এই মুহূর্তে জেলা

বনধ রুখতে ধোলাই-পেটাই এর স্লোগান মিছিল থেকে তৃণমূল বিধায়কের।

হুগলি, ২৭ আগস্ট:- বনধ রুখতে তৃণমূলের মিছিলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান উঠল। নেতৃত্বে ছিলেন খোদ এলাকার বিধায়ক অসিত মজুমদার। আগামীকাল বিজেপির ডাকা বাংলা বনধের প্রতিবাদে মঙ্গলবার রাতে চুঁচুড়ার পিপুলপাতি থেকে মিছিল বের করে তৃণমূল। বলপূর্বক বিজেপি বনধ সফল করতে এলে ধোলাই হবে, পেটাই হবে স্লোগান তোলা হয়। মিছিল হাসপাতাল রোড ধরে ঘড়ির মোড় হয়ে […]

এই মুহূর্তে জেলা

আরজিকর কাণ্ডের প্রতিবাদে চুঁচুড়ায় পথে নামল প্রেসক্লাব অফ হুগলির সাংবাদিকরা।

হুগলি, ২৭ আগস্ট:- আরজিকর কাণ্ডের পর থেকে ধারাবাহিকভাবে সাংবাদিকরা তুলে ধরেছেন গোটা ঘটনার বাস্তবিক চিত্র। সংবাদকর্মীরা বিভিন্ন সময়ে সমাজে ঘটে যাওয়ার অপ্রিতিকর ব্যবস্থাকে তুলে ধরলেও এবার একেবারে রাস্তায় নেমে প্রতিবাদ দেখালেন হুগলি জেলার সাংবাদিকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে হুগলি প্রেসক্লাবের পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড় এলাকায় একটি সমাবেশের আয়োজন করা হয়। যেখানে একসঙ্গে ক্যামেরা বুম ছেড়ে […]

এই মুহূর্তে জেলা

পুলিশ বাড়ির ছাদ থেকে ইট মেরেছে, অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের।

হাওড়া, ২৭ আগস্ট:- মঙ্গলবারের নবান্ন অভিযানে জল কামান কাঁদানে গ্যাস ছাড়াও বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে, এমনটাই অভিযোগ করলেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তিনি পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করে বলেন শান্ত আন্দোলনের উপর পুলিশ জল কামান, কাঁদানে গ্যাস ছুঁড়েছে। পুলিশ বাড়ির ছাদ থেকে ইট ছুঁড়েছে আন্দোলনকারীদের উপরে। ২৪-২৬ জন আহত হয়েছে। আন্দোলনকারীরা কাউকে […]

এই মুহূর্তে জেলা

পুলিশকে লক্ষ করে ইঁটবৃষ্টি, পাল্টা লাঠিচার্জ, জখম চন্ডীতলার সিআই শৌভিক গাঙ্গুলী।

হাওড়া, ২৭ আগস্ট:- এই মুহুর্তে রণক্ষেত্র পরিস্থিতি হাওড়া ময়দানে। পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ। পুলিশকে লক্ষ্য করে ব্যাপক ইটবৃষ্টি। পুলিশ পাল্টা লাঠিচার্জ করে ও জলকামান এবং টিয়ার গ্যাস চার্জ করে। হাওড়া ময়দানের কাছে পুলিশকে লক্ষ্য করে আন্দোলনকারীদের এলোপাথাড়ি ইটপাটকেল ও পাথর ছুঁড়লো। পুলিশের লাঠি কেড়ে নেওয়ার চেষ্টা হল। আন্দোলনকারীদের ছোঁড়া ইটের ঘায়ে গুরুতর জখম […]

এই মুহূর্তে জেলা

নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্র হাওড়া।

হাওড়া, ২৭ আগস্ট:- নবান্ন অভিযান ঘিরে এই মুহুর্তে তুলকালাম পরিস্থিতি হাওড়ার সাঁতরাগাছিতে। রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এদিন দুপুর ১টা নাগাদ আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই পুলিশ ও র‍্যাফ লাঠি উঁচিয়ে তেড়ে যায়। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছোঁড়ে বলে অভিযোগ। পুলিশ ও র‍্যাফ পাল্টা লাঠিচার্জ করে। টিয়ার গ্যাসের সেল ফাটায়। এরপর আন্দোলনকারীরা […]

এই মুহূর্তে জেলা

নবান্ন অভিযানে হুগলির বিভিন্ন প্লাটফর্মে বিজেপির নেতাকর্মীদের ভিড়।

হুগলি, ২৭ আগস্ট:- গতকালই পুলিশ সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছিল ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান আখেরে কাদের কর্মসূচি। মোবাইলে সমাজমাধ্যমের পেজ খুলে ইঙ্গিত করেছিলেন গেরুয়া বাহিনীর দিকে। যদিও বিজেপি জানিয়েছিল এই কর্মসূচি সরাসরি তাদের নয়। কিন্তু মঙ্গলবার সকালে দেখা গেল বিভিন্ন প্লাটফর্ম থেকে ট্রেনে চাপতে বিজেপির নেতাকর্মীদের। হুগলির বিজেপির এক মণ্ডল সভাপতি বাপন হাজরা এদিন […]

এই মুহূর্তে জেলা

নবান্ন অভিযানে যাওয়ার পথেই আটক মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি।

হুগলি, ২৭ আগস্ট:- মেদিনীপুর স্টেশন থেকে আটক করা হলো মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি শংকর গুছাইতকে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে পুরনো মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে শংকর গুছাইতকে। নবান্ন অভিযানে যোগ দেওয়ার জন্য আজ সকালে পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেসে ওঠার সময় স্টেশন থেকেই মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ আটক করে তাকে।

এই মুহূর্তে জেলা

আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ সহ অন্যান্য সংগঠনের নবান্ন অভিযান, শহর জুড়ে পুলিশি নিরাপত্তা, সতর্ক পুলিশ।

হাওড়া, ২৭ আগস্ট:- আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে হাওড়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শহরের একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হচ্ছে পুলিশ, র‍্যাফ এবং কমব্যাট ফোর্স। এদিন সকাল থেকেই হাওড়া ময়দান চত্বরে সমস্ত দোকান বন্ধ রাখা হয়েছে। একবারে শুনশান এলাকা। হাওড়া সিটি পুলিশের কর্মীরা ময়দানের ফার্স্ট ব্যারিকেড তৈরিতে ব্যস্ত। […]

এই মুহূর্তে জেলা

মানুষকে পথে নেমেই প্রতিবাদ করতে হবে, চুঁচুড়ায় এসে দাবি অম্বিকেশের।

হুগলি, ২৬ আগস্ট:- আরজি করের বিচার চেয়ে চুঁচুড়া ঘড়ির মোরে সচেতন নাগরিক মঞ্চের অবস্থান মঞ্চে আজ সন্ধায় উপস্থিত হন কার্টুন কান্ডে পরিচিত অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র। আরজি করের ঘটনায় সুপ্রিম কোর্ট মামলা নিয়েছে। সিবিআই তদন্ত করছে।তাও আন্দোলন থামছে না। অম্বিকেশ বলেন, একজন সাধারন নাগরিক একজন শিক্ষক হিসাবে বলতে পারি, হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব সময় প্রভাবশালী ও […]

এই মুহূর্তে জেলা

ছাত্র সংগঠনের ডাকে নবান্ন অভিযানের আগে হাওড়ায় গুরুত্বপূর্ণ বৈঠক পুলিশের।

হাওড়া, ২৬ আগস্ট:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার একাধিক ছাত্র সংগঠনের ডাকে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। ওই কর্মসূচির কয়েক ঘন্টা আগে সোমবার বিকেলে হাওড়ার শরৎ সদনে পুলিশ প্রশাসনের উদ্যোগে এক অতি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে রাজ্য পুলিশ প্রশাসনের পদস্থ কর্তাব্যক্তিরা ছাড়াও হাওড়া পুলিশ কমিশনারেটের আধিকারিকরা উপস্থিত ছিলেন। নবান্ন অভিযানের দিন কীভাবে […]