পূর্ব বর্ধমান,২৫ মার্চ:- করোনা ভাইরাসের প্রতিরোধ আটকানোর জন্য বিভিন্ন জায়গায় মানুষজনকে সচেতন করা হচ্ছে প্রতিরোধ গড়ে তোলার জন্য মানুষজনকে নির্দেশিকাও জারি করা হয়েছে তবুও মানষ ভিড় করছেন বিভিন্ন বাজারে বর্ধমান শহরে বিভিন্ন ওষুধের দোকানে। ওষুধের দোকানদার তারাও নিয়ন্ত্রন করার চেষ্টা করছন মানুষকে সচেতন করার জন্য তারাও ধারাবাহিকভাবে প্রচার অভিযান চালাচ্ছেন।করোনা ভাইরাসকে প্রতিরোধ করার জন্য নানা […]
জেলা
উত্তরপাড়ায় ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ এর মাস্ক ,স্যানিটাইজার বিতরণ ও করোনা থার্মল স্ক্রিনিং পরীক্ষা শিবির।
প্রদীপ সাঁতরা ,২৫ মার্চ:- করোনা ভাইরাস রুখতে মাস্ক ও স্যানিটাইজারের বিরাট আকাল তৈরি হয়েছে দেশজুড়ে। এখনও বহু মানুষ এগুলি সংগ্রহ করতে পারেনি । তার কথা চিন্তা করে সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করলো ইন্টারন্যাশনাল সোসাইটি অফ লোকনাথ (ইসলোক)।গত কদিন ধরে উত্তরপাড়ার আসে পাশে স্থানীয় মানুষদের সকাল থেকে মাস্ক, স্যানিটাইজার বিতরণ ও করোনা […]
রিষড়া থানার উদ্যোগে লকডাউন থেকে ছাড় দেওয়া দোকানের সামনে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ চক ও চুন দিয়ে সার্কেল
তরুণ মুখোপাধ্যায়,২৫ মার্চ:- করোনা সতর্কতা হিসাবে প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি কেউ বাইরে বেরলে একে অপরের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এরপরই বুধবার চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার উদ্যোগে লকডাউন থেকে ছাড় দেওয়া দোকানের সামনে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ চক ও চুন দিয়ে সার্কেল […]
১৪ এপ্রিল পর্যন্ত যাত্রীবাহী ট্রেন বন্ধ করা হল।
হাওড়া,২৫ মার্চ:- পূর্ব ও দক্ষিণ-পূর্ব রেল টিকিট ১৪ মার্চের আগে বিক্রি না করার সিদ্ধান্ত নিল। বুধবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে সেই সিদ্ধান্ত জানানো হয়েছে। ইতিপূর্বে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ৩১ মার্চ পর্যন্ত যাবতীয় প্যাসেঞ্জার ট্রেন বাতিল করার পাশাপাশি ৩১ মার্চ পর্যন্ত টিকিট বুকিং বাতিল করা হয়েছিল। মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে প্রধানমন্ত্রীর সারা দেশে তিন সপ্তাহের […]
ডানকুনিতে লকডাউন এর নিয়ম ভাঙ্গায় কান ধরে উঠবস পুলিশের।
হুগলি,২৫ মার্চ:- একাধারে যখন সারা দেশ জুড়ে চলছে লকডাউন আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আইন ভাঙার ঘটনা। বুধবার তেমনি চিত্র দেখা গেল হুগলির ডানকুনিতে ।জাতীয় সড়কের উপরে বিনা কারণে বহু যুবককে মোটরবাইক নিয়ে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখা যায়। এদের মধ্যে বেশ কয়েকজনকে শাস্তিস্বরূপ কান ধরে উঠ বস করানো হয়। পুলিশের বক্তব্য বারবার বলা ও […]
দিনহাটার পুঁটিমারিতে রেল লাইনের ধারে বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য।
কোচবিহার,২৫ মার্চ:- করোনার আতঙ্কের মাঝে একটি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে দিনহাটার পুটিমারিতে। ঘটনাটি ঘটেছে পুটিমারি শিমলতলা রেল গেটের পাশে রেল লাইনের ধারে। ওই ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পরতেই স্থানীয় লোকজন ভিড় জমাতে শুরু করে। পরে পুলিশ ও রেল পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। পরে রেল পুলিশ এসে আলিপুরদুয়ারের বোম স্কোয়াডকে খবর দেয়। পরে […]
লক্ষ্মণরেখা: সেফটি সার্কেল’ আঁকছে পুলিশ,দোকান বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে।
প্রদীপ সাঁতরা ,২৫ মার্চ:- দেশজোড়া লকডাউনের মধ্যে প্রশাসনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বাজার-দোকান-ব্যাঙ্ক। অত্যাবশ্যকীয় পণ্যকে ছাড় দেওয়ার ফলে এখন প্রতিদিন সকালেই ভিড় হচ্ছে বাজারগুলিতে। এইসব জায়গায় এলে বোঝা যাচ্ছে না যে দেশে আদৌ লকডাউন চলছে বলে। সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে দক্ষিণবঙ্গে উদ্যোগী হয়েছে পুলিশ-প্রশাসন। কোথাও কোথাও ব্যবসায়ীরা নিজেরাই এব্যাপারে উদ্যোগী হচ্ছেন। পূর্ব বর্ধমানের […]
একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ চক ও চুন দিয়ে সার্কেল করে দিলো।
হাওড়া,২৫ মার্চ:- করোনা সতর্কতা হিসাবে প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি কেউ বাইরে বেরলে একে অপরের সঙ্গে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। এরপরই বুধবার হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার লকডাউন থেকে ছাড় দেওয়া দোকানের সামনে একে অপরের সঙ্গে দূরত্ব বজায় রাখার জন্য পুলিশ চক ও চুন দিয়ে সার্কেল করে দেয়।সেখানে দাঁড়িয়ে […]
আটকে পড়া যাত্রীদের পাশে রেল। এগিয়ে এল রাজ্য সরকার।
হাওড়া,২৪ মার্চ:- লকডাউনের জেরে হাওড়া স্টেশনের বাইরে আটকে পড়া প্রায় তিন শতাধিক যাত্রীর পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিল আরপিএফ। তাদের জন্য খাওয়ানোর ব্যবস্থাও করা হল। এরপর তাদের বাড়ি পাঠানোর জন্য রাজ্য সরকারের সঙ্গেও যোগাযোগ করেন আরপিএফ কর্তারা। আটকে পড়া যাত্রীরা মূলত অসমের গুয়াহাটি ও আশপাশের এলাকার বাসিন্দা। মুম্বাই থেকে ফিরছিলেন তারা। রবিবার রাতে […]
করোনা মোকাবিলায় কতটা প্রস্তুত হাওড়া জেলা হাসপাতাল ? ঘুরে দেখলেন ডিজি।
হাওড়া,২৪ মার্চ:- করোনা পরিস্থিতিতে সরকারি হাসপাতালের পরিকাঠামো খতিয়ে দেখতে মঙ্গলবার বিকেলে হাওড়া জেলা হাসপাতাল পরিদর্শন করেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র। এদিন তিনি হাসপাতালে এসে হাসপাতালের সুপার ডাঃ নারায়ণ চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন। উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য সহ স্বাস্থ্য দফতরের কর্তারা। হাসপাতাল সূত্রের খবর, এদিন তিনি এসে খোঁজখবর নেন করোনা মোকাবিলায় হাওড়া জেলা হাসপাতাল […]

