হুগলি,৬ ডিসেম্বর:- ভারতের সংবিধান প্রনেতা ডঃ বি.আর আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে অল ইন্ডিয়া এসসি-এসটি রেলওয়ে এম্পলয়িজ এ্যাসোসিয়েশনের ব্যান্ডেল শাখার উদ্যোগে ১১তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল কমিউনিটি হলে আয়োজিত এই শিবিরে উপস্থিত হয়েছিলেন হাওড়া ডিভিশনের এডিআরএম এম.এল মীনা। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রেলের অন্যান্য আধিকারিকরা। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনায় এই শিবির অনুষ্ঠিত […]
এই মুহূর্তে
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা।
হাওড়া,৬ ডিসেম্বর:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা। শুক্রবার দুপুর নাগাদ দ্বিতীয় হুগলী সেতু টোল প্লাজায় ঢোকার মুখে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টাটা ৪০৭ গাড়িকে ধাক্কা মারে। যদিও বাসে থাকা পড়ুয়ারা সকলেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। মন্দিরতলা আউট পোস্টের পুলিশ কর্মীরা দ্রুত সেখানে চলে আসেন। খবর দেওয়া হয় […]
মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হল মৃত আইটিবিপি কনস্টেবল পুরুলিয়ার যুবক বিশ্বরূপ মাহাতোর ।
পুরুলিয়া,৬ ডিসেম্বর:- সেনাবাহিনীর নিয়ম অনুসারে মর্যাদার সঙ্গে শেষকৃত্য সম্পন্ন হল মৃত আইটিবিপি কনস্টেবল পুরুলিয়ার যুবক বিশ্বরূপ মাহাতোর । গত বুধবার সকালে ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার কাদেনার ক্যাম্পে নিজেদের মধ্যে কোন একটি বিষয় নিয়ে বচসার জেরে সহকর্মীর গুলিতে তিনি সহ পাঁচজন আইটিবিপি কর্মীর মর্মান্তিক মৃত্যু হয় । ওই ঘটনায় গুলি চালিয়ে নিজেও আত্মঘাতী হয় আইটিবিপি কনস্টেবল নদীয়া […]
পার্শ্বশিক্ষকদের অনশন কর্মসূচি আলোচনার প্রস্তাব খারিজ করে দেবার প্রতিবাদে ওয়াকআউট বিরোধীদের।
কলকাতা,৬ ডিসেম্বর:- রাজ্যে পার্শ্বশিক্ষকদের চলতি অনশন কর্মসূচি নিয়ে বিধানসভায় আলোচনার প্রস্তাব খারিজ করে দেবার প্রতিবাদে বিরোধী কংগ্রেস ও বাম দলগুলি সভা থেকে ওয়াকআউট করে। অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় সিপিআইএম দলনেতা ডক্টর সুজন চক্রবর্তীকে এসম্পর্কিত মুলতুবি প্রস্তাবটি পাঠ করতে দিলেও আলোচনার দাবি খারিজ করে দেন । বিধানসভায় আজ প্রশ্ন উত্তর পর্ব না থাকাতেও বিরোধী সদস্যরা ক্ষোভ প্রকাশ […]
রাজ্যে জলপথ পরিবহনের প্রসারে বিশ্ব ব্যাংক তিন হাজার চারশো কোটি টাকা রাজ্য সরকারকে ঋণ দিচ্ছে ।
কলকাতা,৬ ডিসেম্বর:- রাজ্যে জলপথ পরিবহনের প্রসারে বিশ্ব ব্যাংক তিন হাজার চারশো কোটি টাকা রাজ্য সরকারকে ঋণ দিচ্ছে । পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য বিধানসভায় আজ তার দপ্তরের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্টের ওপর আলোচনায় এ কথা জানান । তিনি বলেন আগামী তিন বছরের জন্য বিশ্ব ব্যাংক ওই অর্থ দেবে । জলপথ ব্যবস্থার প্রসারে রাজ্য সরকারের নতুন […]
ভিনদেশের অতিথিরা আকাশ পথ পাড়ি দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজির হতে শুরু করেছে।
হাওড়া,৬ ডিসেম্বর:- ভিনদেশের অতিথিরা দীর্ঘ আকাশ পথ পাড়ি দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে হাজির হতে শুরু করেছে। তাই বাংলার খাল, বিল, জলাশয় এখন তাদের কলকাকলিতে মুখর। পুরো শীতকাল এই রাজ্যে কাটিয়ে শীতের অতিথিরা আবার দীর্ঘ আকাশ পথ পাড়ি দিয়ে সপরিবারে ফিরে যাবে নিজেদের দেশে। এটাই তাদের জীবনচক্রের এক চিরাচরিত রীতি। এরা হল পরিযায়ী পাখির দল। বিভিন্ন […]
“পুলিশের হাত থেকে পালাতে গেলে” হায়দরাবাদে পশুচিকিৎসকের গণধর্ষণ ও পুড়িয়ে মারায় অভিযুক্ত চারজনই পুলিশের গুলিতে মৃত্যু।
সোজাসাপটা ডেস্ক,৬ ডিসেম্বর:- “পুলিশের হাত থেকে পালাতে গেলে” হায়দরাবাদে পশুচিকিৎসকের গণধর্ষণ ও পুড়িয়ে মারায় অভিযুক্ত চারজনই পুলিশের গুলিতে মৃত্যু হল। শুক্রবার ভোরে তারা “পুলিশের হাত থেকে পালাতে গেলে” তাদের গুলি করা হয়। পুলিশ তাদের শাদনগরে ঘটনাস্থলে অপরাধের পুনর্নির্মাণ করাতে নিয়ে গিয়েছিল। ভোররাত তিনটের সময় অভিযুক্তদের দুজন পুলিশকে আক্রমণ করারও চেষ্টা করেছিল। গত ২৮ নভেম্বর যেখানে […]
নিজের অজান্তেই এটিএম থেকে বেরিয়ে গেল ৪০ হাজার টাকা ।
হুগলি,৬ ডিসেম্বর:- নিজের অজান্তেই এটিএম থেকে বেরিয়ে গেল ৪০ হাজার টাকা । হিন্দমোটরের বাসিন্দা কিংশুক কর গভীর রাতে তার মোবাইলে ফোন আসে তার এ টিএম থেকে টাকা বের হয়েছে । বেজিংএ সেটা ব্যবসার কারনে পাঠানো হয়েছে । এরপর কিংশুক বাবু তার সিটি ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারে । এরপর নিজের এটিএন বন্ধ করার চেষ্টা […]
পানিঘাটায় ৫ বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক।
দার্জিলিং,৪ ডিসেম্বর:- মিরিক ব্লকের পানিঘাটার লোহাগড় ট্রি ইস্টটেট প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ওই স্কুলেরই শিক্ষক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে গত সপ্তাহের শুক্রবার যখন ওই স্কুলছাত্রী গোট ঘটনার কথা তার মাকে খুলে বলেন। এরপর ওই ছাত্রীর মা ওই স্কুলের প্রধান শিক্ষক তেসরিং দোরজে ল্যাপচাকে বলেন। […]
বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ স্মরণে তাঁর বাড়ির আদলে বইমেলা কে থিম করতে চলেছে কোন্নগর পুরসভা ।
হুগলি,৪ ডিসেম্বর:- পন্ডিত ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ স্মরণে তাঁর বসত বাড়ির আদলে বইমেলা কে থিম করতে চলেছে কোন্নগর পুরসভা । বুধবার এক সাংবাদিক বৈঠকে একথা বলেন বইমেলা কমিটির সভাপতি বাপ্পাদিত্য চট্টোপাধ্যায় । তিনি বলেন, বিদ্যাসাগরের পাশাপাশি জাতির জনক গান্ধীজী ও প্রবাদ প্রতীম সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায় কে স্মরণ করা হবে বইমেলায় । বইয়ের প্রচার বাড়াতে বইয়ের […]

