হুগলি, ১৯ সেপ্টেম্বর:- দিনদিন আধার প্রতারণার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হওয়ার ঘটনা বেড়েই চলেছে। শ্রীরামপুর থানার বৈদ্যবাটি এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারী কাজল ভট্টাচার্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হল টাকা। জানা যায় বৈদ্যবাটির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে তার অ্যাকাউন্ট রয়েছে। গত ১৪ই সেপ্টেম্বর ১০০০০ টাকা এবং গত ১৬ তারিখ ৯০০০ টাকা তার অ্যাকাউন্ট থেকে উধাও […]
Author: khaborsojasaptaadmin
ফের সরকারি হাসপাতাল থেকে নিখোঁজ রোগী।
হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- মাত্র দিন কয়েক আগেই হাওড়া জেলা হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক রোগী। এর রেশ কাটতে না কাটতেই ফের হাওড়ার আরও এক হাসপাতাল, ঘুসুড়ির জয়সোয়াল হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গেলেন আরেক রোগী। জানা গেছে গত ১৭ই সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে বারোটা থেকে ওই রোগীর কোনও খোঁজ মিলছে না। সূত্রের […]
উন্নতমানের শিক্ষা দিতে স্কুলের বাৎসরিক বরাদ্দ পাঁচ গুণ বাড়ালো রাজ্য।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- রাজ্যের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উন্নত মানের শিক্ষা দিতে রাজ্য সরকার শিক্ষণের জন্য প্রযোজনীয় বিভিন্ন সহায়ক উপকরণের বরাদ্দ বাড়িয়েছে। শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, এই খাতে আগে একটি স্কুলের বাৎসরিক বরাদ্দ ছিল প্রায় ২৫০০টাকা। যা এখন প্রায় পাঁচগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে প্রাথমিক শিক্ষার মান অনেকখানি উন্নত হবে বলে মনে করা হচ্ছে। প্রাক […]
আগামী বছরের রাজ্য বাজেট তৈরীর প্রস্তুতি ছ মাস আগেই শুরু।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- ছ মাস আগে থেকেই আগামী বছরের রাজ্য বাজেট তৈরির প্রস্তুতি শুরু করে দিল অর্থ দফতর। সব দফতরের বাজেট প্রস্তাব আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে আইএফএমএস পোর্টালে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ দফতর। চলতি অর্থবর্ষের সংশোধিত বাজেট প্রস্তাব এবং ২০২৪-২৫ সালের নতুন বাজেট প্রস্তাব পৃথকভাবে পেশ করতে হবে। কীভাবে পেশ করতে হবে তার […]
চলন্ত ট্রেনেই বিশ্বকর্মা পুজো।
নদীয়া, ১৭ সেপ্টেম্বর:- চলন্ত ট্রেনেই পূজো, চলন্ত ট্রেনেই প্রসাদ বিতরণ। যদিও বিগত কয়েক বছর ধরে বিশ্বকর্মা পুজোর দিনে একইভাবে পুজো হয়ে আসছে ট্রেনের ভেতরেই। নদীয়ার শান্তিপুর রেল স্টেশনের লোকাল ট্রেনের ঘটনা। আজ বিশ্বকর্মা পুজো। সকাল ৭ঃ২৬ শান্তিপুর শিয়ালদা ডাউন লোকাল ট্রেনের প্রথম কম্পার্টমেন্টের ডেলি প্যাসেঞ্জার দের উদ্যোগে এই বিশ্বকর্মা পূজোর আয়োজন করা হয়। সকালে শান্তিপুর […]
বন্ধ বালির ইন্দো-জাপান কারখানার শ্রমিকরা হতাশায় দিন কাটাচ্ছেন।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- আজ থেকে প্রায় ২৭ বছর আগে ১৯৯৬ সালে আচমকাই বন্ধ হয়ে যায় হাওড়ার বালি অঞ্চলের স্বনামধন্য ইন্দো-জাপান কারখানা। সেই সময় কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েন প্রায় ৭০০ শ্রমিক। তারা কাজ হারিয়ে কার্যত সর্বশ্রান্ত হয়ে পড়েন। শেষপর্যন্ত তাঁরা নিজেদের উদ্যোগে একটি হাসপাতাল গড়ে তোলেন। বর্তমানে কোনওরকমেই দিন গুজরান করছেন কারখানার কাজ […]
কাটোয়া লোকালের যাত্রীদের বিশ্বকর্মা পুজো।
হুগলি, ১৮ সেপ্টেম্বর:- চলন্ত ট্রেনেই হল বিশ্বকর্মা পুজো। ৩৭৯১৪ ডাউন কাটোয়া লোকাল যে ট্রেন ভোর পাঁচটা চল্লিশে কাটোয়া ছাড়ে হাওড়ায় ঢোকে আটটা পঁয়তাল্লিশে। সেই ট্রেন সকাল আটটায় ব্যান্ডেল থেকে ছাড়ে হাওড়ার উদ্দেশ্যে। কাটোয়া থেকে প্রায় তিন ঘন্টার যাত্রা পথে নানা ঘটনার সাক্ষী নিত্য যাত্রীরা। প্রতিদিন ট্রেনে করে কর্মস্থলে পৌঁছে যান সবাই। আবার দেখা হয় পরদিন […]
মীমাংসার জন্য ডেকে হকারদের উপর লাঠিচার্জ, অভিযোগ জাতীয় বাংলা সম্মেলনের।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- শনিবার বিকেলে হাওড়া স্টেশনে প্রতিবাদকারী হকারদের উপর আরপিএফের লাঠিচার্জের ঘটনার পর আরপিএফ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। ওই ঘটনা সম্পর্কে রবিবার জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকে আরপিএফের ভূমিকার তীব্র ধিক্কার জানানো হয়। তাদের অভিযোগ, রেলের হকারদের পেটে লাথি মারা হচ্ছে। তাদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। রেলের হকারিতে বাধা দেওয়া হচ্ছে। […]
মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কেন্দ্র বাছাইয়ে বিশেষ গুরুত্ব পর্ষদের।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে মধ্যশিক্ষা পর্ষদ পরীক্ষা কেন্দ্র বাছাইয়ে বিশেষ সর্তকতা মূলক ব্যবস্থা নিচ্ছে। রাজ্যজুড়ে পরীক্ষাকেন্দ্র বাছাইয়ে একাধিক শর্তাবলি তৈরি করা হয়েছে। তাতে বলা হয়েছে, রাজ্যজুড়ে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে এবার ন্যূনতম ৩০০-৮০০ পরীক্ষার্থী থাকবে। তার কম পড়ুয়ার জন্য কোনও স্কুলকে পরীক্ষাকেন্দ্র হিসেবে চিহ্নিত করা যাবে না। তবে দার্জিলিংয়ের […]
ডেঙ্গি পরিস্থিতি নিয়ন্ত্রণেই, জানালো রাজ্য।
কলকাতা, ১৭ সেপ্টেম্বর:- রাজ্যে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে রাজ্য সরকার জানিয়েছে। স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম নবান্ন থেকে আজ ডেঙ্গু নিয়ে এক উচ্চপর্যয়ের বৈঠক করেন। বৈঠকে সমস্ত জেলার জেলাশাসক ও স্বাস্থ্যকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকের পরে স্বাস্থ্য সচিব সাংবাদিকদের বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে এখন প্রায় দেড় হাজার […]











