কলকাতা, ১৪ এপ্রিল:- সরকারের কাজে আদালতের হস্তক্ষেপের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুললেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভা ভবনে সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরের প্রতিকৃতিতে মালা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, আদালত এখন সব ব্যাপারে হস্তক্ষেপ করছে, এটা ঠিক নয়। আদালতের কিছু নিজস্ব ক্ষমতা অবশই আছে। সেটা কেউ অস্বীকার করছে না। কিন্তু আদালত […]
Author: khaborsojasaptaadmin
আন্ত:রাজ্য গাঁজা পাচারের গ্যাং এবার রাজ্য গোয়েন্দা পুলিশের জালে।
হাওড়া, ১৪ এপ্রিল:- আন্ত:রাজ্য গাঁজা পাচারের গ্যাং এবার গোয়েন্দা পুলিশের জালে। হাওড়ার লিলুয়ার কোনা হাইরোডে সিআইডি’র নার্কোটিক বিভাগের জালে ধরা পড়ে আন্তঃরাজ্য ওই গাঁজা পাচারকারী গ্যাং। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে লিলুয়ার কোনা হাইরোডের ধারে একটি গোডাউনে লিলুয়া থানাকে সঙ্গে নিয়ে হানা দেন সিআইডির আধিকারিকরা। হাতেনাতে ধরা পড়ে ওই গ্যাংটি। এক দুষ্কৃতী পালিয়ে গোডাউনের […]
বিভিন্ন পুরসভায় কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা রাজ্যের।
কলকাতা, ১৪ এপ্রিল:- সাম্প্রতিক কালে রাজ্যে বিভিন্ন পুরসভায় কর্মী নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে রাজ্য সরকার বিশেষ সতর্কতা মূলক ব্যবস্থা নিচ্ছে। পুরসভায় নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মী ও আধিকারিকদের চুক্তি পুনর্নবীকরণের কাজে এবার জেলা শাসকদের যুক্ত করা হচ্ছে। এতদিন রাজ্যের পুরদফতর একক ভাবে এই সংক্রান্ত বিষয় দেখভাল করত। দফতরের তরফে এক নির্দেশিকায় জানানো হয়েছে, পুনর্নবীকরণে কোনও ফাইল […]
বেলুড় মঠে রাজ্যপাল, গঙ্গাজল রাজ্যপালের মাধ্যমে পাঠানো হচ্ছে কোচিতে।
হাওড়া, ১৪ এপ্রিল:- রামকৃষ্ণ মিশন কোচি কেন্দ্রের এবার ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলুড় মঠের মায়ের ঘাট থেকে সংগৃহীত গঙ্গাজল পাঠানো হচ্ছে কোচিতে। কোচি শাখার পক্ষে পশ্চিমবঙ্গের রাজ্যপাল তা গ্রহণ করেন। শুক্রবার সকালে এই উপলক্ষে রাজ্যপাল এসে পৌঁছান বেলুড় মঠে। সেখানে পৌঁছান কোচি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনাত্মানন্দ ও আশ্রমের ট্রাস্টি সদস্যরা। এই পুণ্য কলসটি কোচি আশ্রমের […]
লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বরাদ্দ থেকে বঞ্চিত থাকবে রাজ্য, আশঙ্কা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৩ এপ্রিল:- ২০২৪ সালে লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বরাদ্দ থেকে রাজ্য বঞ্চিতই থাকবে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আশঙ্কা প্রকাশ করেছেন। তবে তিনি কোনভাবে দিল্লির সরকারের কাছে মাথা নত করবেন না বলে জানিয়েছেন। কলকাতার আলিপুরে আজ নতুন ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ফের কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সরব হন। তিনি বলেন, কেন্দ্রের কাছে […]
রাজ্যের তিন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা দিল রাজ্য সরকার।
কলকাতা, ১৩ এপ্রিল:- অনূর্ধ্ব ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিজয়ী ভারতের মহিলা দলের রাজ্যের তিন কৃতি খেলোয়াড়কে সম্বর্ধনা দিল রাজ্য সরকার।আজ আলিপুরে ধন্যধান্য অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিতাস সাধু , রিচা ঘোষ ও ঋষিতা বসুর হাতে স্মারক এবং পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন।তাঁদের বোলিং কোচ রাজীব দত্তকেও পুরস্কৃত করা হয়। চলতি বছরের জানুয়ারি মাসে […]
কলকাতা শহরের বুকে এক বিশাল শঙ্খ, ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১৩ এপ্রিল:- কলকাতা পেল এক বিশ্বমানের অডিটোরিয়াম। শহরের বুকে এক বিশাল শঙ্খ। আজ অর্থাত্ বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নববর্ষের প্রাক্কালে চোখ ধাঁধানো অডিটোরিয়াম উপহার পেল শহরবাসী। এই অডিটোরিয়াম দিনের আলোয় তুষার-শুভ্র শঙ্খ। রাতে অজস্র আলোর ছটায় চোখ ধাঁধানো মোহময়ী রূপ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৪৪০ কোটি টাকা খরচ করে এই থ্রি টায়ার […]
রিষড়ার মৈত্রী পথে আগুন।
হুগলি, ১৩ এপ্রিল:- রিষড়া পৌরসভার জিটিরোড সংলগ্ন মৈত্রী পথে আগুন। এলাকার বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে দমকলের একটি ইঞ্জিন আসে আগুন আয়ত্তে আনেন।vএলাকার বাসিন্দা ও ব্যাবসায়ীদের একাংশ জানান। কেবেল লাইনে তার যে ভাবে জমা হয়েছিল। তার জন্যই এই আগুন। ঘটনাস্থলে হুগলির চন্দননগর পুলিশ কমিশনারেটের রিষড়া থানার পুলিশ ও সি ই এস সির […]
তৃণমূলের হুগলি জেলা কমিটি থেকে পুরনো অনেক নেতাই ব্রাত্য, ক্ষোভ বাড়ছে দলের অন্দরেই।
হুগলি, ১৩ এপ্রিল:- গত বুধবার হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের প্রতিটি শাখার সংগঠনের নেতৃত্বের নাম ঘোষিত হওয়ার পর থেকে এই জেলায় অনেক জায়গায় তৃণমূল কংগ্রেসের পুরনো দিনের কর্মীদের মধ্য ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। চুঁচুড়া দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে ৭০ জনের জেলা কমিটির সদস্যদের নাম ঘোষিত হওয়ার সঙ্গে তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন মহিলা তৃণমূল কংগ্রেস, যুব […]
বৈদ্যবাটির কাজীপাড়ায় ইফতার পার্টি অনুষ্ঠানে চাঁদের হাট।
হুগলি, ১৩ এপ্রিল:- পবিত্র রমজান মাস উপলক্ষে মুসলিম ধর্মালম্বী মানুষেরা সারাদিন উপবাস করে সন্ধ্যায় উপবাস ভঙ্গ করে ইফতারে মিলিত হন। একমাস ব্যাপী পবিত্র এই অনুষ্ঠানের এইটাই রীতি, এমনি বৃহস্পতিবার সন্ধ্যায় বৈদ্যবাটি শেওড়াফুলি শহর তৃণমূল সংখ্যালঘুর সেল এর পক্ষ থেকে স্থানীয় কাজীপাড়ায় ইফতারের মজলিস অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে স্থানীয় এলাকার ধর্ম প্রাণ মুসলিমরা যেমন অংশ নিয়েছিলেন […]











