কলকাতা,২৭ ডিসেম্বর:- আগামী ৮ই জানুয়ারী সারা ভারত সাধারন ধর্মঘট-এর সমর্থনে ও CAA_NRC_NPR প্রত্যাহারের দাবিতে,রাষ্ট্রায়ত্ত শিল্প বিক্রির প্রতিবাদে ও শিল্প বাঁচাতে,কাজ ও মজুরি বাঁচাতে,অনৈতিক ছাঁটাই রোধ করতে,কম খরচে সবার জন্য শিক্ষার দাবিতে,নতুন শিল্প ও কর্মসংস্থানের দাবিতে,রাজ্য ও দেশ বাঁচাতে,নারী নির্যাতনের বিরুদ্ধে,মোদি ও মমতার অশুভ আঁতাত ধ্বংস করতে,রাজ্যে নৈরাজ্য সৃষ্টিকারী তৃনমুল ও সাম্প্রদায়িক বিজেপি’র বিভিন্ন ধরনের অসামাজিক […]
এই মুহূর্তে
কিছু নেতাদের কাছে অপমানিত হয়ে কাউন্সিলরের পদ থেকে ইস্তফা দিলেন হুগলি-চুঁচুড়া পৌরসভার কাউন্সিলর সুনীল মালাকার।
হুগলি,২৭ ডিসেম্বর:- অবশেষে ইস্তফা হুগলি চুঁচুড়া পুরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলার তথা সিআইসি (জল) সুনীল মালাকার আজ কাউন্সিলর পদ থেকে ইস্তফা দিলেন। তিনি আজ সদর মহকুমা শাসক অরিন্দম বিশ্বাসের হাতে ইস্তফা তুলে দিলেন। দলের একশ্রেনীর নেতাদের বিরুদ্ধে তিনি অভিযোগের আঙুল তোলেন। প্রসঙ্গত দিনকয়েক আগেই এই কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। পাসাপাশি সুনীল মালাকারের বিরুদ্ধে […]
সর্বভারতীয় স্তরে প্রাক্তনী সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বেলুড় মঠে।
হাওড়া,২৭ডিসেম্বর:- রামকৃষ্ণ মঠ ও মিশনের ইতিহাসে এই প্রথম সর্বভারতীয় স্তরে প্রাক্তনী সম্মেলন হতে চলেছে বেলুড় মঠে। ২৮ ও ২৯ ডিসেম্বর, শনি ও রবিবার ২ দিনের ওই সম্মেলনে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রায় সাড়ে ৩ হাজার প্রাক্তন ছাত্রছাত্রী যোগ দেবেন। এ বিষয়ে রামকৃষ্ণ মঠ ও মিশনের তরফ থেকে জানানো হয়েছে, দেশের ৪৮টি রামকৃষ্ণ মঠ ও […]
গঙ্গাসাগর মেলা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগী ভূমিকা নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ।
কলকাতা,২৭ ডিসেম্বর:- ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের জন্মের ১২৫ বছর উপলক্ষে ২০২০ সালের ২ জানুয়ারি থেকে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হচ্ছে। শুক্রবার কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, আগামী ২ জানুয়ারি থেকে বেহালা সখেরবাজারে চন্ডী মেলা প্রাঙ্গণে প্রণব মেলার উদ্বোধন হবে। ২০ ফেব্রুয়ারি […]
এটিএম ভেঙে ২৯ লক্ষ টাকা লুঠ হাওড়ার লিলুয়ায়।
হাওড়া,২৭ডিসেম্বর:- রক্ষীবিহীন এটিএম ভেঙে কয়েক লক্ষ টাকা লুঠের ঘটনা এবার হাওড়ায়। লিলুয়ায় ওই এটিএম ভেঙে প্রায় ২৯ লক্ষ টাকা লুঠ হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে লিলুয়া থানা এলাকার বেলগাছিয়া মোড়ে। পুলিশ সূত্রে খবর বুধবার ২৫ ডিসেম্বর বড়দিনের দিন দুষ্কতিরা সেখানে আসে। এরপর প্রহরীহীন এটিএমটি গ্যাস কাটার দিয়ে কেটে নগদ ২৯ লক্ষ টাকা নিয়ে […]
পশ্চিমবঙ্গ কিষানক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের ডাকে প্রতিবাদ মিছিল সিঙ্গুরে।
হুগলি,২৭ ডিসেম্বর:- পশ্চিমবঙ্গ কিষানক্ষেত মজদুর তৃনমূল কংগ্রেসের ডাকে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সিঙ্গুর থেকে তারকেশ্বর পর্যন্ত প্রতিবাদ মিছিল। দীর্ঘ ২০ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যাবে। ফিরহাদ হাকিম মিছিলে হাঁটবেন। ইতিমধ্যেই কোচবিহার, মালদা, নদীয়া সহ বিভিন্ন ক্ষেত মজদুর সংগঠনের কর্মীরা এসেছে। সিঙ্গুরের রতনপুর আলু মোড় থেকে মিছিল বের হয়।
দরকার আছে বলে ডেকে বন্ধুর সামনেই ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ এক ব্যক্তির।
। হাওড়া,২৬ ডিসেম্বর:– কিছু কথা আছে বলে বন্ধুকে ডেকে পাঠিয়ে বন্ধুর চোখের সামনেই আচমকা ব্রিজের উপর থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বছর চল্লিশের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ হাওড়ার বালি ব্রিজে। নিখোঁজ ওই ব্যক্তির নাম রাজকুমার সোনকর(৪০)। বাড়ি সালকিয়ার অরবিন্দ রোডে। তিনি পেশায় প্রোমোটার। বর্তমানে রাজকুমার ক্যানসারে ভুগছিলেন। এদিন […]
নাগরিকত্ব সংশোধনী আইন ও এন আর সির বিরুদ্ধে আগামীকাল যৌথভাবে পথে নামছে বাম ও কংগ্রেস।
কলকাতা,২৬ ডিসেম্বর:- নাগরিকত্ব সংশোধনী আইন ও এন আর সির বিরুদ্ধে আগামীকাল যৌথভাবে পথে নামছে বাম ও কংগ্রেস। বৃহস্পতিবার বিধান ভবনে সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজেদের বক্তব্যের মধ্যে দ্বিচারিতা করে চলেছেন। একদিকে প্রধানমন্ত্রী বলছেন দেশে এনআরসি নিয়ে কোন আলোচনা হয়নি অন্যদিকে অমিত শাহ সভা […]
পাহাড়ে বন্ধ প্রত্যাহারের অনুরোধ বিনয় তামাঙের
দার্জিলিং,২৬ ডিসেম্বর:- পাহাড়ে বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চার যুব সংগঠনের ডাকা বনধ প্রত্যাহারের অনুরোধ জানালেন মোর্চা সভাপতি বিনয় তামাং। এদিন দাগাপুরের পিন্টেল ভিলেজে সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে পর্যটন মরসুমে পাহাড় বন্ধ হলে সমস্যায় পড়তে পাড়েন সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরা। তাই সেই দিকে লক্ষ্য রেখে বনধ প্রত্যাহারের জন্য দলের যুব মোর্চার কাছে অনুরোধ […]
সূর্যগ্রহণ দেখল হাওড়ার মানুষ।
হাওড়া,২৬ ডিসেম্বর:- প্রায় এক দশক পর বৃহস্পতিবার সকালে ভারত থেকে সূর্যের বলয়গ্রাস দেখা গেল। মধ্য হাওড়ায় এদিন সকালে বিজ্ঞান মঞ্চের জেলা অফিসের সামনে খোলা মাঠে সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করা হয়। পথচলতি বহু সাধারণ মানুষ বিজ্ঞান মঞ্চের চশমা ব্যবহার করে সূর্যগ্রহণ দেখেন। বিজ্ঞান মঞ্চের বক্তব্য, সূর্যগ্রহণ সম্বন্ধে যুগ-যুগান্তর ধরে চলে আসা নানা কুসংস্কার ও ভ্রান্ত […]

