কলকাতা, ৫ ফেব্রুয়ারি:- পঞ্চায়েত নির্বাচনের আগেই রাজ্যের গ্রামীণ এলাকার রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণের জন্য ৩ হাজার কোটি টাকা বরাদ্দ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। সূত্রের খবর, প্রতিটি জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে, সব ঠিকঠাক থাকলে, আগামী দেড় দুই মাসের মধ্যেই জেলার ওই সব রাস্তার সংস্কার বা নির্মাণের কাজ সেরে ফেলতে হবে। কেননা এপ্রিলের […]
Author: khaborsojasaptaadmin
বীরভূম জেলার পুলিশ সুপার বদল।
কলকাতা, ৫ ফেব্রুয়ারি:- বীরভূম জেলার পুলিশ সুপার বদল করা হল। নগেন্দ্র ত্রিপাঠিকে বদলি করা হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেটেড ওএসডি পদে। বীরভূম জেলার পুলিশ সুপারের দায়িত্বে আনা হলো দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন পুলিশ জেলার সুপার ভাস্কর মুখোপাধ্যায়কে। প্রশাসনিক সূত্রের দাবি এটা রুটিন বদলি। যদিও বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে দুজনের মৃত্যুর ঘটনার পর জেলার পুলিশ সুপারকে […]
স্ট্যাম্প ডিউটিতে দু শতাংশ ছাড়ের মেয়াদ বাড়ানো হলো ৩১শে মার্চ পর্যন্ত।
কলকাতা, ৫ ফেব্রুয়ারি:- জমি-বাড়ি রেজিস্ট্রেশনের জন্য স্ট্যাম্প ডিউটি বাবদ এবার রেকর্ড রাজস্ব আদায় করতে চলেছে রাজ্য সরকার। চলতি অর্থবর্ষে জানুয়ারি মাস পর্যন্ত এই খাতে আয়ের হার দেখে এমনই অভিমত রাজ্যের প্রশাসনিক মহলের আধিকারিকদের। এখনকার অঙ্কের তুলনায় ৩১ মার্চ পর্যন্ত আদায়ের অঙ্কটা আরও বাড়তে পারে বলে তাঁদের আশা। কোভিড পরিস্থিতিতে জমি-বাড়ির রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটিতে ২ শতাংশ […]
মুখ্যমন্ত্রীকে ডিলিট সম্মান এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের।
কলকাতা, ৫ ফেব্রুয়ারি:- সরকারি বিশ্ববিদ্যালয়ের পর এবার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট দিচ্ছে। সোমবার মুখ্যমন্ত্রীর হাতে ডি’লিট সম্মান তুলে দেবে কলকাতার সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়। যেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিবৃতি প্রেস করে জানানো হয়েছে, “পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষায় উন্নয়ন সংক্রান্ত অবদানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ডি’লিট সম্মানে ভূষিত করা […]
দৃষ্টিহীনদের স্বেচ্ছায় রক্তদান শেওড়াফুলিতে।
প্রদীপ বসু ,৫ ফেব্রুয়ারি:- আমরা যদি রক্ত দিতে পারি তাহলে আপনারাও এগিয়ে আসুন রক্ত দিতে। রবিবার সমাজের সব শ্রেণির মানুষের জন্য এই বার্তা দিল শেওড়াফুলি হ্যান্ডিক্রাফট ডেভলপমেন্ট অ্যাসোসিয়েশন। শেওড়াফুলি নোনাডাঙ্গায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল তারা। দৃষ্টি শক্তিহীন নারি পুরুষেরা মুমূর্ষু রোগীর জন্য রক্তদান করে মহতি উদ্যোগ গ্রহণ করল। তারাই পতাকা উত্তোলন ও সঙ্গীত পরিবেশন […]
অভিষেকের কেশপুরের মন্তব্যের পাল্টা এবার বামনেত্রী মীনাক্ষী’র গলায়।
হাওড়া, ৫ ফেব্রুয়ারি:- ‘সিপিএম, বিজেপি’কে বলব গলাগলি না করে একা লড়ুন।’ শনিবার কেশপুরে অভিষেকের ওই মন্তব্য প্রসঙ্গে রবিবার হাওড়ায় এসে এর কড়া জবাব দেন বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘ওনাকে (অভিষেক) বলতে দিন। চিরকালই উনি ওটা করেন। আসলে সব একটার পর একটা ঘোমটা খুলে গেছে। তাই এখন নতুন তাস দিতে হবে। আগে যত যত […]
নফরচাঁদ জুটমিল বন্ধ করে দেওয়ার অভিযোগ, ঠিকাদারদের বিরুদ্ধে।
উঃ২৪পরগনা, ৫ ফেব্রুয়ারি:- বন্ধ হয়ে গেল কাঁকিনাড়ার নফরচাঁদ জুটমিল। কাজ হারালেন স্থায়ী-অস্থায়ী মিলিয়ে দুহাজার শ্রমিক। অভিযোগ, শনিবার নাইট শিফটে মিল বন্ধ হয়ে যায়। রবিবার সকালে এক ঘন্টা চলার পর ফের মিলে আচলাবস্থার সৃষ্টি হয়। ঠিকা শ্রমিকরা ভেতরে কাজ করলেও, স্থায়ী শ্রমিকদের হুমকি দিয়ে বাইরে করে দেওয়া হয় বলে অভিযোগ। এই মিলের পরিস্থিতি নিয়ে শ্রমিক নেতা […]
আমরা সবই ইতিবাচক রাখার চেষ্টা করছি, নিজের ছবির ক্ষেত্রেও তাই।’ প্রচারে এসে মন্তব্য সায়নীর।
হাওড়া,৫ ফেব্রুয়ারি:- সায়ন্তন ঘোষালের পরিচালনায় আগামী ১০ ফেব্রুয়ারী সাড়ম্বরে মুক্তি পেতে চলেছে নতুন বাংলা ছবি ‘এল এস ডি, লাল স্যুটকেসটা দেখেছেন ?’ সোহমস এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় মুক্তি পাচ্ছে এই ছবি। ছবি মুক্তির আগে শনিবার সন্ধ্যায় হাওড়ার আভানী রিভারসাইড মলে ছবির প্রচারে হাজির ছিলেন এই ছবির কলাকুশলীরা।জানা গেছে, কলেজ পড়ুয়া কয়েকজন ছেলেমেয়েদের নিয়েই এই গল্প। প্রথমে […]
টালি নালার আমুল সংস্কারের কাজ শুরু।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- টালি নালার আমুল সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সরকার। বিশ্ব ব্যাঙ্কের সহযোগিতায় কলকাতা পুরসভা আদি গঙ্গার সংস্কারের কাজ শুরু করেছে। শনিবার সেই কাজের অগ্রগতি পরিদর্শন করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। আদিগঙ্গা পলিমুক্ত করার পাশাপাশি তীরের সৌন্দর্যায়নের কাজ চলছে। কলকাতা পুরসভা এলাকার বাইরে কাজ করবে রাজ্যের সেচ […]
কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বিধানসভার বাজেট অধিবেশনে ফের সরব হতে চলেছে তৃণমূল।
কলকাতা, ৪ ফেব্রুয়ারি:- ১০০ দিনের কাজ-সহ নানা প্রকল্পে রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বিধানসভার আসন্ন বাজেট অধিবেশনে ফের সরব হতে চলেছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে একটি বেসরকারি প্রস্তাব বা প্রাইভেট বিল আনার বিষয়েও চিন্তাভাবনা করা হয়েছে। ১০০ দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে প্রায় দেড় বছর ধরে বঞ্চিত বাংলা। বিষয়টি নিয়ে আগাগোড়াই সরব তৃণমূল। সম্প্রতি […]











