কলকাতা , ৩ ডিসেম্বর:- রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রভূত নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়াল মাধ্যমে ইনফোকম ২০২০-র উদ্বোধন মুখ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে প্রচুর বিনিয়োগ আসছে। উইপ্রো আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে। কগনিজেন্ট নিজেদের কর্মীসংখ্যা বাড়াচ্ছে। এরজন্য় ১০০ একর জমি এর জন্য চাওয়া হয়েছে। সিলিকন […]
কলকাতা
কেন্দ্রের কাছে কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার দাবি মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৩ ডিসেম্বর:- মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সভানেত্রী মমতা ব্যানার্জি আবারও কেন্দ্রের কাছে কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছেন। আজ পর পর তিনটি টুইট বার্তায় তিনি দ্রুত এই জনবিরোধী বিল প্রত্যাহার না করলে দেশজুড়ে আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। কৃষকদের জীবন এবং জীবিকা নিয়ে তিনি অত্যন্ত সচেতন বলেও দাবি করেছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের […]
বাংলার রাজনীতিতে শুভেন্দু একটা বড় নাম , ও গণ আন্দোলনের ফসল – মুকুল রায়।
কলকাতা , ২ ডিসেম্বর:- শুভেন্দু তৃণমূলেই আছে। বিজেপির সমর্থকদের উচ্ছ্বাস ও দলের নেতৃত্বের সিদ্ধান্ত এক নয়। শুভেন্দু তৃণমূল ছাড়লে তবে ওর বিষয়ে ভাববে বিজেপি। তবে শুভেন্দু আসলে বিজেপির লাভ হবে, ওর সঙ্গে ভোট ব্যাংক রয়েছে। অধিকারী পরিবারের সংগে আমার সুসম্পর্ক রয়েছে। ওরা চাইলে কথা হবে। আজ সল্টলেকে একথা বলেন বিজেপি নেতা মুকুল রায়। এ প্রসঙ্গে […]
অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি আজ বিতর্ক সভার অনুষ্ঠান স্থগিত রাখলো।
কলকাতা , ২ ডিসেম্বর:- অক্সফোর্ড ইউনিয়ন ডিবেটিং সোসাইটি আজ তাদের বিতর্ক সভার অনুষ্ঠান স্থগিত রেখেছে। অনিবার্য কারণে ওই অনুষ্ঠান স্থগিত রাখা হলো বলে কর্তৃপক্ষের তরফে রাজ্য সরকারকে ই মেইল মারফত জানানো হয়েছে। প্রসঙ্গত পূর্ব সূচি অনুযায়ী আজ দুপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওই অনুষ্ঠানে নবান্ন থেকে ভার্চুয়ালি বক্তব্য পেশ করার কথা ছিল। রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের তরফে […]
বিরসা মুন্ডার জন্মদিন ১৫ নভেম্বর রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো।
কলকাতা , ২ ডিসেম্বর:- বিরসা মুন্ডার জন্মদিন ১৫ নভেম্বর রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো। আগামী বছর থেকে এই ছুটি পাওয়া যাবে। আজ অর্থ দফতর থেকে এই সংক্রান্ত বিঙ্গপ্তি প্রকাশ হয়েছে। সম্প্রতি বাঁকুড়া জেলা সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন, ব্রিটিশ বিরোধী, আদিবাসী মুন্ডাদের বিদ্রোহের নেতা বিরসা মুন্ডার জন্মদিনে সরকার ছুটি দেবে। এদিন পঞ্চানন বর্মার […]
২৪ ঘণ্টায় আরো ৩৩৪০ জন মানুষ করোনা থেকে আরোগ্য লাভ করেছেন।
কলকাতা , ২ ডিসেম্বর:- রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরো ৩৩৪০ জন মানুষ করোনা থেকে আরোগ্য লাভ করেছেন। আরোগ্যের হার সামান্য বেড়ে হয়েছে ৯৩.২৮ শতাংশ। এই নিয়ে রাজ্যে মোট ৪ লক্ষ ৫৪ হাজার ১০২ জন করোনার কবল থেকে মুক্তি পেলেন। দৈনিক সংক্রমনের হারও কিছুটা কমেছে। এই সময় আরো ২৪ হাজার ২২১ জন কোভিড আক্রান্ত হয়েছেন। গতকালের […]
শুভেন্দু তৃণমূলেই দাবী নেতৃত্বের , যদিও শুভেন্দুর মিললো না কোনো প্রতিক্রিয়া।
কলকাতা , ১ ডিসেম্বর:- সমস্ত জল্পনার অবসান ঘটলো।অন্য কোনো দলে যোগ দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। আপাতত তৃণমূল দলেই থাকছেন তিনি। এমনই দাবি তৃণমূল কংগ্রেসের। এদিন উত্তর কোলকাতার একটি বাড়িতে অভিষেক ব্যানার্জী সৌগত রায়, সুদীপ বন্দোপাধ্যায় ও প্রশান্ত কিশোরের সাথে বৈঠক হয় শুভেন্দু অধিকারীর। এই বৈঠকে মধ্যস্থতা করেন সুদীপ ব্যানার্জী ও সৌগত রায়। দীর্ঘ দু ঘন্টা […]
ফুরফুরা শরীফের বিভিন্ন দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিলেন পীরজাদা ত্বহা সিদ্দিকি।
কলকাতা , ১ ডিসেম্বর:- ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি আজ নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেন। ফুরফুরা শরীফের পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দাবি নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি জমা দিয়েছেন। প্রায় আধঘন্টা ধরে চলা ওই বৈঠকে কোন রাজনৈতিক আলোচনা হয়নি বলে প্রশাসনের তরফে জানানো হলেও বিধানসভা ভো টের আগে এই বৈঠক ঘিরে শুরু হয়েছে জল্পনা। […]
সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১ ডিসেম্বর:- রাজ্য সরকার প্রতিভাবান, মেধাবী এবং দরিদ্র মহিলা বিজ্ঞানীদের গবেষণায় সহায়তা করতে সিনিয়র বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বলেন এই প্রকল্পে ৫০ জন মেধাবী কন্যাকে এক বছর প্রতি মাসে ৪ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে। উল্লেখ্য জুনিয়ার বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি প্রকল্পে রাজ্য সরকার বর্তমানে […]
সাতটি পক্সো আদালত তৈরির অনুমোদন মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ১ ডিসেম্বর:- শিশুদের উপর যৌন অত্যাচার সহ অন্যান্য নির্যাতন সংক্রান্ত মামলার দ্রুত নিষ্পত্তিতে রাজ্য সরকার আরও সাতটি পক্সো আদালত তৈরির অনুমোদন দিয়েছে। আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। তিনি বলেন মোট চল্লিশটির মধ্যে রাজ্যে বর্তমানে এই ধরনের চারটি আদালত রয়েছে। আজ আরও সাতটি আদালতের […]

