কলকাতা, ২৭ ডিসেম্বর:- আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি পর্যালোচনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ বৈঠকে বসেছেন। মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ১৫ জন মন্ত্রী ও ১৮ টি দফতরের সচিবেরা বৈঠকে উপস্থিত রয়েছেন। একইসঙ্গে গঙ্গাসাগর মেলা সঙ্গে যুক্ত থাকার স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরাও রয়েছেন ওই বৈঠকে। বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবদের কাছ থেকে মেলার প্রস্তুতি সংক্রান্ত খোঁজখবর নেওয়ার পর মুখ্যমন্ত্রী […]
কলকাতা
মৃতদেহ সৎকারের সঙ্গে যুক্ত কর্মীদের নতুন নাম সৎকার কর্মী, দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- বছরের শেষ মন্ত্রিসভার বৈঠকে একাধিক নতুন নিয়োগের সিদ্ধান্তও অনুমোদন করেছে রাজ্য মন্ত্রিসভা। এর মধ্যে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের মানোন্নয়নে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ৪০ টি নতুন শয্যা তৈরির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। মানস বাবু জানান, রাজ্য সরকার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালকে উৎকর্ষ কেন্দ্রের রূপ দিতে চায়। তাই সেখানে ক্রিটিক্যাল কেয়ারের উপযুক্ত কর্মী নিয়োগের পাশাপাশি দার্জিলিং পেড্রিয়াট্রিক […]
নিরাপত্তা জোরদার করতে এবার নবান্নে চালু হচ্ছে স্মার্ট কার্ড।
কলকাতা, ২৩ ডিসেম্বর:- রাজ্যের সচিবালয় নবান্নের নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করতে বিশেষ স্মার্ট কার্ড চালু করা হচ্ছে। আগামী বছর ১ জানুয়ারি থেকে এই অ্যাকসেস কার্ড চালু করার কথা রয়েছে। নবান্নের সমস্ত কর্মীকে বিভিন্ন তলায় যাওয়ার জন্য এই কার্ড ব্যাবহার করতে হবে। সেই কার্ড সহযোগে তিনি নির্দিষ্ট তলে পৌঁছতে পারবেন। চিপ-যুক্ত বিশেষ প্রযুক্তির কার্ডগুলিতে ঠিক করা […]
লোকসভা ভোটের প্রস্তুতি রাজ্যকে শুরু করে দেওয়ার নির্দেশ কমিশনের।
কলকাতা,২৩ ডিসেম্বর:- রাজ্যকে আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিতে বলল নির্বাচন কমিশন। এই মর্মে তারা রাজ্যের মুখ্যসচিব ও মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি পাঠিয়েছে বলে সূত্রের খবর। তাতে কমিশন উল্লেখ করেছে, বর্তমান লোকসভার মেয়াদ শেষ হতে চলেছে। তাই ভোটগ্রহণের প্রস্তুতি এখনই শুরু করে দিতে হবে। ওই চিঠিতে রাজ্য প্রশাসনের আধিকারিকের তালিকা তৈরি করতে বলা […]
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ৪৮ ঘন্টার মধ্যে রাজ্যের কোষাগারে টাকা কেন্দ্রের।
কলকাতা, ২২ ডিসেম্বর:- একশ দিনের কাজ, আবাস যোজনার মত প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে আলোচনা করতে চলতি সপ্তাহেই দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ ১১জন সাংসদও বৈঠকে ছিলেন। বৈঠকে তিনি প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা বাবদ প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকার […]
বিধানসভায় শাসক-বিরোধী সব পক্ষেরই সক্রিয় সহযোগিতার ওপর জোর অধ্যক্ষের।
কলকাতা, ২২ ডিসেম্বর:- রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, শাসক বিরোধী সব পক্ষর সক্রিয় অংশ গ্রহণ এবং সহযোগিতার মাধ্যমে সুচারু ভাবে অধিবেশন পরিচালনার উপর জোর দিয়েছেন। সংসদের সদ্য সমাপ্ত অধিবেশনে যেভাবে বারবার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়েছে, বিরোধী সদস্যদের নিলম্বিত করা হয়েছে এবং বিরোধী শূন্য সভায় একের পর এক বিল পাশ করিয়ে নেওয়া হয়েছে তার তিনি […]
বড়দিনের আগেই সরকারি কর্মচারীদের জন্য বড় উপহার ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২১ ডিসেম্বর:- বড়দিনের আগেই রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারিদের জন্য বড় উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের মঞ্চ থেকে তিনি নতুন বছরে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও চার শতাংশ মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। ইংরেজি নববর্ষের প্রথম দিন থেকেই এই বাড়তি মহার্ঘ ভাতা কার্যকর হবে। আদালতের নির্দেশকে হাতিয়ার করে যখন […]
গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক।
কলকাতা, ২১ ডিসেম্বর:- আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক ডাকল রাজ্য সরকার। আগামী ২৭ ডিসেম্বর নবান্ন সভাগৃহে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। রাজ্য সরকারের তরফে হাজির থাকতে বলা হয়েছে ১৫ জন প্রথম সারির মন্ত্রীকে। গঙ্গাসাগর মেলা আয়োজনের সিংহভাগ দায়িত্ব থাকে রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরী দফতরের ওপর। রাজ্য সরকারের বিভিন্ন […]
এবার যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে পাওয়া যাবে অ্যাম্বুলেন্স পরিষেবাও।
কলকাতা, ২০ ডিসেম্বর:- রাজ্য সরকারের যাত্রীসাথী অ্যাপের মাধ্যমে এবার অ্যাম্বুল্যান্স পরিষেবাও পাওয়া যাবে। পাশাপাশি রোগী ও তাদের পরিবারের হয়রানি রুখতে বেসরকারি অ্যাম্বুলেন্স ভাড়াও বেঁধে দেওয়া হচ্ছে। যাত্রীসাথী অ্যাপে নির্ধারিত ভাড়ার হারেই গোটা রাজ্য়ে বেসরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া নির্ধারন করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য ও পরিবহণ দফতর দফায় দফায় বৈঠক করে এই ভাড়ার হার […]
উদ্বেগ বাড়িয়ে ফের দেশে মাথা চারা দিয়ে উঠেছে কোভিড সংক্রমণ।
কলকাতা, ২০ ডিসেম্বর:- উদ্বেগ বাড়িয়ে ফের দেশে মাথা চাড়া দিয়ে উঠছে কোভিড সংক্রমণ। করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। পাঠানো হয়েছে নতুন নির্দেশিকা। এর প্রেক্ষিতে বুধবার করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে বৈঠক করেন। […]











