এই মুহূর্তে জেলা

নজর এবার নবান্ন এলাকায়।

হাওড়া, ১৬ মার্চ:- রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন এলাকায় এবার রাস্তাঘাট সাফাইয়ের দিকে বিশেষ নজর দিলো হাওড়া পুরসভা। হাওড়া পুরসভার উদ্যোগে বৃহস্পতিবার নবান্ন সংলগ্ন এলাকায় সাফাইয়ের কাজ করা হলো। জমে থাকা আবর্জনা পরিষ্কারের পাশাপাশি রাস্তা সাফাই হয় এদিন। নবান্ন সংলগ্ন এলাকায় সাফাইয়ের পর রাস্তার ধারে ছড়ানো হয় ব্লিচিং। পুরো কাজের দেখভাল করেন পুর প্রশাসকমন্ডলীর ভাইস […]

এই মুহূর্তে জেলা

শান্তনুর ঘনিষ্ঠদের গ্রেপ্তারের দাবিতে বিজেপির বিক্ষোভ চন্দননগরে।

প্রদীপ বসু, ১৬ মার্চ:- তৃণমূলের যুব নেতা ও হুগলি জেলা পরিষদের কর্মধ্যাক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এই দাবিতে চন্দননগর তালডাঙ্গা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপির উত্তর মন্ডলের কর্মী-সমর্থকরা। মন্ডল সভাপতি গোপাল চৌবে র নেতৃত্বে হাতে প্লাকার্ড ও দলিয় পতাকা নিয়ে শান্তনুর সহযোগিদের গ্রেফতার করার দাবিতে এই বিক্ষোভ বেশ কিছুক্ষন চলে।পরে […]

এই মুহূর্তে জেলা

চুঁচুড়া পুরসভাকে টাকা দেওয়ার পরেও আলাদা জেটির ভাড়া, বিপাকে ইজারাদার।

হুগলি, ১৬ মার্চ:- ইজারার টাকা চুঁচুড়া পুরসভাকে দেওয়ার পরও জেটির জন্য আলাদা ভাড়া দিতে হচ্ছে ওপারের এক বালি ব্যবসায়ী মনোজ দাসকে। এমনই অভিযোগ চুঁচুড়া তামলিপাড়া ফেরি ঘাটের ইজারাদার বিজয় কাহারের। বিষয়টিকে ‘তোলা’ হিসেবেই দেখছেন তিনি। এবিষয়ে তিনি পুরপ্রধান ও সদর মহকুমা শাসকের কাছে অভিযোগ জানিয়েছেন। চুঁচুড়া তামলিপাড়া ঘাটের ওপারে রয়েছে উত্তর ২৪ পরগনার বৈষ্ণব ঘাট। […]

এই মুহূর্তে জেলা

হাসপাতালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন অসুস্থ পরীক্ষার্থী।

হাওড়া, ১৬ মার্চ:- হাসপাতালে বসেই বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন হাওড়ার ডোমজুড়ের অসুস্থ এক পরীক্ষার্থী।উচ্চমাধ‍্যমিকের দ্বিতীয় দিনের পরীক্ষা হাসপাতালে বসে দিতে হয় ওই অসুস্থ ছাত্রীকে। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড়ে। ডোমজুড়ের কাটলিয়ার বাসিন্দা ওই ছাত্রী পড়েন মাকড়দহ গার্লস স্কুলে। তাঁর পরীক্ষার সিট পড়েছিল বামাসুন্দরী স্কুলে। অসুস্থ ছাত্রীর মা জানান, বৃহস্পতিবার সকাল থেকেই ওই ছাত্রী হঠাৎ করেই […]

এই মুহূর্তে জেলা

ফের কুমিরের আতঙ্ক ভাগীরথী নদীতে।

নদীয়া, ১৬ মার্চ:- ফের মৎস্যজীবীদের নজরে এলো কুমির। নদীয়ার শান্তিপুর ফুলিয়া মালিপোতা ঘাট সংলগ্ন এলাকায় মৎস্যজীবীরা মাছ ধরতে গেলে হঠাৎই মৎস্যজীবীরা দেখতে পান কুমির। জাল ফেলে পালিয়ে আসেন মৎস্যজীবীরা। জানা যায় মৎস্যজীবীরা জাল ফেলতে গিয়েছিলেন ভাগীরথীতে, তখনই তাদের নজরে আসে কুমির। যার ফলে আতঙ্কে অনেকেই আর যায়নি মাছ ধরতে। মৎস্যজীবীদের দাবি গত বছর এই সময়ে […]

জেলা এই মুহূর্তে

ভয়াবহ দুর্ঘটনা,গুরুতর জখম চার পরীক্ষার্থী।

হাওড়া, ১৬ মার্চ:- ভয়াবহ দুর্ঘটনা হাওড়ার উলুবেড়িয়ায়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে ফেরার পথে দুর্ঘটনায় গুরুতর জখম হলেন চার পরীক্ষার্থী। বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ ওই পথ দুর্ঘটনা হয়। আহত চার ছাত্রকেই আনা হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। চারজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে। জানা গেছে, উলুবেড়িয়ার বাসুদেবপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ওই চার ছাত্রের […]

এই মুহূর্তে কলকাতা

আগামী কয়েক দিন রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর।

কলকাতা, ১৬ মার্চ:- রাজ্যে আগামী কয়েকদিন রাজ্যজুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝড়-বৃষ্টিতে সাধারণ মানুষের ক্ষতি হতে পারে। মাঠে থাকা কৃষিজ পণ্যের ক্ষতি হতে পারে। সেই ক্ষতির আশঙ্কা করে বিভিন্ন জেলা প্রশাসনকে সতর্ক করেছে নবান্ন। উল্লেখ্য, এইসময় মাঠে গরম কালের সবজি চাষ হচ্ছে। মাঠে রয়েছে বোরো ধান ও রবি ফসল। […]

এই মুহূর্তে কলকাতা

নিজের দপ্তর পরিদর্শনে কর্মীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন মুখ্যমন্ত্রীর।

কলকাতা, ১৫ মার্চ:- নিজের অধীনে থাকা স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দফতরে পরিদর্শনে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘড়ির কাঁটায় তখন ঠিক দুপুর বারোটা বেজে দশ মিনিট। আচমকা নবান্নের পাঁচতলায় নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন স্বরাষ্ট্র ও পার্বত্য দফতর। কথা বলেন কর্মীদের সঙ্গে। তবে অধিকাংশ চেয়ার ফাঁকা দেখে কর্মীদের অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন। আচমকা মুখ্যমন্ত্রীকে দেখে স্বাভাবিকভাবেই […]

এই মুহূর্তে কলকাতা

বাণিজ্য সম্মেলন এবার নভেম্বরে প্রচারে সাড়া দেশ ঘুরবেন মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১৫ মার্চ:- রাজ্যে শিল্পায়ন ও কর্মসংস্থানই তাঁর সরকারের পাখির চোখ বলে একাধিকবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক নীতি নিয়েছে রাজ্য। আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনের। রাজ্য সরকারের এই প্রচেষ্টার সুফল বুধবার শিল্পমহলের সামনে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার নবান্নে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী সেখানে রাজ্যে বিপুল বিনিয়োগ ও কর্ম […]

এই মুহূর্তে দেশ

পেট্রোপণ্য ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লির সংসদ ভবনের বাইরে বিক্ষোভ তৃণমূলের সাংসদদের।

নিউ দিল্লি, ১৫ মার্চ:- পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের দাম বাড়ছে কেন? নরেন্দ্র মোদি জবাব দাও! জবাব তোমায় দিতে হবে? নইলে গদি ছাড়তে হবে! এমনই স্লোগান তুলে আজ দিল্লীর পার্লামেন্টের বাইরে ও গান্ধী মূর্তির পাদদেশে তুমুল বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদেরা,দেশে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে পেট্রোল, ডিজেল ও গ্যাসের দাম,এর জন্য মোদি সরকারকে দায়ী করে, […]