হুগলি, ২৩ মার্চ:- হুগলির গুড়াপ থানার ঘোষলা এলাকায় রয়েছে অয়ন শীলের পেট্রোল পাম্প। শান্তনু ঘনিষ্ঠ প্রমোটার অয়ন শীলের ছেলে অভিষেক শীল ও তার বান্ধবী ইমন গাঙ্গুলীর নামে কেনা এটি বলে জানা যাচ্ছে। বর্তমানে পাম্পে ৭জন কর্মচারী। মালিকের এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই কাজ হারানোর চিন্তা কর্মচারীদের। দূর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশে শুক্লা সার্ভিস স্টেশন কয়েক […]
Author: khaborsojasaptaadmin
বিপ্লবী সূর্যসেনের আবক্ষ মূর্তি উন্মোচন শ্রীরামপুরে।
তরুণ মুখোপাধ্যায় , ২৩ মার্চ:- বুধবার বিকালের শ্রীরামপুরের মাহেশ কলোনিতে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নায়ক মহান বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের আবক্ষ মূর্তির উন্মোচন করা হলো। ২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শর্মিষ্ঠা দাসের উদ্যোগে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের পুর প্রধান গিরিধারী সাহা, কোন্নগর কানাইপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আচ্ছালাল যাদব শ্রীরামপুরের প্রাক্তন পুর প্রশাসক গৌর মোহন দে চেয়ারম্যান […]
এবার দুয়ারের সরকার শিবির এই বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ।
কলকাতা, ২৩ মার্চ:- এবার দুয়ারে সরকার শিবিরেই রাজ্যের চোখের আলো কর্মসূচির আওতায় বিনামূল্যে চোখ পরীক্ষার সুযোগ মিলবে। ইতিমধ্যেই স্বাস্থ্য দফতর প্রত্যেক জেলার জেলাশাসক, সিএমওএইচদের চিঠি দিয়ে শিবিরগুলোতে চক্ষু পরীক্ষার উপযুক্ত বন্দোবস্ত করার নির্দেশ দিয়েছে। শিবিরে গিয়ে চক্ষু পরীক্ষার জন্য কেউ আবেদন করলে তিন দিনের মধ্যে আবেদনকারী যাতে চক্ষু পরীক্ষা করতে পারেন তা শিবির থেকেই ব্যবস্থা […]
নষ্টের আশঙ্কা থেকেই সরকারি কর্মীদের সার্ভিস বুক এবার ডিজিটালাইজড।
কলকাতা, ২৪ মার্চ:- রাজ্য সরকারি কর্মীদের সার্ভিস বুক হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আটকাতে তা সম্পূর্ন ভাবে ডিজিটাল করে তোলা হবে। ধাপে ধাপে যাতে সমস্ত কর্মীর সার্ভিস বুক ডিজিটাল করে তোলা হয় সেজন্য রাজ্যের অর্থ দফতর নির্দেশিকা জারি করেছে। সেখানে বলা হয়েছে সংশ্লিষ্ট কর্মী বা তিনি যে দফতরে কর্মরত সেই দফতরের কর্তা ফিজিক্যাল […]
ফের দুর্ঘটনা নবান্নর কাছে।
হাওড়া, ২৩ মার্চ:- ফের দুর্ঘটনা নবান্নর কাছে। এবার দ্বিতীয় হুগলী সেতুর সংযোগকারী রাস্তার শার্প বেন্ডের ইউটার্নের মুখে মাল বোঝাই লরি ওভারলোডের কারণে দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ি থেকে সব প্লাইবোর্ড পড়ে যায় রাস্তায়। বিঘ্ন হয় যান চলাচলে। এর কয়েকদিন আগেও গত সোমবার নবান্নের সামনে কোনা এক্সপ্রেসওয়েতে বালি বোঝাই লরি উল্টে বিপত্তি ঘটে। আহত হয় চালক, খালাসি। […]
ফের দুর্ঘটনা বিদ্যাসাগর সেতুতে।
হাওড়া, ২২ মার্চ:- ফের দুর্ঘটনা ঘটল দ্বিতীয় হুগলি সেতুতে। জানা গেছে, কলকাতা থেকে হাওড়া আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মালবোঝাই লরি এদিন উঠে পড়ে ডিভাইডারে। ঘটনায় আহত হন চালক। এই দুর্ঘটনার জেরে যানজট ছড়িয়ে পড়ে দ্বিতীয় হুগলি সেতুতে। প্রসঙ্গত, এর কয়েকদিন আগেও দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার কাছে ঘটেছিল দুর্ঘটনা। কলকাতা থেকে হাওড়াগামী একটি লরির […]
বায়রনের শপথেও জারি আঁতাত বিতর্ক
কলকাতা, ২২ মার্চ:- বাম সমর্থিত কংগ্রেস বিধায়কের শপথের পরই নজিরবিহীন ভাবে বায়রনের হাতে একগুচ্ছ ফুল দিয়ে উষ্ণ অভিনন্দন ও সম্বর্ধনা দেওয়া হয় বিজেপির তরফে। তাঁকে অভিনন্দন জানান বিজেপির তিন বিধায়ক বঙ্কিম ঘোষ, সত্যেন রায় ও অম্বিকা রায়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই বিজেপি বিধায়কের তরফে বায়রনকে শুভেচ্ছা বলেই জানা যাচ্ছে। যা খুব তাৎপর্যপূর্ণ। সাগরদিঘি উপনির্বাচনে […]
পরিত্যক্ত সিলিন্ডার কাটাই করতে গিয়ে বিস্ফোরণ, জখম ৬ শ্রমিক।
হাওড়া, ২২ মার্চ:- উত্তর হাওড়ার ঘুসুড়িতে লোহার স্ক্র্যাব কারখানায় সাতসকালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জখম হলেন কমপক্ষে ৬ জন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।আহতদের প্রথমে ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতালে এবং পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। জানা গেছে, হাওড়ার গুহ রোডের একটি কারখানায় পরিত্যক্ত গ্যাস ট্যাঙ্কার […]
শুভেন্দুর বিরুদ্ধে মামলা রুজু মন্ত্রী পুলকের।
হাওড়া, ২২ মার্চ:- “আমার সম্মানহানি হয়েছে। আদালতে আমি এর বিচার চাই।” শুভেন্দুর বিরুদ্ধে মামলা রুজু মন্ত্রী পুলক রায়ের।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার ফৌজদারি মামলা রুজু করলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও পূর্তমন্ত্রী পুলক রায়। বুধবার উলুবেড়িয়া মহকুমা আদালতে শুভেন্দুর বিরুদ্ধে ওই মামলা করেন তিনি। মন্ত্রী পুলক রায় জানিয়েছেন গত ১১ নভেম্বর সংবাদমাধ্যমে শুভেন্দু অধিকারী […]
হাওড়া স্টেশন থেকে প্রায় এক কোটি টাকা সোনার গয়না উদ্ধার, আটক এক ব্যক্তি।
হাওড়া, ২১ মার্চ:- এবার প্রায় এক কোটি টাকার সোনার গহনা ও সোনার বার উদ্ধার হলো হাওড়া স্টেশন থেকে। গ্রেফতার হয়েছেন উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতের নাম চন্দ্রভন মিশ্র। সোমবার রাত সাড়ে ৯টার সময় হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে তাকে আটক করে RPF এর বিশেষ বাহিনী। অভিযুক্ত ব্যক্তি ও উদ্ধার হওয়া সোনা শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া […]











