কলকাতা, ১১ জুন:- পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব ঘিরে প্রথম দিন থেকেই বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ উঠেছে রাজ্যে।পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন পর্বেই ঝরেছে রক্ত। বেশ কিছু জায়গায় মনোনয়ন জমা দিতে বিরোধীদের বাধা দেওয়ার অভিযোগও উঠেছে। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলছে বিরোধীরা। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও এনেছেন তাঁরা।মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে অশান্তির ঘটনায় রাজ্য নির্বাচন […]
কলকাতা
সরকারি বাসে বিনা টিকিটের ছাত্রীদের ধরতে বিশেষ অভিযান পরিবহন দপ্তরের।
কলকাতা, ১০ জুন:- সরকারি বাসের বিনা টিকিটের যাত্রীদের ধরতে রাজ্য পরিবহন দফতর বিশেষ অভিযানে নেমেছে। বিশেষ দল গঠন করে বাসে বাসে চলছে তল্লাশি অভিযান। শহর এবং দূরপাল্লার সব বাসেই চালানো হচ্ছে তল্লাশি। রাজ্য পরিবহন নিগমের চেয়ারম্যান রাজনবীর সিং কাপুর জানিয়েছেন, বিনা টিকিটের যাত্রীদের চিহ্নিত করে তাদের কাজ থেকে জরিমানা আদায় করা হচ্ছে। একই রকম ভাবে […]
ভোটের আগে বোমা ও অস্ত্র উদ্ধারে জেলাগুলিকে কড়া নির্দেশ কমিশনের।
কলকাতা, ১০ জুন:- পঞ্চায়েত ভোটের প্রথম পর্ব নির্বিঘ্ন করতে তত্পর রাজ্য নির্বাচন কমিশন। মনোনয়ন পর্বের প্রথম দিনে ডোমকল, খড়গ্রাম সহ বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত গন্ডগোলের ছবি ধরা পড়ায় প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে কমিশন। শনিবার সকালে তিন জেলা- মুর্শিদাবাদ, আসানসোল, উত্তর ২৪ পরগনার পরিস্থিতি জানতে চেয়ে কমিশনার রাজীব সিনহা সংশ্লিষ্ট জেলার জেলাশাসকদের ফোন করেন। সূত্রে […]
মনোনয়ন থেকে ভোটগ্রহণ পর্যন্ত রাজ্যের সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনায় মুখ্যসচিব।
কলকাতা, ৯ জুন:- দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গেই পঞ্চায়েত ভোটের প্রশাসনিক প্রস্তুতি শুরু হল জোর কদমে। বৃহস্পতিবারই পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন নতুন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা। তারপর এদিনই রাজ্য প্রশাসনের সঙ্গে এদিনই দফায় দফায় বৈঠক করেন তিনি। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও রাজ্য পুলিশের মহানির্দেশক মনোজ মালব্য দুপুরে কমিশনে এসে বৈঠকে বসেন। সেই বৈঠকে মনোনয়ন […]
রেল দুর্ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে খুব প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৮ জুন:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তের গতিপ্রকৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন তদন্তে অহেতুক তাড়াহুড় করা হচ্ছে। আসল সত্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আর তা থেকে নজর পড়ানোর জন্য রাজ্যে সিবিআইকে সক্রিয় করা হচ্ছে। মুখ্যমন্ত্রী আরও বলেন , রেলের বেহাল পরিকাঠামোর কথা সি এজির রিপোর্টেও […]
এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করতে পারবে সাধারণ মানুষ।
কলকাতা, ৮ জুন:- রাজ্যের মানুষ এবার থেকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে অভিযোগ জানাতে পারবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি জানান, সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সকাল ১০ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ফোন করা যাবে। ওই ফোন নম্বর হল ৯১৩৭০৯১৩৭০।তিনি বলেন ‘সরাসরি […]
ট্রেন দুর্ঘটনার প্রকৃত কারণ থেকে নজর ঘোরাতেই রাজ্যে সিবিআই এর তল্লাশি, অভিযোগ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৭ জুন:- করমন্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার প্রকৃত কারণ ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চলছে। ওই ঘটনা থেকে নজর ঘোরাতেই রাজ্যে সিবিআইকে তল্লাশি অভিযানে নামানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বেশ কিছু পরিবারের হাতে ঘোষিত ক্ষতিপূরণ ও অন্যান্য সুযোগ-সুবিধা তুলে দেওয়ার পর তিনি আরও একবার রেল দুর্ঘটনার পিছনের প্রকৃত […]
রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ সাহায্য তুলে দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৭ জুন:- সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় রাজ্যের ১০৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে ৮৬ জনের মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনা হয়েছে। ৪০-৫০ জন এখনো নিখোঁজ। গুরুতর আহত হয়েছেন ১৭২ জন। তাদের মধ্যে তিনজনের হাত পা চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গহানি হয়েছে। অল্প বিস্তর আহত হয়েছেন ৬৩৫ জন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ এ […]
রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা।
কলকাতা, ৭ জুন:- রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হলেন রাজীব সিনহা। গতকাল রাজভবনের তরফে সবুজ সংকেত মেলার পর আজ রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহা বর্তমানে পশ্চিমবঙ্গ শিল্প পরিকাঠামো উন্নয়ন নিগমের চেয়ারম্যান পদে রয়েছেন। গত মাসে প্রাক্তন নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হওয়ায় রাজ্য সরকার রাজীব সিনহার […]










