কলকাতা , ৬ জানুয়ারি:- বৃহত্তর কলকাতার নদীপথ পরিবহন পরিকাঠামো কে ঢেলে সাজাতে বিশ্ব ব্যাংক কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল নতুন দিল্লিতে স্বাক্ষরিত ওই চুক্তি অনুযায়ী হুগলি নদীতে যাত্রী ও পণ্য পরিবহন পরিকাঠামো তৈরীর জন্য বিশ্ব ব্যাংক ১০৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৭৬৭ কোটি টাকা। বিশ্বব্যাংকের […]
কলকাতা
শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মৈত্রী সাইকেল রেলি
কলকাতা , ৫ জানুয়ারি:- বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এক মৈত্রী সাইকেল রেলির আয়োজন করেছে। সীমান্তরক্ষী বাহিনীর সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি অশ্বিনী কুমার সিং জানিয়েছেন, আগামী ১০ই জানুয়ারি ঘোজাডাঙ্গায় সীমান্তরক্ষী বাহিনীর পানিতর ক্যাম্প থেকে এই সাইকেল যাত্রা শুরু হয়ে আগামী ১৭ই মার্চ মিজোরামের সিলকোরে ক্যাম্পে গিয়ে শেষ হবে। ভারত বাংলাদেশের সম্পর্ক […]
উদ্বাস্তুদের জন্য জমি।
কলকাতা , ৫ জানুয়ারি:- উদ্বাস্তুদের জন্য বাসন্তীতে ২৬ একর জমি নিল রাজ্য সরকার। এদিনের মন্ত্রিসভার বৈঠকে রাজ্য সরকারের এই সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘রাজ্য সরকার উদ্বাস্তুদের স্বীকৃতি দিয়েছে। এ রাজ্যে সব উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের হাতে ধাপে ধাপে নিঃশর্ত দলিল তুলে দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারী এবং ব্যক্তিগত মালিকানাধীন জমিতে যে সমস্ত উদ্বাস্তু কলোনি আছে, সেখানেও […]
রাজবংশী ছাত্রছাত্রীরা এবার পড়াশোনা করতে পারবে মাতৃভাষাতেই।
কলকাতা , ৫ জানুয়ারি:- রাজবংশী ছাত্রছাত্রীরা এবার পড়াশোনা করতে পারবে মাতৃভাষাতেই। তাদের সেই আবেদনে সাড়া দিয়েছে রাজ্য সরকার। উত্তরবঙ্গে রাজবংশী ভাষার ২০০ টি স্কুল রয়েছে। স্কুলগুলিতে রাজ্য সরকারের স্বীকৃতি পাওয়ার আবেদন জানিয়েছিলেন এই ভাষাভাষীর মানুষরা। মঙ্গলবার মন্ত্রীসভা বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইন্সপেকশন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন, […]
বানতলা চর্মনগরীতে আরও ২৮ টি চর্মশিল্প সংস্থাকে জায়গা দেওয়া হলো।
কলকাতা , ৫ জানুয়ারি:- বানতলা চর্মনগরীতে আরও ২৮ টি চর্মশিল্প সংস্থাকে জায়গা দেওয়া হলো। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে এই সংস্থাগুলির আবেদন মঞ্জুর করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, বানতলা সুপারহিট। আরও অনেকেই এখানে বিনিয়োগের জন্য আসতে চাইছেন। তিনি বলেন, ‘এদিন ২৮ টি সংস্থাকে ইউনিট খোলার ছাড়পত্র দেওয়া হলো। এদিনের মন্ত্রিসভার বৈঠকে অশোকনগরে গ্যাস ও অপরিশোধিত তেল […]
আবাসন গড়ে তোলার জন্য কলকাতা প্রেস ক্লাবকে সাড়ে ৩ কাঠা জমি দিল রাজ্য সরকার।
কলকাতা , ৫ জানুয়ারি:- আবাসন গড়ে তোলার জন্য কলকাতা প্রেসক্লাবকে সাড়ে ৩ কাঠা জমি দিল রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মঙ্গলবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘বিনামূল্যে প্রেসক্লাবকে কসবায় জমি দেওয়া হলো। এবার তোমরা নিজেদের মতো করে বাড়ি ঘর তৈরি করে নিও।’ মুখ্যমন্ত্রী অনেকদিন আগেই প্রেসক্লাবকে ফ্ল্যাট তৈরির […]
সরকারি বাস পরিষেবা স্বভাবিক করতে উদ্যোগী রাজ্য সরকার।
কলকাতা , ৫ জানুয়ারি:- সরকারি বাস পরিষেবা স্বভাবিক করতে উদ্যোগী হলো রাজ্য সরকার। রাস্তায় বাসের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় ভর্তুকি দেবে প্রশাসন। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, ‘ইতিমধ্যেই ৭০০ কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। অর্থ সঙ্কট রয়েছে। তবু মানুষের কথা ভেবে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। উল্লেখ্য পেট্রোল পাম্প এ ৭ কোটি টাকা বকেয়া থাকায় তেল […]
মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষীরতন শুক্ল।
কলকাতা , ৫ জানুয়ারি:- এবার মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষী রতন শুক্ল। আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়ে মন্ত্রীত্ব থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মী। পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে আপাতত বিধায়ক পদ ছাড়ছেন না এই প্রাক্তন ক্রিকেটার। এমনটাই খবর তার ঘনিষ্ট সূত্রে। তৃণমূল কংগ্রেস থেকে একের পর এক মন্ত্রী বিধায়ক বেরিয়ে যাওয়ার […]
নিজেই নিজের স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা , ৫ জানুয়ারি:- নিজেই নিজের স্বাস্থ্য সাথী কার্ড সংগ্রহ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালে তিনি কলকাতা পুরসভার ৭৩ নম্বর ওয়ার্ডের হরিশ চ্যাটার্জি স্ট্রিটের জয় হিন্দ ভবনে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে এই কার্ড সংগ্রহ করেন। তার সঙ্গে ছিলেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা এবং কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ […]
বাংলা বানানের ইতিহাস বিষয়ক প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশিত হলো।
কলকাতা , ৫ জানুয়ারি:- বাংলাদেশের সম্ভ্রান্ত প্রকাশনা পূর্বাপর থেকে প্রকাশিত হলো তরুণ কবি, গবেষক, রামানন্দ কলেজের শিক্ষক ড.চন্দন বাঙ্গালের লেখা, বাংলা বানানের ইতিহাস বিষয়ক প্রথম পূর্ণাঙ্গ গ্রন্থ, বাংলা বানানের ইতি-গতি ও সম্প্রতি। পূর্বাপরের আয়োজনে ঢাকার জাতীয় কবিতা পরিষদে একটি ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গ্রন্থটি প্রকাশিত হয়। আনুষ্ঠানিক উন্মোচন করেন বাংলাদেশের বিশিষ্ট ভাষাবিজ্ঞানী ও শুদ্ধতার […]

