এই মুহূর্তে জেলা

রেশনে দেওয়া আটা নিম্নমানের , অভিযোগ তুলে সিঙ্গুর বিডিও অফিসের গেটে বিক্ষোভ গ্রামবাসীদের।

হুগলি,১২ মে:- রেশনে দেওয়া আটা নিম্নমানের। সেই অভিযোগ তুলে সিঙ্গুর বিডিও অফিসের গেটে বিক্ষোভ গ্রামবাসীদের। অভিযোগ রেশনে দেওয়া আটা প্লাস্টিক জাতীয়। সেই আটা মাখার পর তা সম্পূর্ন প্লাস্টিক বা রবারের মতো হয়ে যাচ্ছে। এই অভিযোগ তুলে সিঙ্গুর ব্লক উন্নয়ন আধিকারিকের গেটের বাইরে স্থানীয় বিজেপি সদস‍্যদের নেতৃত্বে আটা মেখে প্রতিবাদে সামিল গ্ৰামের মহিলারা। কিছুক্ষন পরে সিঙ্গুর […]

এই মুহূর্তে জেলা

নার্সেস – ডে তে বৃহন্নলারা ফুলের তোড়া নিয়ে হাজির সিঙ্গুর গ্রামীন হাসপাতালে।

হুগলি,১২ মে:- সকাল থেকে এলাকার বাগান থেকে ফুল তুলে নিজেদের হাতে তৈরি করেছে ফুলের তোড়া। আজ নার্সেস ডে। তাই সিঙ্গুরের জলাঘাটা গ্রামের বৃহন্নলারা সেই ফুলের তোড়া নিয়ে হাজির সিঙ্গুর গ্রামীন হাসপাতালে। উদ্দেশ্য হাসপাতালের সেবিকাদের সংবর্ধনা দেওয়া। সারা বছর অক্লান্ত পরিশ্রম করে যেভাবে রোগীদের চিকিত্সা পরিষেবা দিয়ে যাচ্ছে, সেই সমস্ত নার্সদের এই বিশেষ দিনে সম্মানিত করা। […]

এই মুহূর্তে জেলা

পরিযায়ী শ্রমিক সহ আটকে পড়া মানুষজনকে নিয়ে ভেলোর থেকে বিশেষ ট্রেন এল হাওড়ায়।

  হাওড়া,১২ মে:- তামিলনাড়ুর ভেলোর থেকে লকডাউনে আটকে পড়া মানুষজনকে নিয়ে মঙ্গলবার বিকালে ২৩ নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছায় একটি বিশেষ ট্রেন। ভেলোর থেকে আসা ট্রেনটিতে ১,১২৬ জন যাত্রী ছিলেন। পরিযায়ী শ্রমিকরা ছাড়াও এদিন ওই ট্রেনে ফিরলেন ভেলোরে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া বেশ কিছু মানুষ এবং অনেক পড়ুয়ারাও। তাদের প্রথমে থার্মাল স্ক্রীনিং করা হয়। যাত্রীদের […]

এই মুহূর্তে জেলা

রাজ্যে মোট ১২৬ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল – স্বরাষ্ট্রসচিব।

নবান্ন,হাওড়া,১২ মে:- রাজ্যে বিগত ২৪ ঘণ্টায় আরও আটজন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এই নিয়ে এখনো পর্যন্ত রাজ্যে মোট ১২৬ জনের ওই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল। পাশাপাশি অন্যান্য কারণে ৭২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় আজ নবান্নে একথা জানিয়েছেন। এছাড়া গত ২৪ ঘন্টায় রাজ্যে আরও ১১০ জন নভেল করোনা ভাইরাসে আক্রান্ত […]

এই মুহূর্তে জেলা

কড়াভাবে লকডাউন চালিয়ে জন জীবনকে ধীরে ধীরে স্বাভাবিক করতে স্বল্পমেয়াদী পরিকল্পনা করা হবে – মুখ্যমন্ত্রী।

নবান্ন,হাওড়া,১২ মে:- করোনা এখনই বিদায় নেবেনা তা ধরে নিয়েই রাজ্য সরকার সবরকম সতর্কতা বজায় রেখে অর্থ নৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করার কথা ভাবছে। নবান্নে আজ জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানিয়েছেন, ২ মাস কাজ বন্ধ থাকায় অর্থনীতি ভেঙে পড়েছে। এজন্য কড়াভাবে লকডাউন চালিয়ে যাওয়ার পাশাপাশি জন জীবনকে ধীরে ধীরে […]

এই মুহূর্তে জেলা

লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজই প্রথম যাত্রিবাহী ট্রেন রওনা হল দিল্লির উদ্দেশ্যে।

  হাওড়া,১২ মে:- লকডাউনের ৪৯ দিনে মঙ্গলবার বিকালে যাত্রিবাহী ট্রেন হাওড়া থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিল। গত ২২ মার্চের পর এই প্রথম কোনও যাত্রীবাহী ট্রেন হাওড়ায় থেকে চলাচল করল। করোনা বিধি মেনে খুব অল্প সময়ের ব্যবধানে এই ট্রেন চলাচল নিয়ে প্রথম থেকেই রাজ্য ও রেল সবরকমের প্রস্তুতি নিয়েছিল। আজ ১২মে হাওড়া থেকে প্রথম ট্রেন গেল […]

এই মুহূর্তে জেলা

আজ দুপুরে ভেলোর থেকে হাওড়া এসে পৌঁছাবে একটি বিশেষ ট্রেন।

হাওড়া,১২ মে:- তামিলনাড়ুর ভেলোর থেকে লকডাউনে আটকে পড়া মানুষজনকে নিয়ে আজ মঙ্গলবার দুপুরে হাওড়া এসে পৌঁছাবে একটি বিশেষ ট্রেন। ভেলোর থেকে ট্রেনটিতে আসছেন ১,১২৬ জন যাত্রী। পরিযায়ী শ্রমিকরা ছাড়াও ওই ট্রেনে ফিরছেন ভেলোরে চিকিৎসা করতে গিয়ে আটকে পড়া বেশ কিছু মানুষ এবং অনেক পড়ুয়ারাও। তাদের প্রথমে থার্মাল স্ক্রীনিং করা হবে। শারীরিক পরীক্ষায় কোনও সমস্যা না […]

এই মুহূর্তে জেলা

সাংবাদিকের উপরে হামলার অভিযোগ থানার সামনে বিক্ষোভ মাথাভাঙায় প্রেস ক্লাবের।

   কোচবিহার,১১ মে:- সাংবাদিকের উপরে হামলার অভিযোগে থানার সামনে বিক্ষোভ দেখালেন মাথাভাঙার সাংবাদিকরা। আজ মাথাভাঙা থানার বিক্ষোভ দেখায় সাংবাদিকরা। তাঁদের অভিযোগ, গতকাল মাথাভাঙার নয়ারহাট এলাকার এক নিউজ পোর্টালের সাংবাদিক সঞ্জয় বর্মণের উপর মোটর সাইকেল নিয়ে এসে হামলা চালায় দুই দুষ্কৃতী। মাথায় আঘাত করার চেষ্টা হলেও শেষ পর্যন্ত সঞ্জয় বর্মণের কোমরে আঘাত লাগে। সাথে সাথে সে […]

এই মুহূর্তে জেলা

কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগী দীঘি থেকে উদ্ধার রাজ আমলের দেবী মঙ্গলচণ্ডীর রুপোর মূর্তি।

  কোচবিহার,১১ মে:- কোচবিহার মদন মোহন মন্দিরের পাশের বৈরাগী দীঘি থেকে উদ্ধার রাজ আমলের একটি দেবী মূর্তি। ওই দেবী মুর্তি মঙ্গলচণ্ডীর বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির সংলগ্ন বৈরাগী দীঘিতে নামতে গিয়ে কয়েকজন মানুষ ওই মূর্তিটি কে দেখতে পান। পরে […]

এই মুহূর্তে জেলা

হাওড়ায় করোনার কন্টেনমেন্ট জোনগুলিতে জীবাণুমক্তকরণের কাজ শুরু করল পুরনিগম।

  হাওড়া,১১ মে:- হাওড়ায় করোনার কন্টেনমেন্ট জোনগুলিতে এবার জীবাণুমক্তকরণের কাজ শুরু করল পুরনিগম।ওইসব এলাকায় বসবাসকারী মানুষদের যাতে কোনও সমস্যা না হয় তারজন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এর পাশাপাশি হাওড়া পুরনিগমও বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে। কন্টেনমেন্ট জোনে নমুনা সংগ্রহ, চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি জীবাণুমুক্তকরণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পুর কমিশনার ধবল জৈন জানান, […]