চাঁদপাড়া,২৯ ডিসেম্বর:- যাঁরা দেশে সন্ত্রাসবাদী কাজ করছে, তাদের জন্য দিদি আপনি মিছিল করছেন। তাহলে আপনি ওপারে চলে যান। রবিবার উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ায় দলীয় জনসভায় ঠিক এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হুমকি দিলেন। এদিন সংশোধিত নাগরিকত্ব আইন পাশে বিজেপির অভিনন্দন যাত্রা কর্মসূচি ছিল। সেখানে দিলীপ বিস্ফোরক বক্তব্য রাখেন। এদিন চাঁদপাড়া দেবীপুর প্রাথমিক স্কুলের মাঠে […]
জেলা
দলের নির্দেশে ‘দিদিকে বলো’ কর্মসূচিতে সামিল এবার হাওড়ার বিদায়ী পুরবোর্ডের জনপ্রতিনিধিরা।
হাওড়া,২৯ ডিসেম্বর:- হাওড়ায় সপ্তম পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছে বছরখানেক আগেই। পুরসভা পরিচালনার ভার তুলে দেওয়া হয়েছে প্রশাসকের হাতে। কাউন্সিলররা কাগজে-কলমে প্রাক্তন হলেও এখনও তাঁরা মানুষের প্রয়োজনে আপদে বিপদে ছুটে যাচ্ছেন। সামনেই পুরভোট। তার আগে তাদের জনসংযোগ আরও বাড়াতে এবার দলের নির্দেশে হাওড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে শুরু হয়েছে “দিদিকে বলো” কর্মসূচি। রবিবার সকালে হাওড়ার ১৯, ২২, […]
সিসিটিভি ক্যামেরা ভাঙার অভিযোগে দুই শিশুকে বেধরক মারধর ও আটকে রাখার অভিযোগ উঠলো এক দম্পতির বিরুদ্ধে।
হুগলি,২৯ ডিসেম্বর:- সিসিটিভি ক্যামেরা ভাঙার অভিযোগে দুই শিশুকে বেধরক মারধর ও আটকে রাখার অভিযোগ উঠলো এক দম্পতির বিরুদ্ধে। ঘটনায় উত্তেজিত জনতারা চড়াও হয় অভিযুক্তের বাড়িতে। উত্তমমধ্যম দেওয়া হয় ওই দম্পতিকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রবিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত কানাগর আশ্রম মাঠ এলাকায়। ১ম ও ২য় শ্রেনীতে পড়া ওই দুই […]
সর্বভারতীয় স্তরে ২ দিন ব্যাপী প্রাক্তনী সম্মেলনের সূচনা বেলুড় মঠে।
হাওড়া,২৮ ডিসেম্বর:- সর্বভারতীয় স্তরে দু’দিনের প্রাক্তনী সম্মেলনের সূচনা হলো বেলুড় মঠে। শনিবার সকালে এর সূচনা হয়। দু’দিনের এই সম্মেলনে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রায় সাড়ে ৩ হাজার প্রাক্তন ছাত্রছাত্রী যোগ দেবেন। এই সম্মেলনে দেশের ৪৮টি রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীন প্রায় দ্বিশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা যোগ দিয়েছেন। শনিবার সম্মেলনের সূচনা করেন রামকৃষ্ণ মঠ ও […]
এমন কেউ বাপের বেটা নেই যে বাংলার মানুষের অধিকার কেড়ে নিতে পারবে। বাংলায় এনআরসি প্রসঙ্গে বললেন অরূপ রায়।
হাওড়া,২৮ ডিসেম্বর:- যতদিন মমতা বাংলায় থাকবেন ততদিন বাংলার প্রতিটি ধর্ম সম্প্রদায়ের মানুষকে রক্ষা করবেন। কোনওভাবেই বাংলায় এনআরসি হবে না। সিএএ কালা কানুন মানা হবে না। শনিবার সকালে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলে তৃণমূলের এক অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। তিনি বলেন, এমন কেউ বাপের বেটা নেই যে […]
রাতের অন্ধকারে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা হাওড়ায়।
হাওড়া,২৮ ডিসেম্বর:- ওড়ার চ্যাটার্জিহাটের বেলেপোল এলাকায় রাতের অন্ধকারে পরপর দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে ওই ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি চশমার দোকান এবং পাশেই একটি প্রিন্টিংয়ের দোকানে চুরি হয়। চশমার দোকানের শাটার বেঁকিয়ে দোকানে ঢুকে নগদ টাকা সহ চশমা চুরি যায়। ওই দোকান থেকে প্রায় […]
এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো চন্দননগর এ।
হুগলি,২৮ ডিসেম্বর:– চন্দননগর উপসংশোধানাগারে এক বিচারাধীন বন্দির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল প্রসাশনিক মহলে।গৃহবধু হত্যার অভিযোগে ৩০ ১১ ১৯ তারিখে গ্রেফতার হয়েছিল সিংগুর গোবিন্দপুরের শ্বশুর স্বামী শাশুড়ী ও দেওর।এদের বিরুদ্ধে সিংগুর থানায় অভিযোগ দায়ের হয়।কেস নং ৩৬১/১৯/৩০ ১১ ১৯ ৪৯৮/৪০৬/৩০৪ ব আই পি সি। […]
শ্রীরামপুর ও চুঁচুড়ায় বিধায়কের নেতৃত্বে অবস্থান বিক্ষোভ।
হুগলি,২৮ ডিসেম্বর:- দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজ নাগরিক পঞ্জি ও নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবীতে বিধানসভা ভিত্তিক ধর্না কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেইমত শ্রীরামপুরের বিধায়ক ডাঃ সুদিপ্ত রায়ের নেতৃত্বে শ্রীরামপুর আদালত সংলগ্ন এলাকায় শুরু হয়েছে তৃণমূলের অবস্থান। এনআরসি ও সিএএ-এর বিরুদ্ধে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বিধায়কের পাশাপাশি শ্রীরামপুর বিধানসভা এলাকার অন্তর্গত ত্রিস্তর […]
DRM অফিসের সামনে ধর্না।
হাওড়া,২৭ডিসেম্বর:- এবার বেশ কয়েক দফা দাবির ভিত্তিতে হাওড়ায় ডিআরএম অফিসের সামনে ধর্নায় বসলেন রেলের গার্ড এবং ড্রাইভাররা। শুক্রবার বিকেলে ধর্নার পাশাপাশি ডিআরএমের কাছে কাছে স্মারকলিপি জমা দেন তারা। শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই ধর্না। এদিন পূর্ব রেলের অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশন (এআইলআরএসএ) এবং অল ইন্ডিয়া গার্ড কাউন্সিল (এআইজিসি) […]

