এই মুহূর্তে কলকাতা

জেলায় জেলা অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক, উদ্বেগ বাড়াচ্ছে নাইসেডের রিপোর্টও।

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:-জেলায় জেলায় অ্যাডিনো ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিভিন্ন হাসপাতালের আইসিইউ-তে ভিড় বাড়ছে আক্রান্ত শিশুদের। উদ্বেগ বাড়াচ্ছে নাইসেডের সাম্প্রতিক রিপোর্টও। তবে এই শিশু মৃত্যুর খবর সামনে আসতেই জেলাগুলিকে সতর্ক করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। জারি করা হয়েছে নির্দিষ্ট গাইডলাইনও। রাজ্যের সমস্ত হাসপাতালকে শিশুদের জন্য ভেন্টিলেটার এবং অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা রাখতে বলা হয়েছে। স্বাস্থ্য ভবনের অ্যাডভাইজারিতে […]

এই মুহূর্তে জেলা

রাজ্যে সর্বক্ষেত্রে দুর্নীতির প্রতিবাদে হাওড়ায় বাইক মিছিল বিজেপি যুব মোর্চার উদ্যোগে।

হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- বেকার যুবক যুবতীদের কাজের দাবিতে এবং সারা বাংলায় সর্বক্ষেত্রে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে হাওড়ায় বাইক মিছিল হলো বিজেপি যুব মোর্চার উদ্যোগে। রবিবার বিকেলে হাওড়া সদর জেলা পার্টি অফিসের সামনে থেকে ওই বাইক র‍্যালির সূচনা হয়। এরপর পাওয়ার হাউস মোড়, কদমতলা বাস স্ট্যান্ড, ইছাপুর জল ট্যাঙ্ক মোড়, নতুন রাস্তা হয়ে বেলপোল মোড়ে স্বামী বিবেকানন্দের […]

এই মুহূর্তে কলকাতা

পঞ্চায়েতের আগে কাজে গতি আনতে বিশেষ কমিটি তৈরি পূর্ত দপ্তরের।

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি:- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে কাজে গতি আনতে বিশেষ কমিটি গড়ল পূর্ত দফতর। নবান্ন সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনের আগে কাজ শেষ করতে পূর্ত দফতর পাঁচ সদস্যের ‘রিপোর্ট মনিটরিং সেল’ গঠন করেছে। বিধানসভার বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধযায় পূর্তমন্ত্রী পুলক রায়কে কাজে গতি আনার নির্দেশ দিয়েছিলেন। সূত্রের খবর, এরপর রাজ্যের পূর্ত দফতরকে পঞ্চায়েত নির্বাচনের […]

এই মুহূর্তে জেলা

ভাটপাড়ায় তৃণমূল সভাপতিকে লক্ষ্য করে বোমা-গুলি।

উঃ২৪পরগনা, ১৯ ফেব্রুয়ারি:- ভাটপাড়ার ১২ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অশোক কুমার সাউকে লক্ষ্য করে বোমা-গুলি দুষ্কৃতীদের। ভাটপাড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের জগদ্দল থানা সন্নিহিত ১ নম্বর গলির রবিবার সকালের ঘটনা। আক্রান্তের বাড়ি ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের পালঘাট রোডে। বাড়িতেই অশোকের সাইবার ক্যাফে আছে। স্থানীয়দের দাবি, এদিন সকাল ৮-৪৫ নাগাদ থানার কাছে ১ নম্বর গলি […]

এই মুহূর্তে জেলা

চাঁপদানিতে শিবরাত্রির মেলার উদ্বোধনে পৌরপ্রধান।

প্রদীপ বসু, ১৯ ফেব্রুয়ারি:- শিব রাত্রির সন্ধ্যায় মহাশিবরাত্রি মেলার শুভ সূচনা করলেন চাপদানির পৌরপ্রধান সুরেশ মিশ্র। চাপদানির ৫ নং ওয়ার্ড এর বগুয়াতলা মাঠে উদবোধনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন উপপৌরপ্রধান বিনয় কুমার সহ বিভিন্ন ওয়ার্ড এর কাউন্সিলর বৃন্দ প্রাক্তন কাউন্সিলর ও বিশিষ্টজনেরা।অতিথিদের সন্মান জানানোর পর বক্তব্য রাখেন নেতৃবৃন্দ।খেলনা, খাবার, নানারকম সামগ্রি স্থান পেয়েছে এই মেলায়। এরপর আর […]

এই মুহূর্তে কলকাতা

কর্মবিরতির দুদিন সরকারি কর্মীদের হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে কর্মীদের একাংশের আগামী সোমবার থেকে দু দিনের কর্মবিরতির ডাকের প্রেক্ষিতে সরকারি দফতরের কাজকর্ম স্বাভাবিক রাখতে উদ্যোগী হল রাজ্য সরকার। প্রস্তাবিত কর্ম বিরতির দুদিন কয়েকটি ব্যতিক্রমী কারণ ছাড়া সরকারি কর্মীদের দফতরে হাজিরা বাধ্যতামূলক করা হয়েছে। অন্যথায় কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। আজ নবান্নে অর্থ দফতর থেকে জারি করা এক […]

এই মুহূর্তে জেলা

শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা বেলুড় মঠেও।

হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দিরে সন্ধ্যা আরতির পর শুরু হয়েছে শিবরাত্রির আরাধনা। ভক্তিভরে আরম্ভ হয়েছে মহা শিবরাত্রির পূজা। ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতির পর এদিন মঠের মূল মন্দিরে ভক্ত সমাগমে সন্ন্যাসী মহারাজরা পূজার সূচনা করেন। বেলুড় মঠের শিবরাত্রি পূজার বিশেষ আকর্ষণ শিব নৃত্য। যা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে আগত ভক্তের […]

এই মুহূর্তে জেলা

সাফাই বিভাগের বাতিল সরঞ্জামকে পুনর্ব্যবহার বৈদ্যবাটি পুরসভার।

হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- বাতিল হয়ে যাওয়া সাফাই বিভাগের একাধিক সরঞ্জামকে পুনর্ব্যবহার করে অভিনব প্রদর্শনী করল বৈদ্যবাটি পুরসভা। শনিবার শেওড়াফুলি কৃষক বাজারে ফিতে কেটে প্রদর্শনীর সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া উপস্থিত ছিলেন এ দিন প্রদর্শনীর সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক অরিন্দম গুঁই,বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো, কাউন্সিলর সুবীর ঘোষ, অমৃত ঘোষ, শ্রীরামপুরের মহকুমা […]

এই মুহূর্তে কলকাতা

পরিবহন দপ্তরের নতুন সচিব হলেন সৌমিত্র মোহন।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- পরিবহন দফতরের নতুন সচিব হলেন সৌমিত্র মোহন। কলকাতা পুরসভার কমিশনার বিনোদ কুমার এতদিন পরিবহন দফতরের দায়িত্ব সামলেছেন। এটি তাঁর অতিরিক্ত দায়িত্ব ছিল। রাজ্যপালের সচিব পদ থেকে অব্যাহতি পাওয়ার পর নন্দিনী চক্রবর্তী কে রাজ্য সরকার পর্যটন দপ্তরের প্রধান সচিব পদে ফিরিয়ে আনে। এই দপ্তরে সচিব পদে ছিলেন সৌমিত্র মোহন। আজ কর্মী বর্গ ও […]

এই মুহূর্তে কলকাতা

রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস।

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি:- রাজ্যে উদ্বেগ বাড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। এই ভাইরাসের সংক্রমণ রুখতে ও মোকাবিলার কৌশল স্থির করতে স্বাস্থ্য সচিবের নেতৃত্বে শনিবার জরুরি বৈঠকে বসেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। স্বাস্থ্যভবনে এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের প্রিন্সিপালরা। ছিলেন জেলা থেকে সিএমওএইচরাও। যারা শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি তাঁরা ভার্চুয়ালি এই বৈঠকে অংশ নেন। সূত্রের খবর, বৈঠকে […]