এই মুহূর্তে কলকাতা

পুজো কমিটির বৈঠকে এসে কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২২ আগস্ট:- নেতাজি ইন্ডোরে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এসে কেন্দ্রীয় এজেন্সিকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডিকে দিয়ে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এমনকী ইডি তল্লাশিতে ঢুকে বাড়িতে বোমা রেখে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন মুখ্য়মন্ত্রী। পুজো কমিটির সঙ্গে বৈঠকে নিজের ভাষনের ফাঁকে এদিন তিনি কেন্দ্রীয় এজেন্সির ভূমিকা […]

এই মুহূর্তে কলকাতা

আর্থিক সংকটের মধ্যেও পুজো কমিটিগুলির অনুদান বাড়ালো মুখ্যমন্ত্রী।

কলকাতা, ২২ আগস্ট:- আর্থিক সঙ্কটের মধ্যেও পুজো কমিটিগুলির আর্থিক অনুদান এবছর আরেক দফা বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ৬০ হাজার টাকা থেকে বাড়িয়ে পুজো কমিটিগুলিকে ৭০ হাজার টাকা আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে প্রতি বছরের মতো পুজো উদ্যোক্তাদের বিদ্যুতের বিলে ছাড়, পুরকর, দমকলের ফি মুকুব করার কথা ঘোষনা করেছেন তিনি। পুজোর প্রস্তুতি […]

এই মুহূর্তে কলকাতা

যাদবপুরে ছাত্র-মৃত্যুর ঘটনায় সরাসরি রাজ্যপালকেই দায়ী করলেন শিক্ষামন্ত্রী।

কলকাতা, ২২ আগস্ট:- যাদবপুরের ঘটনায় সরকার সময়োচিত ব্যবস্থা নিয়েছে। সরকারের ফ্যাক্ট ফান্ডিং কমিটির রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করা হয়েছে। বিধানসভায় স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যাদবপুরের ছাত্র মৃত্যুর ঘটনার জন্য একশ শতাংশ দায় রাজ্যপালের। রাজ্যের নিয়োগে থাকা উপাচার্যকে সরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্য সরকারের আদেশ প্রয়োগের সিদ্ধান্ত […]

এই মুহূর্তে কলকাতা

চালু হলো এন্টি র‍্যাগিং হেল্পলাইন।

কলকাতা, ২২ আগস্ট:- রাজ্যে চালু হল অ্যান্টি র‍্যাগিং হেল্প লাইন। নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকের ফাঁকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই হেল্প লাইনের সূচনা করেন। এই হেল্প লাইনের নম্বর হল 1800 3455678। কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন সারা রাজ্যের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে র‍্যগিং সংক্রান্ত অভিযোগ এই হেল্পলাইন এ ফোন করে জানানো যাবে। […]

এই মুহূর্তে কলকাতা

পয়লা বৈশাখ এবার থেকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করতে চায় সরকার।

কলকাতা, ২১ আগস্ট:- রাজ্য সরকার ২০ জুনের বদলে পয়লা বৈশাখ পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন করতে চায়। প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসুর নেতৃত্বে গঠিত পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ সংক্রান্ত কমিটি আজ বিধানসভায় বৈঠকে বসে। সেই বৈঠকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। আগামী কাল থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশনে এই মর্মে একটি প্রস্তাব আনা হতে […]

এই মুহূর্তে কলকাতা

হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে কিউ আর ব্যবস্থা চালু হচ্ছে।

কলকাতা, ১৯ আগস্ট:- সরকারি হাসপাতালের আউটডোর টিকিট কাউন্টারে ভিড় কমাতে রাজ্য জুড়ে কিউআর ভিত্তিক টিকিট কাটার ব্যবস্থা চালু হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম সব মেডিক্যাল কলেজ ও স্বাস্থ্য-শিক্ষা প্রতিষ্ঠানের সুপার এবং সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের উদ্দেশে এই মর্মে একটি আদেশনামা জারি করেছেন। কয়েকটি হাসপাতালে পাইলট প্রকল্প হিসাবে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে আউটডোর টিকিট কাটার […]

এই মুহূর্তে কলকাতা

আইনি টানাপোড়নের মধ্যেই শিক্ষক বদলির পদক্ষেপ, শিক্ষা দপ্তরের।

কলকাতা, ১৮ আগস্ট:- আইনি টানাপোড়েনের মধ্যেই শিক্ষক বদলি নিয়ে পদক্ষেপ করল রাজ্যের শিক্ষা দফতর। আপাতত ৪৯৩ জন স্কুল শিক্ষকের বদলি কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে দফতরের তরফে। বদলি তালিকায় নাম ছিল ৬০৫ জনের। তাঁদের মধ্যে আবেদনের ভিত্তিতে দফতরের বিশেষ বিবেচনায় বাদ গিয়েছে ১১২ জনের নাম। তাই বাকিদের বদলি হচ্ছেই। দফতরের নির্দেশের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই শিক্ষকদের […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে ফের বাড়ছে পাউরুটির দাম।

কলকাতা, ১৮ আগস্ট:- রাজ্যে পাউরুটির দাম ফের বাড়ছে। আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ৪০০ গ্রাম পাউরুটির দাম ২ টাকা করে বাড়ছে বলে বেকারি সংগঠনের তরফে ঘোষণা করা হয়েছে। এর ফলে ৪০০ গ্রাম পাউরুটির দাম ২৮ টাকা থেকে বেড়ে হবে ৩০ টাকা। বেকারি মালিকদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার আরিফুল ইসলামের দাবি গমসহ পাউরুটি তৈরির […]

এই মুহূর্তে কলকাতা

বাংলাকে দরাজ সার্টিফিকেট রাষ্ট্রপতির।

কলকাতা, ১৭ আগস্ট:- ঝটিকা সফরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলাকে দরাজ সার্টিফিকেট দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক তারকাখচিত অনুষ্ঠানে আজ কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্সে নৌসেনার নতুন স্টেলথ গাইডেড-মিসাইল ফ্রিগেটের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সেখানে তিনি বাংলার শিল্প-সংস্কৃতি ও মেধা সম্পদের ভূয়সি প্রশংসা করেন। রাষ্ট্রপতি বলেন, “ভারতের রাষ্ট্রপতি হিসেবে এটি পশ্চিমবঙ্গে আমার দ্বিতীয় সফর। কলকাতার প্রাণবন্ত […]

এই মুহূর্তে কলকাতা

দুই প্রধানের পর এবার মহামেডান ক্লাবের দিকে সাহায্যের হাত মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৬ আগস্ট:- কলকাতার তিন বড় ক্লাবের বিপদে-আপদে বরাবর পাশে দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর দিয়েছেন বঙ্গবিভূষণ সম্মান। ইস্টবেঙ্গল, মোহনবাগানের পর এবার মহামেডান ক্লাবের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। খেলা হবে দিবস উপলক্ষে নব রূপে সজ্জিত মোহনবাগান ক্লাবের তাঁবু ও ড্রেসিংরুমের উদ্বোধন করে তিনি মহামেডানের গ্যালারি গড়তে ৬০ লাখ টাকা সরকারি সাহায্যের ঘোষণা […]