এই দিন পেলের ছবিতে মাল্যদান করেন ক্লাবের পতাকা তার ছবির সামনে রাখেন। অনেকেই তার স্মৃতি উদ্দেশ্যে কিছু না কিছু বক্তব্য রাখেন। মূলত সবার বক্তব্য এক ফুটবলার […]
জঙ্গলে মাছ ধরতে গিয়ে বাঘের আক্রোমণে নিহত মৎস্যজীবী।
দ:২৪পরগনা,২৯ এপ্রিল:- লকডাউন এর জের। সংসারে চলছে টানাটানি। আর তাইতো পয়সা রোজগারের আশায় জঙ্গলে গিয়েছিল মাছ ধরতে। মাছ ধরতে গিয়ে বাঘের আক্রমণে নিহত হলেন এক মৎস্যজীবী। নিহত মৎস্যজীবীর নাম সুজিত মন্ডল।ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের ঝিলার জঙ্গলে। নিহত সুজিত মন্ডলের বাড়ি গোসবা ব্লকের লাহিরিপুর এলাকায়। সেদিন সকালে বাঘের আক্রমণে নিহত হন ঐ […]
রাজ্যপালকে কাছে পেয়ে আপ্লুত বনমালীদেবী, জানালেন ছেলের মৃত্যু প্রতিটি রাত চোখ ভেজায়।
হাওড়া,৩ মার্চ:- এক বছর আগে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলা ঘটায় জঙ্গিরা। ওই হামলায় শহীদ হয়েছিলেন হাওড়ার বাউড়িয়ার চককাশী গ্রামের বাসিন্দা বাবলু সাঁতরা। ঘটনার এক বছর পর মঙ্গলবার তাঁর বাড়িতে আসলেন রাজ্যপাল জগদীপ ধনখর। শোকার্ত পরিবারের পাশে কাটালেন বেশ কিছুটা সময়। গত ৩০ জুলাই কেশরীনাথ ত্রিপাঠীর জায়গায় রাজ্যপালের দায়িত্বভার নিয়েছিলেন জগদীপ ধনখর। […]









