এই মুহূর্তে জেলা

মনসা পূজো উপলক্ষে বক্সের আওয়াজের প্রতিযোগিতা, পুলিশের সঙ্গে বচসা, ধনেখালিতে গ্রেপ্তার দশ।

হুগলি, ১ অক্টোবর:- সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ধনিয়াখালি ধামাইটিকরি গ্রাম থেকে গ্রেপ্তার দশ। ধৃতদের আজ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়া আদালতে পাঠাল ধনিয়াখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় ধনিয়াখালির ভান্ডারহাটি দুই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধামাইটিকরি গ্রামে গতকাল মনসা পূজা উপলক্ষে প্রচন্ড উচ্চস্বরে চার পাঁচটি বক্স সেট এনে বাজার ছিল স্থানীয়রা। পাশাপাশি তারা বক্সের […]

এই মুহূর্তে জেলা

মাওবাদী সংগঠনের সাথে যুক্তির সন্দেহে এনআইএ হানা পানিহাটিতে।

উঃ২৪পরগনা, ১ অক্টোবর:- মাওবাদী সংগঠনের সাথে যুক্ত সন্দেহে পানিহাটী পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা NIA আধিকারিকদের। এর আগে আধিকারিকদের চারজনের সদস্য কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে মঙ্গলবার ভোরে পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ডের অন্তর্গত পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে এক মহিলার বাড়িতে অভিযান চালায়। বাড়ির ভেতরে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে এনআইএর আধিকারিকেরা। […]

এই মুহূর্তে জেলা

হাওড়াতেও NIA র তল্লাশি।

হাওড়া, ১ অক্টোবর:- হাওড়ার চ্যাটার্জীহাট থানা এলাকার কেদার ভট্টাচার্য রোডেও তল্লাশিতে NIA. সিদ্ধসত্ব রায়ের খোঁজে তল্লাশি চালায় তারা। মৌলনা আজাদ কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র সিদ্ধসত্ব রায়। তিন বছর আগেই ছেড়েছে ঘর। তারই খোঁজে আসেন NIA আধিকারিকরা।

এই মুহূর্তে জেলা

পুজোর আগে বিপুল পরিমাণ শব্দবাজি ও বাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত হুগলিতে।

হুগলি, ১ অক্টোবর:- দুর্গাপুজোর আগে জেলায় এই প্রথম বিশাল পরিমান শব্দবাজি সহ শব্দবাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল চন্ডিতলা থানা। গোপনসূত্রে খবর পেয়ে চন্ডিতলা থানার ইন্সপেক্টর জয়ন্ত পালের নেতৃত্বে রাতের অন্ধকারে চন্ডিতলা থানার খরসরাই-বেগমপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ বাজেয়াপ্ত করে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে দুই কুইন্টাল অবৈধ বাজি, সোরা (PBC) […]

এই মুহূর্তে জেলা

কাজে বেরিয়ে তিনদিন নিখোঁজ, পুলিশ কর্মি সুকুমারের সাহায্যে বাড়ি ফিরলেন মিনাখাঁর বৃদ্ধ।

হুগলি, ২৯ সেপ্টেম্বর:- দিন তিনেক আগে উত্তর ২৪ পরগণার মিনাখাঁ থানার মালঞ্চ এলাকার বাসিন্দা গোবিন্দ মৃধা মালঞ্চ বাজারে গিয়েছিলেন। সেখানে একটি গাড়িতে করে দিন মজুর নিয়ে যাওয়া হচ্ছিল কাজের জন্য। পুষ্পা সিনেমায় এক দৃশ্যে দেখা যায় লাল চন্দন কাটতে গাড়ি করে লোক নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে বেশি টাকা পাবার আশায় বিপদ আছে জেনেও ঝুৃকির গাড়িতে […]

এই মুহূর্তে জেলা

জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ অব্যাহত কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজে।

উঃ২৪পরগনা, ২৯ সেপ্টেম্বর:- কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল জুনিয়র ডাক্তারদের আন্দোলন পা দিল তৃতীয় দিনে। এই তৃতীয় দিনের অবস্থান বিক্ষোভ এবং কর্মবিরতিতে জুনিয়র ডাক্তারদের সাথে কথা বলতে আসেন নবনির্বাচিত ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্যের সভাপতি শুভঙ্কর সরকার এবং তার সাথে আসেন উত্তর চব্বিশ পরগনা জেলা সভাপতি তাপস মজুমদার। রাজ্য নেতৃত্ব কল্লোল মুখার্জি সহ জাতীয় […]

এই মুহূর্তে জেলা

তিলোত্তমা খুনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পথে নামলেন রাজ্যের অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী ও পরিবারবর্গ।

হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে তিলোত্তমার খুনি ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবার পথে নামলেন পশ্চিমবঙ্গ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মচারী ও পরিবারবর্গ। রবিবার বিকেলে হাওড়ার শিবপুর কাজীপাড়া মোড় থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্ল্যাকার্ড হাতে মৌন মিছিল করেন তাঁরা। সংস্থার রাজ্য সভাপতি তন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, নির্ভয়ার বিচারের জন্য এই প্রথম আমরা পথে নেমেছি। বর্তমান দিনে […]

এই মুহূর্তে জেলা

অভয়া ডেন্টাল ক্লিনিক হাওড়ায়।

হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- তিলোত্তমার বিচারের দাবির পাশাপাশি সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতে এর আগে খোলা হয়েছিল অভয়া ক্লিনিক। এবার হাওড়ার কদমতলা পাওয়ার হাউস মোড়ে খোলা হলো অভয়া ডেন্টাল ক্লিনিক। এর মাধ্যমে জুনিয়র চিকিৎসকেরা সাধারণ মানুষের বিনামূল্যে দন্ত রোগের চিকিৎসা পরিষেবা দিলেন। রবিবার সকালে হাওড়ার কদমতলা পাওয়ার হাউস মোড়ে এই অভয়া ডেন্টাল ক্লিনিক খোলা হয়। চিকিৎসকেরা […]

এই মুহূর্তে জেলা

কাশ্মীরে ছবি তুলতে গিয়ে খাদে পড়ে মৃত্যু হুগলির পর্যটকের।

হুগলি, ২৮ সেপ্টেম্বর:- কাশ্মিরে বেড়াতে মৃত ব্যবসায়ী দেবব্রত ঘোষের কফিন বন্দি মৃতদেহ এলো গ্রামে। কান্নায় ভেঙে পড়লেন পরিবার আত্মীয় প্রতিবেশিরা। কাশ্মীর বেড়াতে গিয়ে পহেলগাঁও এ ঝরনার ছবি তুলছিলেন, পা পিছলে খাদে পড়ে গিয়ে মৃত্যু হল হুগলির পর্যটকের। মৃতের নাম দেবব্রত ঘোষ (৬১)। হুগলির মাকালপুরের বাসিন্দা বীজ ব্যবসায়ী বীজ সংস্থার সঙ্গে কাশ্মির ঘুরতে গিয়েছিলেন গত রবিবার। […]

এই মুহূর্তে জেলা

শিলিগুড়ি বিধান মার্কেটে বিধ্বংসী আগুন।

শিলিগুড়ি, ২৮ সেপ্টেম্বর:- শিলিগুড়ির বিধান মার্কেটে বিধ্বংসী আগুন। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। এদিন সকালে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। আপাতত চারটি দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার খবর মিলেছে। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে […]