হাওড়া, ৯ এপ্রিল:- ISF ও তৃণমূলের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার জগৎবল্লভপুর এলাকা। সংঘর্ষে জখম বেশ কয়েকজন। বিশাল পুলিশ মোতায়েন এলাকায়। এদিনই সেখানে সিদ্দিকীর কর্মীসভা ছিল। রবিবার সন্ধ্যায় হাওড়ার জগৎবল্লভপুরের পোলগুস্তিয়ায় তৃণমূল কংগ্রেস ও আইএসএফ সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষে রণক্ষেত্রের আকার নেয় গোটা এলাকা। এই ঘটনায় কয়েক রাউন্ড গুলি চলে বলেও স্থানীয় সূত্রে জানা […]
Author: khaborsojasaptaadmin
২২-২৩ অর্থবর্ষে পরিবহন দপ্তর ৩ হাজার ৩৫৩ কোটি টাকা আয় করেছে।
কলকাতা, ৯ এপ্রিল:- ২০২২-২৩ অর্থবর্ষে রাজ্যের পরিবহন দফতর ৩ হাজার ৩৫৩ কোটি টাকা আয় করেছে। ২১-২২ আর্থিক বছরের তুলনায় যা প্রায় সাতশ কোটি টাকা বেশি। রেজিস্ট্রেশন ফি, ফিটনেস সার্টিফিকেট, পারমিট, ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক ব্যবস্থা সরলীকরণের ফলে এই আয় বেড়েছে বলে পরিবহন দফতরের তরফে জানানো হয়েছে। চলতি আর্থিক বছরে এই আয় আরো বাড়িয়ে এক হাজার […]
পঞ্চম দিনে আংশিকভাবে উঠলো কুড়মি অবরোধ।
কলকাতা, ৯ এপ্রিল:- টানা চারদিন জঙ্গনমহলের জেলাগুলি ছিল রেল ও সড়কপথে গোটা রাজ্য থেকে বিচ্ছিন্ন। পঞ্চম দিনে আংশিক ভাবে উঠল কুড়মি অবরোধ । তফশিলি অধিকারভুক্ত হতে এই বিক্ষোভ ও অবরোধের জেরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার সাথে কলকাতা ও হাওড়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল। জানা গিয়েছে, আন্দোলনের চাপে রাজ্যের মুখ্যসচিব চিঠি দেন কুড়মি সমাজের নেতাদের। অনুরোধ […]
রাজ্যে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসলে বিজেপিরই একটা ঘোমটা। মন্তব্য কল্যাণের।
হাওড়া, ৯ এপ্রিল:- রাজ্যে আসা ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসলে বিজেপিরই একটা ঘোমটা। বিজেপি ঘোমটা পরে আছে। ঘোমটার তলায় এটা বিজেপিরই বিভিন্ন রূপ। মন্তব্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।রবিবার হাওড়ায় ডোমজুড় বিধানসভা কেন্দ্রে জগদীশপুরের এক দলীয় কর্মী সম্মেলনে এসে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন। তিনি বলেন, এই ফ্যাক্ট ফাইন্ডিং দল বিজেপিরই একটা […]
দুয়ারের সরকার ক্যাম্পের জন্য এবার রিপোর্ট কার্ডের ব্যবস্থা সরকারের।
কলকাতা, ৯ এপ্রিল:- দুয়ারে সরকার শিবির থেকে মানুষকে দেওয়া পরিষেবার নিরিখে ব্লক ও পুরসভা গুলির রিপোর্ট কার্ড তৈরি করেছে রাজ্য সরকার। সেই রিপোর্ট কার্ড পর্যালোচনায় মাধ্যমে ১০০টি দক্ষ এবং সমান সংখ্যক অদক্ষ ব্লক চিহ্নিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। একই পদ্ধতিতে বিভিন্ন পুরসভারও কাজের মূল্যায়ন করা হয়েছে।এই প্রথম এই ধরনের রিপোর্ট কার্ড ব্যবস্থা […]
বহুতলের ছাদ থেকে পড়ে মৃত যুবক, হাওড়ায় চাঞ্চল্য।
হাওড়া, ৯ এপ্রিল:- বহুতলের ছাদ থেকে নিচে পড়ে মৃত যুবক। হাওড়ার দাসনগরে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খুন করা হয়েছে বলে দাবি মৃতের বাবার।পাঁচতলার ছাদ থেকে নিচে পড়ে এক যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে হাওড়ার দাসনগরে। মৃত যুবক শ্রমিকের কাজ করতেন। মৃতের বাবার দাবি তাঁর ছেলেকে খুন করা হয়েছে। জানা গেছে, মৃত রাজারাম পাসোয়ান […]
ফের বাধার মুখে ফ্যাক্ট ফাইন্ডিং টিম হাওড়ায়।
হাওড়া, ৯ এপ্রিল:- কেন্দ্রীয় প্রতিনিধি দলকে দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজায় আটকে দিলো পুলিশ। দু’পক্ষের তীব্র বাদানুবাদ। গত রামনবমীতে শিবপুরের কাজীপাড়ায় অশান্তির পর রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রতিনিধিরা হাওড়ায় আসেন। ওই প্রতিনিধি দলের সদস্যদের শিবপুর সহ বিভিন্ন এলাকায় যাবার কথা ছিল। যদিও এই মুহূর্তে তাদের টোলপ্লাজার কাছে পুলিশ বাধা দেয়। ছয় […]
বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগে এবার পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন।
কলকাতা, ৮ এপ্রিল:- বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগে রাজ্য সরকার এবার ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করছে। এতদিন সার্চ কমিটিতে তিন জন সদস্য ছিল, এবার সদস্যের সংখ্যা তিন থেকে বাড়িয়ে পাঁচ করতে চলেছে শিক্ষা দফতর।নতুন সার্চ কমিটিতে ইউজিসি মনোনীত প্রতিনিধিকে রাখা হবে বলে নবান্ন সূত্রে খবর। আগামী ১ বৈশাখের পর বৈঠকে বসবে রাজ্য মন্ত্রিসভা। সেই বৈঠকে […]
স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ব্যাংক ঋণ ও পরিষদের নতুন রেকর্ড।
কলকাতা, ৮ এপ্রিল:- রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে ব্যাংক ঋণ গ্রহণ ও পরিশোধের নতুন রেকর্ড তৈরি হয়েছে। সদ্য সমাপ্ত ২০২২-২৩ আর্থিক বছরে ব্যাঙ্ক থেকে স্বল্প সুদে রেকর্ড পরিমাণ ঋণ নিয়েছেন বাংলার ৮ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীর ৮০ লক্ষ মহিলা। এ বছর ঋণ প্রদানের লক্ষ্যমাত্রা ছিল ১৭ হাজার কোটি টাকা। কিন্তু সেই রেকর্ড ছাপিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ২০ […]
সি,আই রিষড়ার দায়িত্বে এবার প্রবীর দত্ত।
হুগলি, ৮ এপ্রিল:- রিষড়া কাণ্ডের জের! রিষড়া থানাকে নিয়ে নতুন সার্কেল তৈরি করল চন্দননগর পুলিশ।তার দায়িত্ব দেওয়া হল প্রবীর দত্তকে। প্রবীর দত্ত রিষড়া থানার প্রাক্তন ওসি। তিনি চন্দননগর পুলিশের গোয়েন্দা বিভাগে ছিলেন। রিষড়া থানার ওসি থাকার সুবাদে তার অভিজ্ঞতা কাজে লাগবে আইন-শৃঙ্খলা রক্ষায় মনে করছে চন্দননগর পুলিশ। গত রবিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় […]










