এই মুহূর্তে কলকাতা

সংশোধনাগারে খাবারের মান বাড়াতে সরকারকে অনুরোধ নওশাদের।

কলকাতা, ৬ ফেব্রুয়ারি:- রাজ্যের বিভিন্ন সংশোধনাগারে খাবারের গুণগত মানোন্নয়নের জন্য আইএস‌এফ বিধায়ক ন‌ওশাদ সিদ্দিকী রাজ্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আজ নিজের জেলবন্দী থাকার অভিজ্ঞতার কথা স্মরণ করে ভাঙরের আইএস‌এফ বিধায়ক অভিযোগ করেন, সংশোধনাগারে খাবারের গুণগত মান অত্যন্ত খারাপ। তিনি বলেন, সরকারি আদেশে বন্দীদের জন্য ৭৫ গ্রাম করে মাছ দেওয়ার কথা। কিন্তু বাস্তবে […]

এই মুহূর্তে কলকাতা

দিল্লি সফর বাতিল মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ৫ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রস্তাবিত দিল্লি সফর বাতিল করেছেন। সোমবার বিকেলেই তাঁর দিল্লি রওনা হওয়ার কথা ছিল। সেই মত প্রস্তুতিও নেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা অধিকারিকেরাও রাজধানীতে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী সফর বাতিলের কথা জানান। নবান্নে সাংবাদিকদের তিনি বলেন, বৃহস্পতিবার রাজ্য বাজেট পেশ করা হবে। জরুরি […]

এই মুহূর্তে কলকাতা

শুরু হলো রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন।

কলকাতা, ৫ ফেব্রুয়ারি:- সোমবার থেকে শুরু হল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। প্রথা মাফিক শোক প্রস্তাব গ্রহণের পর প্রথম দিনের অধিবেশন মুলতুবি হয়ে যায়। স্পিকার বিধান বন্দোপাধ্যায় সাম্প্রতিক কালে প্রয়াত বিশিষ্ট ব্যক্তি দের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি প্রস্তাব পাঠ করেন। পরে সকল সদস্যরা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন। যাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় তারা হলেন […]

এই মুহূর্তে কলকাতা

আসন্ন রাজ্য বাজেটেই ১০০ দিনের শ্রমিকদের অর্থের সংস্থান করছে রাজ্য।

কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- মুখ্যমন্ত্রীর ঘোষণা মত একশ দিনের কাজের শ্রমিকদের মজুরির যোগান দিতে আসন্ন রাজ্য বাজেটেই অর্থের সংস্থান করছে রাজ্য সরকার। পাশপাশি আবাস প্রকল্পের বঞ্চিতদের মাথার ছাদের ব্যবস্থা করারও সংস্থান থাকছে বাজেটে। কেন্দ্রের থেকে বাংলার প্রাপ্য ১ লক্ষ ২০ হাজার কোটি টাকারও বেশি। তার মধ্যে যেমন ১০০ দিনের মজুরির টাকা আছে তেমনি আছে আবাস যোজনার […]

এই মুহূর্তে কলকাতা

মাধ্যমিকের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ১২জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় মোট ১২ জন পরীক্ষার্থীর পরীক্ষা পুরোপুরি বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চক্রান্ত করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রশ্নপত্র ফাঁস করা হয়েছে। শুক্রবার পরীক্ষা শুরুর কিছু পরে মালদহের এনায়েতপুর হাইস্কুল থেকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। এই ঘটনায় অভিযুক্ত ছ’জনের পরীক্ষা বাতিল হয়েছে। এর মধ্যে চারজন ছাত্র ও দু’জন […]

এই মুহূর্তে কলকাতা

দিল্লিতে ওবিসি কমিশনের অফিসে তলব রাজ্যের মুখ্যসচিবকে।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- রাজ্যের মুখ্যসচিবকে সমন পাঠাল জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন। আগামী ৮ ফেব্রুয়ারি রাজধানীতে ওবিসি কমিশনের অফিসে তলব করা হয়েছে বাংলার মুখ্যসচিবকে। ওই দিন দুপুর দুটোয় তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে ওবিসি কমিশনের অফিসে। প্রসঙ্গত, ওই দিনই আবার রাজ্য বিধানসভায় বাজেট পেশ করা হবে। ঠিক সেদিনই কেন রাজ্যের মুখ্যসচিবকে হঠাৎ জরুরি তলব করা হল […]

এই মুহূর্তে কলকাতা

২০২৪-২৫ অর্থ বর্ষে এ রাজ্যের জন্যে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋনের লক্ষমাত্রা নাবার্ডের।

কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- ২০২৪-২৫ অর্থ বর্ষে পশ্চিমবঙ্গ রাজ্যের জন্যে কৃষি,ক্ষুদ্র শিল্প সহ বিভিন্ন অগ্রাধিকার খাতে ৩.১৫ লক্ষ কোটি টাকা ঋনের লক্ষমাত্রা ধার্য করল নাবার্ড। যা বিগত বছরের তুলনায় ১৬.৭% বেশি। নাবার্ডের উদ্যোগে কলকাতায় আয়োজিত স্টেট ক্রেডিট সেমিনারে একথা জানিয়েছেন নাবার্ডের পশ্চিমবঙ্গ আঞ্চলিক শাখার সিজিএম উষা রমেশ। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমানে সব থেকে বড় সমস্যা। […]

এই মুহূর্তে কলকাতা

সিএজি রিপোর্টে সরকারের আর্থিক দুর্নীতির উল্লেখ থাকায় বিরোধিতা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ২ ফেব্রুয়ারি:- কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল সিএজি রিপোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির উল্লেখ থাকার প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্য়মন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন। শুক্রবার ময়দানের ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের ওই রিপোর্টে তোলা অভিযোগ খন্ডন করে নেত্রী বলেন, রিপোর্টে এমন সময়ের কথা বলা হয়েছে তখন ক্ষমতায় থাকা দূরস্থান, তৃণমূল কংগ্রেসের […]

এই মুহূর্তে কলকাতা

৮ই ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে বাজেট।

কলকাতা, ২ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হবে আগামী সোমবার। আপাতত ঠিক হয়েছে ৫ দিন অর্থাৎ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অধিবেশন। ৮ ফেব্রুয়ারি রাজ্য বিধানসভায় পেশ করা হতে পারে আগামী আর্থিক বছরের রাজ্য বাজেট। লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য বাজেটে কোন কোন বিষয়গুলি উঠে আসছে সেদিকেই নজর সকলের। এদিকে বাজেট অধিবেশন শুরুর আগে শুক্রবার প্রথা […]

এই মুহূর্তে কলকাতা

দিল্লি সফরে গিয়ে বঙ্গভবন ছেড়ে বেসরকারি হোটেলে উঠলেন রাজ্যপাল।

কলকাতা, ১ ফেব্রুয়ারি:- নিজেকে মনে প্রাণে বাঙালি বলে দাবি করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অথচ বাংলার সরকারি অতিথিশালা তাঁর না পসন্দ। তাই দিল্লি সফরে গিয়ে বঙ্গভবন ছেড়ে উঠলেন বেসরকারি হোটেলে। পরে তল্পিতল্পা বেঁধে চললেন নৌসেনার গেস্ট হাউজে। পূর্ব নির্ধারিত সূচির একদিন আগে বৃহস্পতিবারই দিল্লিতে পৌঁছেছেন বোস। রাজভবন সূত্রে খবর, যাওয়ার আগে তাঁর সচিবালয়ের তরফে বঙ্গভবনে […]