এই মুহূর্তে জেলা

আজাদ হিন্দ এক্সপ্রেস থেকে উদ্ধার চোরাই ফোন। গ্রেফতার মালদহের যুবক।

  হাওড়া,২৩ জানুয়ারি:- আগামী ২৬ জানুয়ারি দেশের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে দেশের প্রতিটি স্টেশন। হাওড়া স্টেশনেও নিরাপত্তা বাড়ানো হচ্ছে। কয়েকদিন আগে থেকেই বিভিন্ন দূরপাল্লার ট্রেনে চিরুনি তল্লাশি শুরু করেছে আরপিএফ এবং জিআরপি। ইতিমধ্যেই হাওড়া স্টেশনে বিভিন্ন দূরপাল্লার ট্রেনে তল্লাশি চলছে। প্রজাতন্ত্র দিবসের আগে তল্লাশি চালানোর সময় বুধবার হাওড়া স্টেশনে একটি দূরপাল্লার […]

এই মুহূর্তে জেলা

অ্যান্টি কোরাপশন কমিটির উদ্যোগে সচেতনতা যাত্রা।

হুগলি,২৩ জানুয়ারি:- উত্তরপাড়ার অ্যান্টি কোরাপশন কমিটির উদ্যোগে এক র‍্যালি ডানকুনি থেকে হুগলির উদ্যেশ্যে যাত্রা করল।বাইক ও চারচাকার গাড়ি করে জিটিরোড দিয়ে সমিতির সদষ্যরা এগিয়ে চলে।মুলত ভারতে অপরাধ ও ভষ্ট্রাচারের বিরুদ্ধে সাধারণ মানুষদের সচেতন করতে এই উদ্যেগ।এই সংস্থা সমাজ সেবা করে আসছে ২১ বছর থেকে। ইতিমধ্যে ১৮ লক্ষ অভিযোগ সংগ্রহ করে কেন্দ্রীয় সরকারের কাছে ন্যায় বিচার […]

এই মুহূর্তে জেলা

বাঁকুড়া বাস কল্যাণ সমিতির ডাকা কর্মবিরতির জেরে ভোগান্তির শিকার সাধারণ মানুষের ।

বাঁকুড়া,২২ জানুয়ারি:- বাঁকুড়া কল্যাণ সমিতি ডাকা কর্মবিরতির জেরে বন্ধ রয়েছে বাঁকুড়া থেকে দুর্গাপুর যাওয়ার বাস । তবে যাত্রীদের সুবিধার্থে কয়েকটি বাস তারা চালিয়েছেন । তবে কেন এই কর্মবিরতি , খবর সূত্র জানা যায় বাঁকুড়া দুর্গাপুর প্রায় ১১০ টি বাস রোজ যাতায়াত করে । তাদের মধ্যে একটি অন্যতম সুইটি বাস । অভিযোগ এই সুইটি বাসের মালিক […]

এই মুহূর্তে জেলা

পুলিশকে অত্যন্ত খারাপ ভাবে ব্যবহার করছে রাজ্য সরকারঃ দিলীপ ঘোষ।

   কোচবিহার,২২ জানুয়ারি:- আইনের অপব্যবহার করছে রাজ্য সরকার। শাসক এবং বিরোধীদের জন্য পৃথক নীতি চালু করেছে এই সরকার। বিজেপির সভা সমিতি করার অধিকার কেরে নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বুধবার কোচবিহার পুন্ডিবাড়িতে অবস্থিত উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরের বাইরে ওই বিশ্ববিদ্যালয়ের সম্মুখে কর্মচারী সংগঠনের একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় দিলীপ ঘোষ। […]

এই মুহূর্তে জেলা

থানা থেকে চুরি ১৮টি বন্দুক,গ্রেফতার জামবনি থানার সাব ইনস্পেক্টর।

  ঝাড়গ্রাম,২২ জানুয়ারি:-  ঝাড়গ্রামের লালগড় থানা থেকে ১৮টি আগ্নেয়াস্ত্র চুরির অভিযোগে জামবনি থানার সাব ইনস্পেক্টর তারাপদ টুডুকে বুধবার গ্রেফতার করে ঝাড়গ্রাম জেলা পুলিশ। তারাপদের সঙ্গে গ্রেফতার করা হয়েছে আরও তিন জনকে। তাঁরা যদিও পুলিশ কর্মী নন। জেলা পুলিশ চার জনকেই গ্রেফতার করেছে। এ দিন তাঁদের আদালতে তোলা হলে, বিচারক সকলকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার […]

এই মুহূর্তে জেলা

ঘাটালে সাংসদ কার্যালয়ের উদ্বোধন করলেন ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব।

  পশ্চিম মেদিনীপুর,২২ জানুয়ারি:-  ঘাটালে সাংসদ কার্যালয়ের উদ্বোধন করলেন ঘাটালের তৃণমূল সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী । বুধবার কুশপাতায় একটি বেসরকারি সংস্থার কাছে ভাড়া নেওয়া বাড়ির তিনতলায় এই কার্যালয়ে কাজ শুরু হয়। মোট ৬ টি কক্ষ রয়েছে। উপস্থিত ছিলেন ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই , শিক্ষা কর্মাধক্ষ্য শ্যাম পাত্র , জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত […]

এই মুহূর্তে জেলা

বাঁকুড়ার সারেঙ্গায় হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল জলের ট্যাংক।

  বাঁকুড়া,২২ জানুয়ারি:- বাঁকুড়ার সারেঙ্গা ব্লকের ফতেডাঙ্গাতে ভেঙ্গে পড়ল একটি পিএইচ ই এর পানীয় জলের ট্যাংক। স্থানীয় বাসিন্দারা প্রথমে কিছু শব্দ শুনতে পায়। শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখেন জলের ট্যাংকিতে ফাটল দেখা যাচ্ছে।প্রায় তিন ঘন্টার পরে ট্যাংকিটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। গড়গড়্যা অঞ্চল এবং বিক্রমপুর অঞ্চলের বেশ কিছু এলাকার মানুষ এই জলের ট্যাংক থেকে পানীয় […]

এই মুহূর্তে জেলা

নাবালিকা ছাত্রীকে অপহরন করে খুনের ঘটনায় দুই অভিযুক্তকে আজ দোষী সাব্যস্ত করলো চুঁচুড়া আদালত।

হুগলি,২২ জানুয়ারি:- নাবালিকা ছাত্রীকে অপহরন করে খুন এবং খুনের পর শারীরিক সম্পর্ক স্থাপন এবং দুটি পা কেটে মৃতদেহ মাটিতে পুঁতে দেওয়ার ঘটনায় দুই অভিযুক্তকে আজ দোষী সাব্যস্ত করলো চুঁচুড়া আদালত। ঘটনায় আরও এক অভিযুক্ত স্মরূপ মজুমদার প্রাপ্তবয়স্ক না হওয়ায় তার জুভেনাইল কোর্টে বিচার চলছে। দোষী সাব্যস্ত দুই আসামীর নাম গৌরব মন্ডল ও কৌশিক মালিক। গত […]

এই মুহূর্তে জেলা

ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের বিজেপির শ্রমিক ইউনিয়ন এর অফিস পুনঃদখল করতে গেলে উত্তেজনা।

উঃ২৪পরগনা,২২ জানুয়ারি:- গতকাল ভাটপাড়া পৌরসভা তৃনমুল পুনুরুদ্ধারের পরই ভাটপাড়ায় অশান্তি ছড়াচ্ছে।গতকাল রাত্রে গোলঘোর সুন্দিয়া মোড়ে তৃনমুল বিজেপির থেকে তাদের দলীয় কাযা’লয় পুনুরুদ্ধারের পরই আজ ভাটপাড়ার রিলায়েন্স জুটমিলের বিজেপির শ্রমিক ইউনিয়ন এর অফিস পুনঃদখল করতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর পুলিশ এলে পুলিশ কে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি সম’থিত শ্রমিকরা। তাদের অভিযোগ গতকাল রাত থেকে […]

এই মুহূর্তে জেলা

দার্জিলিং শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিল করেন মমতা।

দার্জিলিং,২২ জানুয়ারি:- বুধবার দার্জিলিং শহরে নাগরিকত্ব আইনের বিরুদ্ধে মিছিলও করেন মমতা। সেখানে ভানু ভক্ত ভবন থেকে চক বাজার পর্যন্ত মিছিলের একেবারে সামনে ছিলেন মমতা। সঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চার নেতারা ছাড়াও ছিলের রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। কলকাতায় নাগরিকত্ব আইন বিরোধিতায় মমতাকে হাতে কাঁসর নিতে দেখা গিয়েছে। এদিন দেখা গেল বড় করতাল বাজিয়ে […]