এই মুহূর্তে খেলাধুলা

নভেম্বর থেকে ক্লোজ-ডোর আইএসএল।

স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা আবহে দর্শকহীন গ্যালারিতেই অনুষ্ঠিত হতে চলেছে আইএসএলের সপ্তম সংস্করণ। শুধু তাই নয়, দেশের একটি কিংবা দু’টি রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকবে ২০২০-২১ আইএসএলের ব্যপ্তি। সেই দৌড়ে এগিয়ে রয়েছে গোয়া এবং কেরল। সোমবার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে এফএসডিএলের বৈঠকে এমনই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ইন্ডিয়ান সুপার লিগের একটি বিশ্বস্ত সূত্র পিটিআই’কে জানিয়েছে, ‘নভেম্বর থেকে […]

এই মুহূর্তে খেলাধুলা

জোড়া ভারতীয় কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে ইস্টবেঙ্গল।

স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই:- বিদেশি নয়, কোয়েসর সঙ্গে সমস্যা পর্ব মেটার পর এবার ভারতীয় কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে ইস্টবেঙ্গল। ক্লাব সূত্রে এমন খবরই পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে জুলাইয়ের মধ্যেই নাকি ফ্যানেদের সুখবর শোনাতে পারে ক্লাব। জানা যাচ্ছে,নতুন ইনভেস্টারের সঙ্গে জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যেই লাল-হলুদ ব্রিগেড চুক্তি সেরে ফেলতে পারে। ক্লাবের পক্ষ থেকে কর্তারা এই […]

এই মুহূর্তে খেলাধুলা

সৌরভকে শুভেচ্ছা আইসিসির।

স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই:- আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান কি সৌরভ গাঙ্গুলি? পরবর্তী আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে তিনি ভীষণ ভাবেই রয়েছেন সে নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আজ ৮ জুলাই সে আলোচনা দূরে সরিয়ে ভারতের অন্যতম সেরা অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট। আজ ৪৮-এ পা দিলেন […]

এই মুহূর্তে খেলাধুলা

হ্যাপি বার্থ ডে মহারাজ ।

স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- স্পোর্টস ডেস্কভারতীয় দলের অধিনায়ক থেকে সিএবি সভাপতি, সিএবি সভাপতি থেকে বিসিসিআই এর মসনদে শীর্ষ পদে জায়গা করে নিয়েছেন তিনি। ভারতীয় ক্রিকেটের প্রচলিত ধারাবাহিকতাকে বদলে দেওয়ার নায়ক বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর বুধবার ৪৮ বছরে পা দিলেন প্রিন্স অফ ক্যালকাটা। তাঁর হাত ধরেই ভারতীয় দলে উঠে এসেছিলেন টিম ইন্ডিয়ার বহু তারকা […]

এই মুহূর্তে খেলাধুলা

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আগে ক্রোয়েশিয়ায় ভারতের প্রস্তুতি শিবির !

স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই:- সুনীল ছেত্রী অ্যান্ড কোম্পানির মুশকিল আসান হয়ে উঠতে পারে জাতীয় দলের কোচ ইগর স্টিম্যাচের দেশ ক্রোয়েশিয়া। অক্টোবর-নভেম্বরে কাতার, বাংলাদেশ এবং আফগানিস্তান ম্যাচের আগে ক্রোয়েশিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে পারে সুনীলদের প্রস্তুতি শিবির। ক্রোয়েশিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট দাভর সুকেরকে একটি খোলা চিঠি লিখেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি প্রফুল প্যাটেল। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপের যোগ্যতা […]

এই মুহূর্তে খেলাধুলা

করোনা যোদ্ধাদের পাশে দাঁড়াতে অলিম্পিক স্বর্ণপদক তুলে দিচ্ছেন মারিন।

স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানিয়ে এক মহৎ দৃষ্টান্ত স্থাপন করতে চলেছেন ২০১৬ রিও অলিম্পিকে সোনাজয়ী মহিলা শাটলার মারিন। চার বছর আগে ব্রাজিলের রাজধানী শহরে যিনি ভারতীয় শাটলার পিভি সিন্ধুকে হারিয়ে সোনা জিতেছিলেন। স্পেনের রাজধানী শহর মাদ্রিদের ভার্জেন দেল মার হসপিটাল কোভিড১৯ মোকাবিলায় সম্প্রতি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। আর দুঃসময়ে সেই ফ্রন্টলাইন হসপিটালের […]

এই মুহূর্তে খেলাধুলা

শচীনের রেকর্ড ভাঙতে পারেন ভারত অধিনায়ক, মত ব্র্যাড হগের।

স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- আন্তর্জাতিক ক্রিকেট বিরল নজির৷ যা আগে কোনওদিন হয়নি৷ আগামিদিনেও হবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে৷ বিশ্বের প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক হলেন শচীন রমেশ তেন্ডুলকর৷ কিন্তু বিরাট কোহলি ভবিষ্যতে শচীনের এই রেকর্ড ভেঙে ফেলতে পারেন বলেন মনে করেন ব্র্যাড হগ৷ ফিটনেসের কারণে শচীনের এই রেকর্ড কোহলি […]

এই মুহূর্তে খেলাধুলা

চলতি সপ্তাহেই টি-২০ বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত।

স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পথে। সম্ভবত চলতি সপ্তাহেই তা সরকারি ভাবে জানিয়ে দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড জানিয়ে দিয়েছে, অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পথে। সূত্রের খবর, অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে জানিয়ে দেওয়া হয়েছে সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলার জন্য তৈরি […]

এই মুহূর্তে খেলাধুলা

হ্যাপি বার্থ ডে মাহি! শুভেচ্ছার জোয়ারে স্যোশাল মিডিয়া।

স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- হ্যাপি বার্থ হ্যাপি বার্থ প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির আজ ৩৯ শে পা। ধোনির জন্মদিন ঘিরে সোশ্যাল মিডিয়ায় জুড়ে শুভেচ্ছার জোয়ার। মহেন্দ্র সিং ধোনিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বিরাট টুইটার লিখেছেন, ‘মাহি ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বরের কাছে তোমার সুস্থতা ও হাসি অটুট থাকুক এই প্রার্থনাই করি। ‘ সেই সঙ্গে […]

এই মুহূর্তে খেলাধুলা

এবার ক্রিকেটের ২২ গজেও জেটলি শাসন !

স্পোর্টস ডেস্ক , ৭ জুলাই:- বিজেপি নেতা সহ দীর্ঘদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রক সামলানোর পাশাপাশি ১৯৯৯ থেকে ২০১৩ সালের মধ্যে ১০ বছর দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন অরুণ জেটলি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণের পর তাঁর স্মরণে ও নামানুসারে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামকে চিহ্নিত করা হয়। এবার তাঁর নিজের জায়গাতে অভিষিক্ত হতে চলেছেন তাঁর ছেলে। অর্থাৎ […]