এই মুহূর্তে জেলা

খানাকুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

হুগলি,১০ ডিসেম্বর:- খানাকুলে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের উপর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।খানাকুলের নোটিবপুর ১ জয়রামপুর এলাকায় তৃণমূলের মিছিল চলাকালীন হটাৎ মিছিলে হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।এরপর প্রশান্ত মল্লিককে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা,মিছিলের তৃণমূলের মহিলা কর্মীদের উপরেও হামলা হয় বলে অভিযোগ।আহত পঞ্চায়েত সদস্যকে খানাকুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।                […]

এই মুহূর্তে খেলাধুলা

যথেষ্ট আত্মবিশ্বাসী ডগলাস বাগানের থেকে পয়েন্ট কাড়তে মরিয়া ৷

  অঞ্জন চট্টোপাধ্যায়,১০ ডিসেম্বর:- দুই বড় ক্লাবে এক সময় চুটিয়ে খেলেছেন ৷ পরে সবুজ মেরুন অ্যাকাডেমির দায়িত্ব নিয়েছিলেন ৷ কিন্তু এবার কলকাতায় এলেন অন্য ভূমিকায় ৷ এবার তাঁর কলকাতায় আসা আই লিগের নতুন দল মণিপুরের ট্রাউ-এর কোচ হয়ে। বুধবার কল্যাণীতে মোহনবাগানের বিরুদ্ধে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাল ট্রাউ-এর কোচকে ৷ বয়স বাড়লেও চেহারায় বিশেষ পরিবর্তন […]

এই মুহূর্তে জেলা

শীত পড়তেই খুশী খেজুর গুড় প্রস্তুতকারকরা।

বাঁকুড়া,১০ ডিসেম্বর:-  শীত পড়তেই আশার আলো দেখছেন খেজুর গুড় প্রস্তুতকারকরা ।এ মরসুমে এখনও পর্যন্ত সেরকম ঠান্ডা না পড়ায় খেজুর গুড় প্রস্তুতকারকরা কিছুটা হতাশ হয়ে পড়ে কিন্তু গত ২দিন ঠান্ডা পড়তে তারা আশার আলো দেখছেন । কারন ঠান্ডা না পড়লে খেজুর গাছে রস তেমন আসে না, আবার সেই রসে স্বাদ ও গন্ধ তেমন মেলে না । […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়ার বাজারে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট এর হানা।

হুগলি,১০ ডিসেম্বর:- আজ সন্ধ্যায় চুঁচুড়া রবীন্দ্রনগর বাজারে হঠাৎই হানা দেয় এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট পিঁয়াজের দাম ক্রেতাদের কাছে বেশী নিচ্ছে কিনা তা জানতে। ছিলেন হুগলীর জেলাশাসক ওয়াই রত্নাকর রাও, অতিরিক্ত জেলাশাসক প্রদীপ আাচার্য সহ জেলার আধিকারিকরা। দুটি দোকানে অভিযান চালানো হয়। পরে জেলাশাসক সাংবাদিকদের বলেন, জেলার বিভিন্ন বাজারে পিয়াজের দর ক্রেতাদের কাছে বেশী নেওয়া হচ্ছে কিনা তা।নিয়ে […]

এই মুহূর্তে খেলাধুলা

নেরোকাকে ছারখার করে প্রত্যাবর্তন, পাহাড়ে লাল-হলুদ ঝড়।

অঞ্জন চট্টোপাধ্যায়,১০ ডিসেম্বর:- পরিচিত ছন্দে ফিরল ইস্টবেঙ্গল। বিভিন্ন প্রতিকূলতা অতিক্রম করে চলতি আই লিগে প্রথম জয়টি তুলে নিল লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার ইম্ফলের খুয়ান লম্পক স্টেডিয়ামে নেরোকা এফসি’কে ৪-১ গোলে হারাল মশালধারীরা। পরপর দুই ম্যাচ ড্র করার ফলে এই ম্যাচে যে কোনও মূল্যে তিন পয়েন্ট লক্ষ্য ছিল ইস্টবেঙ্গলের। একে তো অ্যাওয়ে ম্যাচ তার উপর পাহাড়ে উচ্চতা […]

এই মুহূর্তে জেলা

এনকাউন্টার এবং এনআরসির বিরোধিতা করে এবারে সরাসরি মুখ খুললো হুগলি জেলা হিউম্যান রাইটস জাসটিস এ্যাসোসিয়েশন

হুগলি,১০ ডিসেম্বর:- তেলেঙ্গানা কান্ডে এনকাউন্টার এবং এনআরসির বিরোধিতা করে এবারে সরাসরি মুখ খুললো হুগলি জেলা হিউম্যান রাইটস জাসটিস এ্যাসোসিয়েশনের সদস্যরা। আজ বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চুঁচুড়া ঘড়ির মোড়ে এক সভার আয়োজন করে হুগলি জেলা হিউম্যান রাইটস জাসটিস এ্যাসোসিয়েশন। সংগঠনের জেলা সভাপতি মলয় মজুমদারের উদ্যোগেই মূলত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের মঞ্চে বিশিষ্ট আইনজীবি জয়দীপ মুখার্জী, […]

এই মুহূর্তে জেলা

হাওড়া পুরসভার গেটে কেক কেটে ব্যর্থতার বর্ষপূর্তি সেলিব্রেশন করল বিজেপি।

  হাওড়া,১০ ডিসেম্বর:- প্রশাসক নিয়োগের পর গত এক বছরে সর্বক্ষেত্রেই ব্যর্থ পুরসভা। প্রতিবাদে হাওড়া পুরসভার গেটে কেক কেটে ব্যর্থতার বর্ষপূর্তি সেলিব্রেশন করল বিজেপি। মুখ্যমন্ত্রী ও পুরমন্ত্রীর ছবিতে কেক খাওয়ালো তারা।পুরবোর্ডের মেয়াদ শেষ হয়েছিল ঠিক এক বছর আগেই। কিন্তু নির্বাচনের পথে না হেঁটে হাওড়া পুরসভায় প্রসাশক নিয়োগ করেছিল রাজ্য সরকার। কিন্তু গত এক বছরে পুরসভা কমিটিবিহীন […]

এই মুহূর্তে জেলা

রাজভবন থেকে একধাপ পিছিয়ে লংমার্চ।

হুগলি,১০ ডিসেম্বর:- বামেদের ডাকা দীর্ঘ ২৮৩ কিলোমিটার লং মার্চ চলছে। গতকাল রাত কাটানোর পর আজ যা সকাল সাড়ে আটটা নাগাদ চাঁপদানী থেকে রওনা দেয়। মিছিলে জেলা বাম-কংগ্রেসের নেতৃত্বারা উপস্থিত ছিলেন।ছিলেন আই,এন,টি,উই সির নেতা শুভঙ্কর সরকার,অজিত চক্রবর্তী, সহ দলের কর্মীরা। সকালে  চাঁপাদানি থেকে কোলকাতার উদ্দেশ্যে লং মার্চ বের হয়।জি. টি.রোড হয়ে শ্রীরামপুর ওভারব্রিজ ধরে রিষড়া হয়ে […]

এই মুহূর্তে জেলা

ইতিহাসে বাবর,হুমায়ুনের পাশাপাশি মমতাকেও পড়তে হবে – সায়ন্তন বসু।

  হুগলি,৯ ডিসেম্বর:- সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ‍্যালয়ের করা অষ্ঠম শ্রেনীর এই প্রশ্নটি নিয়ে আগেই সোশ‍্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এবার বিজেপি নেতা সায়ন্তন বাসু হুগলীর চন্ডীতলার জঙ্গলপাড়ায় এক প্রকাশ‍্য সমাবেশে এসে সিঙ্গুর মহামায়া স্কুলের করা এই প্রশ্ন নিয়ে সরকারের সমালোচনা করে শিক্ষা ব‍্যবস্থার প্রতি আঙুল তুলেছেন ? তিনি জনসভায় বলেন, ” সিঙ্গুর মহামায়া স্কুলে প্রশ্ন করা […]

খেলাধুলা এই মুহূর্তে

ফুটবলাররা যাতে গোল মিস না করে সেটাই ভাবাচ্ছে আলেজান্দ্র কে –

অঞ্জন চট্টোপাধ্যায়,৯ ডিসেম্বর:- ফুটবলাররা যাতে গোল মিস না করে সেটাই ভাবাচ্ছে আলেজান্দ্র কে -এখনো আই লিগে জয়ের দেখা নেই । দুই ম্যাচ খেলে ভালো ফুটবল ও উপহার দিতে পারে নি ইস্টবেঙ্গল। শতবর্ষে আইলিগে আসছে না টা ধরে নিয়েছে লাল হলুদ সমর্থক রা তবে তাঁদের আস্বস্ত করছেন লাল হলুদের স্পেনীশ কোচ । মনিপুর এ নেরোক এফ […]