এই মুহূর্তে জেলা

বিধায়কের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা চুঁচুড়ায়।

হুগলি, ১৪ জুন:- প্রতিবছরের মত এবারেও প্রশংসনীয় উদ্যোগ নিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। ২০১১ সালের প্রথম বিধায়ক হবার পরের বছর ২০১২ থেকে থেকে প্রতিবছর চুঁচুড়া বিধানসভা এলাকার সমস্ত বাংলা এবং ইংরেজি মাধ্যম স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্য যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের সংবর্ধিত করা হয় তেমনি শনিবার সকালে […]

এই মুহূর্তে জেলা

মনসা পূজোর মেলাকে কেন্দ্র করে জমজমাট রিষড়ার দক্ষিণপাড়া।

হুগলি, ১৩ জুন:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে রিষড়ার পশ্চিমপাড়ে দক্ষিণপাড়ার মনসা তলায় আশি বছরের প্রাচীন মনসা পূজো। বেলুড় মঠের মহারাজ এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন শ্রীরামপুরের বিধায়ক ডাক্তার সুদীপ্ত রায়, পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, এলাকার পুরসদস্য মনোজ গোস্বামী, পুর সদস্যা ঝুম্পা দাস সরকার, পুর সদস্য কিশোর ঘোষ, পুরসদস্য অভিজিৎ দাস […]

এই মুহূর্তে জেলা

পুরানো তৃণমূল কর্মীদের সংবর্ধনার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা বৈদ্যবাটির ১৪ নম্বর ওয়ার্ডে।

হুগলি, ৯ জুন:- প্রতিবছরের মত এ বছরেও হুগলি-শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে, এবং সংগঠনের সাধারণ সম্পাদক অপরূপ মাজির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হলো একটি মেগা অঙ্কন প্রতিযোগিতা, পাশাপাশি এ বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এলাকার যে সমস্ত কৃতি ছাত্র-ছাত্রী যারা ভালো ফল করেছে তাদের সংবর্ধনা জানানো হয় এছাড়াও বৈদ্যবাটি পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের প্রবীণ […]

এই মুহূর্তে জেলা

কাঞ্চনজঙ্ঘার চূড়ায় চড়া হলোনা, চন্দননগরের বাড়িতে ফিরলেন পিয়ালী

হুগলি, ৭ জুন:- কাঞ্চনজঙ্ঘার চূড়ায় চড়া হল না, শরীর খারাপ হওয়ায় ক্যাম্প ফোর থেকে বাড়ি ফিরলেন পিয়ালী বসাক। বললেন, কোথায় থামতে হয় জানা উচিত,পর্বতারোহণ পরেও করা যাবে। এর আগে ২২ মে ২০২২ সালে এভারেস্ট জয় করেন চন্দননগরের পর্বতারোহী। দু বছর আগে মাকালু ও অন্নপূর্না জয়ের পর এবার লক্ষ ছিল শিশাপাংমা। পিয়ালী আট হাজার মিটার উচ্চতার […]

এই মুহূর্তে জেলা

উত্তরপাড়ায় জন শুনানিতে জাতীয় মহিলা কমিশন।

হুগলি, ৬ জুন:- নারীদের উপর হওয়ায় অত্যাচার তার লিপিবদ্ধ অভিযোগ এবং কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তার উপরই জন শুনানী। ভিক্টিম পরিবারের সঙ্গে কথা বলছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার, কাউন্সিলররা। রয়েছেন আইনজীবী, হুগলি ও হাওড়া গ্রামীন পুলিশ, চন্দননগর ও হাওড়া সিটি পুলিশ আধিকারীকরা, দুই জেলা প্রশাসনের আধিকারীক অতিরিক্ত জেলা শাসক উপস্থিত রয়েছেন। উত্তরপাড়া […]

এই মুহূর্তে জেলা

ডানকুনিতে কংগ্রেসের কার্যালয়ে দুষ্কৃতি তাণ্ডব।

হুগলি, ৬ জুন:- ডানকুনিতে জাতীয় কংগ্রেসের কার্যলয়ে দুষ্কৃতী তান্ডব। ভাঙা হয়েছে দলীয় কার্যালয়, পোড়ানো হয়েছে দলীয় পতাকা, দলীয় প্রতীকী চিহ্নে লেপে দেওয়া হয়েছে চুন। ঘটনায় ক্ষুদ্ধ ডানকুনির জাতীয় কংগ্রেসের নেতা কর্মীরা। বছর কুড়ি আগে ডানকুনি পৌরসভার ২ নং ওয়ার্ড এর সাঁতারা পাড়া এলাকায় নির্মাণ করা হয়েছিল জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয়। অভিযোগ গত কাল রাতে একদল […]

এই মুহূর্তে জেলা

পরিবেশ দিবসে বৃক্ষরোপণের বার্তা শ্রীরামপুর কোর্টে ল-ক্লার্ক এসোসিয়েশনের।

হুগলি, ৫ জুন:- ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস মহান মানবতার এই দিনটিকে সুন্দর ও সার্থক করে তুলতে ধরিত্রীর বুকে সবুজের সমারহে ভরিয়ে তুলতে সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে নবপ্রজন্মের কাছে সুন্দর পৃথিবী উপহার দিতে শ্রীরামপুর ল ক্লার্ক অ্যাসোসিয়েশন এবং হুগলি সেভ ট্রি সেভ ওয়াল্ড সংগঠনের পক্ষ থেকে শ্রীরামপুর আদালত ময়দান চত্বরে বৃক্ষরোপণ ও সান্ধ্য সংগীতা […]

এই মুহূর্তে জেলা

অনুব্রতর গ্রেপ্তারের দাবিতে বিজেপির বিক্ষোভ হুগলিতে

হুগলি, ৫ জুন:- অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের দাবিতে ভদ্রেশ্বর থানায় বিজেপির বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি।উত্তেজনা। ভদ্রেশ্বর গেটবাজার থেকে মিছিল করে ভদ্রেশ্বর থানা পর্যন্ত যায় বিজেপির কর্মীরা। দুপুর বারোটা নাগাদ মিছিল থানার সামনে যেতেই পুলিশ থানার গেট আটকে দেয়।আর এই গেট আটকানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি শুরু হয়। বিক্ষোভ চলতে থাকে। পরে বিজেপির কয়েকজন […]

এই মুহূর্তে জেলা

একমাস পর চুঁচুড়া থেকে উদ্ধার নিখোঁজ বৃদ্ধা, ভাইয়ের হাতে তুলে দিল পুলিশ।

হুগলি, ৪ জুন:- বিগত একমাস ধরে নিখোঁজ থাকার পর গতকাল রাতের অন্ধকারে চুঁচুড়ার রবীন্দ্রনগর এলাকা থেকে এক ৬০ বছরের বৃদ্ধা মহিলা, আইদূল মল্লিককে উদ্ধার করলেন চুঁচুড়া থানার এএসআই সুমন্ত দাস। উদ্ধার পর্বের পর তিনি দ্রুত চুঁচুড়া আরোগ্যের সঙ্গে যোগাযোগ করেন এবং ওই বৃদ্ধাকে রাত্রিবেলাতেই সেখানেই নিয়ে আসেন। চুঁচুড়া আরোগ্যের কর্ণধার ইন্দ্রজিৎ দত্ত ওই মহিলার সঙ্গে […]

এই মুহূর্তে জেলা

কাজের দাবীতে কাজ বন্ধ, কুন্তিঘাটের কেশোরাম রেয়ন কারখানায় শ্রমিক অসন্তোষ।

হুগলি, ৪ জুন:- হুগলির কুন্তিঘাট রেয়ন কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয় বদলি শ্রমিকদের ঠিকমত কাজ না দেওয়ায়। বদলি শ্রমিকদের অভিযোগ, মাসে আট দশ দিনের বেশি তাদের কাজ দেওয়া হয়না। ফলে পরিবার চালাতে সমস্যা হচ্ছে। কোম্পানীকে বলেও কোনো লাভ হয়না। অথচ রোজ হাজিরা দিতে হয়। হাজিরা না দিলে কার্ড লক করে দেওয়া হয়। তখন আর কাজই […]