এই মুহূর্তে কলকাতা

পর্যটন শিল্পকে ক্ষতির হাত থেকে বাঁচাতে জেলা প্রশাসনকে নির্দেশ সরকারের।

কলকাতা, ১৯ জুলাই:- কোভিড বিধির কড়াকড়ি রাজ্যে পর্যটন শিল্পে যেন কোন ক্ষতি না করে সেই বিষয়টি মাথায় রাখার জন্যে রাজ্য সরকার বিভিন্ন জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। দীর্ঘ লকডাউনের কারনে ক্ষতিগ্রস্থ পর্যটন শিল্পে কোভিড বিধির কড়াকড়ি কিছুটা শিথিল করার নির্দেশ দিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা শাসকদের চিঠি দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। চিঠিতে খরচের কথা […]

এই মুহূর্তে কলকাতা

বিধিনিষেধ কিছুটা শিথিল হলেও , রাত্রে জমায়েত ও বাইরে বেরোনোর নিষেধাজ্ঞা থাকছে পুরোমাত্রায়।

কলকাতা, ১৭ জুলাই:- করোনা জনিত বিধি নিষেধ কিছুটা শিথিল করা হলেও রাতে বাইরে বেরনো এবং জমায়েতের ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে পুরো মাত্রায়। তারই মধ্যেল কলকাতা থেকে জেলায় কোভিড বিধি রাতে ভেঙে পানশালায় নৈশ পার্টির খবর সামনে আসায় নড়েচড়ে বসেছে প্রশাসন। রাত ন’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত সাধারণ মানুষের গতিবিধি নিয়ন্ত্রণে যে বিধি-নিষেধ চালু রয়েছে তাকে […]

এই মুহূর্তে কলকাতা

পাঁচ বছরে রাজ্যে আরও দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে।

কলকাতা , ১৭ জুলাই:- রাজ্যে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে আগামী পাঁচ বছরে রাজ্যে আরও দশ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে। যাদের ২৫ হাজার কোটি টাকার সহজ শর্তে ঋণ প্রদানের লক্ষ্যমাত্রাও নেওয়া হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী সম্প্রতি জেলা প্রশাসনের সঙ্গে এই প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। সেখানে শিলিগুড়ি মহকুমা পরিষদ ২৩ টি জেলা পরিষদকে […]

এই মুহূর্তে কলকাতা

জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্টের জবাব দিতে প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার।

কলকাতা, ১৭ জুলাই:- জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা পক্ষপাত দুষ্ট রিপোর্টের মুখের মত জবাব দিতে প্রস্তুত হচ্ছে রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টে পেশ করা ওই দীর্ঘ রিপোর্টে যেভাবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নেতিবাচক ভাবে তুলে ধরা হয়েছে এবং রাজ্যের নেতা মন্ত্রীদের ও নজির বিহীনভাবে দুষ্কৃতী আখ্যা দেওয়া হয়েছে তাতে একই সঙ্গে বিস্মিত এবং ক্ষুব্ধ রাজ্য সরকার। […]

এই মুহূর্তে কলকাতা

তৃতীয় ঢেউ মোকাবিলায় জেলা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ রাজ্যের।

কলকাতা , ১৭ জুলাই:- করোনা অতিমারির এর সম্ভাব্য তৃতীয় ঢেউ মোকাবিলায় রাজ্য সরকার জেলা প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। সার্বিক টিকাকরণ এ বিশেষ জোর দেওয়ার পাশাপাশি দীঘা ও দার্জিলিং এর মত জনপ্রিয় পর্যটন কেন্দ্রে কঠোর বিধি নিষেধ পালনের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী গতকাল সমস্ত জেলা শাসকদের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে ন’দফার নির্দেশিকা […]

এই মুহূর্তে কলকাতা

প্রয়াত সাংবাদিক রাজীব ঘোষ , শোকবার্তা মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৬ জুলাই:- বিশিষ্ট সাংবাদিক রাজীব ঘোষের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি দীর্ঘকাল ‘আজকাল’ পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রথমে নিউজ এডিটর ও পরবর্তীতে যুগ্ম সম্পাদক ছিলেন। কাজ করেছেন ‘বর্তমান’ পত্রিকাতেও। সংবাদ সম্পাদনায় তাঁর বিশেষ দক্ষতা ছিল। তাঁর মৃত্যুতে সাংবাদিকতা জগতের অপূরণীয় […]

এই মুহূর্তে কলকাতা

সব ধরণের কোভিড সুরক্ষা মেনেই আগামীকাল নেওয়া হবে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।

কলকাতা, ১৬ জুলাই:- সব ধরনের কোভিড সুরক্ষা বিধি মেনেই রাজ্যে আগামীকাল জয়েনট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ বিকাশ ভবনে এক সাংবাদিক বৈঠকে বলেন মুখ্য সচিবের নেতৃত্বে পর্যালোচনা করেই সংশ্লিষ্ট ২৭৪ টি পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। এই বছর মোট পরীক্ষার্থী রয়েছেন ৯২ হাজার ৬৯৫ জন। যার মধ্যে […]

এই মুহূর্তে কলকাতা

বিধানসভায় বিজেপির পদত্যাগ করা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে নতুন বিধায়কদের দায়িত্ব দিলেন অধ্যক্ষ।

কলকাতা, ১৬ জুলাই:- বিজেপি বিধায়করা পদত্যাগ করায় রাজ্য বিধানসভায় শূন্য হয়ে যাওয়া বিভিন্ন স্ট্যান্ডিং কমিটিতে চেয়ারম্যান পদে নতুন বিধায়কদের দ্বায়িত্ব দিলেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান নিয়োগ করার প্রতিবাদে বিধানসভার আট স্ট্যান্ডিং কমিটি থেকে পদত্যাগ করেন বিজেপি বিধায়করা। পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন, বিধায়ক মনোজ টিগ্গার জায়গায় শ্রম বিষয় […]

এই মুহূর্তে কলকাতা

মুকুল রায়ের সদস্যপদ বাতিল নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি।

কলকাতা, ১৬ জুলাই:- দলত্যাগ বিরোধী আইনে রাজ্য বিধানসভায় মুকুল রায়ের সদস্যপদ বাতিল নিয়ে তারা আদালতের দ্বারস্থ হবে বলে বিজেপি জানিয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আজ নিজের ঘরে বিজেপির পরিষদের নেতাদের ডেকে তাঁদের অভিযোগ শোনেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে আরও দুই বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও সুদীপ মুখোপাধ্যায় অধ্যক্ষের ঘরে শুনানিতে অংশ নেন। মুকুল রায় যে […]

এই মুহূর্তে কলকাতা

চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হবে ২০ জুলাই।

কলকাতা, ১৬ জুলাই:- চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশ হবে ২০ জুলাই। ওই দিন সকাল ৯ টায় মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন। সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফল দেখা যাবে। wbresults.nic.in, exametc.com সহ ১২ টি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। কোভিডের জেরে চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা বাতিল হয়ে যায়। পর্ষদের পক্ষ জানানো হয়েছে, […]